AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia News: ‘গণ-আদালতে বিচার হবে’, তৃণমূল নেতার নামে পড়ল মাওবাদী পোস্টার

Purulia: জানা যাচ্ছে, রবিবার ভোর বেলায় বান্দোয়ান থানার কুমড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং যজপুর প্রাথমিক বিদ্যালয় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি সাঁটানো ছিল। স্