জেলার প্রত্যন্ত গ্রাম থেকে খবর তুলে আনাই আমার কাজ। দুর্নীতি থেকে বেনিয়ম সর্বত্রই থাকে নজর। সকাল থেকে রাত্র ২০বছর ধরে এই ভাবেই চলছে।
Durga Puja: ব্যাঙ্কের লকারে থাকেন দুর্গা, ষষ্ঠীতে বাড়ি আসেন পুলিশি প্রহরায়, জয়পুর রাজবাড়ি পুজোর ইতিহাস জেনে নিন
Purulia Jaipur Rajbari Durga Puja: কথিত আছে, প্রায় ৪০০ বছর আগে রাজা জয়সিং পুরুলিয়ায় এসেছিলেন। তাঁর নাম থেকেই এলাকার নাম হয় জয়পুর। স্থানীয় ইতিহাস অনুযায়ী, এলাকার মুন্ডা সর্দারকে পরাজিত করে জঙ্গলমহলের এই অংশ নিজের দখলে এনেছিলেন তিনি। রাজপরিবারের ইতিহাস বলছে, ১৬৭০ সাল নাগাদ একটি তরবারিকে শক্তির প্রতীক হিসেবে সামনে রেখে দুর্গাপুজো শুরু হয়।
- TV9 Bangla
- Updated on: Oct 4, 2026
- 4:58 pm
Bangladesh: পাসপোর্ট বানিয়ে বাংলাদেশে পালানোর ভাবনা, গ্রেফতার বাংলাদেশি
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে আলতাব শেখ পুরুলিয়া সদর থানা একটি মাদক মামলায় গ্রেফতার হন। দীর্ঘ আড়াই বছর ধরে জেলে থাকার পর উচ্চ আদালত থেকে জামিন পায়। গত মাসের ২২ তারিখ উত্তর ২৪ পরগনার ঘোজাডাঙা সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল অভিযুক্ত। সেই সময় অভিবাসন দফতরের কর্মীরা আটক করে।
- TV9 Bangla
- Updated on: Sep 22, 2026
- 7:12 pm
Purulia: বেনজির উদ্যোগ রাজ্যের, এই প্রথম বাংলায় নতুন একটি খাতে চাকরি ও ক্ষতিপূরণ শুভেন্দুর
Purulia Fox Attack: বৃহস্পতিবার নিহতের স্বামী দিলীপ রজকের হাতে রাজ্য সরকারের ৫ লাখ টাকার ক্ষতিপূরণের চেক তুলে দেবেন পুরুলিয়ার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। এর পাশাপাশি নিহতের ছেলে জিতেন্দর রজককে ঝালদা বনাঞ্চলেই মাসিক ১২ হাজার টাকা বেতনে ফরেস্ট ভলান্টিয়ার পদে চাকরি দেওয়া হচ্ছে।
- TV9 Bangla
- Updated on: Sep 17, 2026
- 2:43 pm
Purulia: প্রেমিকাকে ফাঁকা মেসে ডাকে কলেজপড়ুয়া, ঘরের মেঝেতে ফোঁটা পড়ে থাকতে দেখেই সন্দেহ বাকিদের ! মেসবাড়ির ভয়ঙ্কর রহস্যের পর্দাফাঁস
Nursing Student Body Recover: শনিবার বিকালে মেসের বাকি ছাত্ররা মাঠে খেলতে যায়। বাড়িতে একা থাকে অমিত। সেই সময়ে প্রেমিতা প্রীতিকাকে ডেকে পাঠায় অমিত। মেসের অন্যান্য ছাত্রদের দাবি, সন্ধ্যার পর তারা বাড়িতে ফিরে অমিতের অস্বাভাবিক আচরণ দেখতে পায়। মেঝেতে রক্তের দাগও পড়ে থাকতে দেখে।
- TV9 Bangla
- Updated on: Sep 13, 2026
- 6:16 pm
Purulia School: পড়ুয়া ‘নেই’, তা-ও মিড ডে মিল, প্রশ্ন শুনেই ‘প্রকৃতির ডাকে’ দৌড়লেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক
Purulia school with zero students: যাদের জন্য বিদ্যালয়, তারাই কেউ আসে না স্কুলে। বর্ষাকালে গোটা বিদ্যালয়ের চত্বর জঙ্গলে ভর্তি। শুধু ভূতুড়ে বাড়ির মতো সেই বিদ্যালয়ের ভবন। সেখানেই তিনজন শিক্ষক বসে থাকেন। সেই বিদ্যালয়ে তিন তিনটে বাথরুম রয়েছে। নলকূপ রয়েছে ২টি। রয়েছে ৪টা ক্লাসরুম, একটা এক্সট্রা ক্লাস রুম। যদিও ১টি ক্লাসরুম যেখানে শিক্ষকরা বসেন, সেটা বাদ দিয়ে কোনও ক্লাসরুম খোলাই হয় না।
- TV9 Bangla
- Updated on: Aug 26, 2026
- 4:38 pm
Rare Earth-Purulia: পুরুলিয়ার কালাপাথরের গর্ভে মিলিয়ন মিলিয়ন টন বিরল খনিজ, যা জানাল কেন্দ্র
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এখনও পর্যন্ত কালাপাথর-রঘুডিহ ব্লকের নিলামের জন্য প্রয়োজনীয় তথ্য প্রদান করেনি। ফলে বন্ধ হয়ে আছে গোটা নিলাম প্রক্রিয়া। মন্ত্রী আরও জানিয়েছেন, ২০২৫-এর জানুয়ারিতে ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন শুরু করা হয়েছে।
- TV9 Bangla
- Updated on: Aug 15, 2026
- 2:34 pm
Purulia: পুরুলিয়ায় বিশাল কর্মকাণ্ড, ৩৬০০০ কোটির প্রজেক্ট, মিলবে হাজারের বেশি চাকরি
Purulia Steel Project: চলতি মাসের ১৭ তারিখ এই শিল্প প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠানে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর মুখ্যমন্ত্রী আসার আগে জমি সমতলিকরণের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই। নির্মাণস্থলে রঘুনাথপুর বিধানসভার বিধায়ক মাননী বাউরি কাজের অগ্রগতি দেখতে উপস্থিত হন মঙ্গলবার।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 8:39 pm
স্কুলের ১৪ লাখের বাগান ‘খেয়েছে’ ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
তৃণমূল আমলে বিদ্যালয়ের পরিকাঠামো সাজানোর নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির অভিযোগ। ছাগলে নাকি খেয়েছে প্রায় ১৪ লক্ষ টাকার বাগান। শৌচাগার থেকে ছাত্রাবাসের বেহাল দশায় ক্ষুব্ধ স্থানীয় বিধায়ক। ঘটনাটি পুরুলিয়ার নিতুরিয়ার জনার্দনডি উচ্চতর বিদ্যালয়ের। অভিযোগ, তৃণমূল আমলে ১৯ জন শিক্ষকের এই শিক্ষাঙ্গনে প্রায় ১৫০০ জন পড়ুয়ার বিদ্যালয়কে সুসজ্জিত করার নামে দফায় দফায় লক্ষ লক্ষ টাকা পকেটে ভরেছে তৃণমূলের নেতারা। শুধু তাই নয়, অপরিকল্পিতভাবে ২৫ লক্ষ টাকার অত্যাধুনিক শৌচাগার আজ পরিত্যক্ত, ব্যবহার অযোগ্য। প্রায় ১৪ লক্ষ টাকা ব্যয়ে বিদ্যালয়ের সৌন্দর্যায়নে করা বাগান বাড়ি উধাও। ছাত্রাবাসের পরিকাঠামো আরও শোচনীয়। অপরিচ্ছন্ন ছাত্রাবাসে জ্বরে কাতরাচ্ছে এক ছাত্র। বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণিতে শিক্ষকের অভাবে বন্ধ রয়েছে বিজ্ঞান বিভাগ, কলা বিভাগে নেই ইতিহাসের কোনও শিক্ষক। দিন দিন ছাত্র সংখ্যা কমছে বিদ্যালয়ে। কীভাবে হয়েছে দুর্নীতি জানেন না বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। বিদ্যালয় পরিদর্শন শেষে কড়া হুঁশিয়ারি দিলেন রঘুনাথপুরের বিজেপি বিধায়ক মামণি বাউরি। তাঁর হুঁশিয়ারি, বিদ্যালয়ের দুর্নীতিতে যুক্ত সবাই জেলে যাবে। বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নে সবরকম ব্যবস্থা করার আশ্বাস দিলেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Aug 8, 2026
- 8:23 am
Purulia Mission Aakash: ‘মোস্ট ওয়ান্টেড’ মাও ব্রিগেডকে বাগে আনতে যৌথ অভিযান বাংলা-ঝাড়খণ্ড পুলিশের, পুরুলিয়ায় শুরু ‘মিশন আকাশ’
Purulia Maoist operation: বাংলার তিন মাওবাদী নেতা-নেত্রীকে জেরা করে শুরু হয়েছে অপারেশন 'মিশন আকাশ'। ব্লু প্রিন্ট তৈরি করে ঝাড়খণ্ড পুলিশের সঙ্গে অভিযানে নেমেছে পুরুলিয়া জেলা পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে অভিযান শুরু হয়েছে। ঝাড়খন্ড ছুঁয়ে থাকা বান্দোয়ান এলাকায় অপারেশন শুরু হয়। আর এই অপারেশনের আগে স্পর্শকাতর এলাকায় মাও দমনে থাকা রাজ্য পুলিশের কুঁচিয়া ক্যাম্প ঘুরে দেখেন বাঁকুড়া রেঞ্জের ডিআইজি অভিষেক মুদি।
- TV9 Bangla
- Updated on: Aug 7, 2026
- 7:33 pm
Purulia: পুরুলিয়ার রুক্ষমাটিতে জল খুঁজতে বেঙ্গালুরু থেকে এল টিম
বিশেষজ্ঞরা মাঠ, নদী, জলাশয় ও সুবর্ণরেখা নদীর তীরবর্তী এলাকা ঘুরে দেখে জল সংরক্ষণের সম্ভাব্য স্থান চিহ্নিত করেন। পরে তুলিন গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে প্রশাসন ও জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন ঝালদা ১ নম্বর ব্লকের বিডিও অভীক বন্দ্যোপাধ্য়ায় এবং ভিবিজি রামজি প্রকল্পের আধিকারিকরা।
- TV9 Bangla
- Updated on: Aug 7, 2026
- 1:54 pm
Purulia: কারও মাথার দাম ১৫ লক্ষ, কারও ৫ লক্ষ, পুলিশের জালে ৩ মাও নেতা-নেত্রী
Maoist leaders arrested: গ্রেফতার হলেন পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার কর্মাশোল গ্রামের বাসিন্দা তথা সিপিআই (মাওবাদী) রিজিওনাল কমিটির নেতা মদন মাহাতো ওরফে শঙ্কর। সরাইকেলা-খরসোওয়া জেলার নিমডি থানার বেনাডি গ্রামের তেধাডি টোলার বাসিন্দা সাগর সিং ওরফে বীরেন। পাশাপশি তাঁর স্ত্রী পুরুলিয়ার অযোধ্যা পাহাড়তলির বাঘমুন্ডি থানার আমকোচা গ্রামের মীরা পাহাড়িয়া ওরফে মিনাও গ্রেফতার হয়েছেন।
- TV9 Bangla
- Updated on: Aug 5, 2026
- 5:16 pm
Congress leader Tapan kandu death: কংগ্রেস নেতা তপন কান্দু খুনে মৃত্যু সুপারি কিলারের
Tapan kandu death: সিবিআই তদন্ত করার পর ২০২২সালের জুন মাসে আদালতে চার্জশিট জমা করে। সেখানে ৫ জনকে অভিযুক্ত হিসেবে দেখানো হয়। দীপক কান্দু, কলেবর সিং,নরেন কান্দু,মহম্মদ আশিক ও সত্যবান প্রামাণিক।
- TV9 Bangla
- Updated on: Aug 3, 2026
- 7:55 pm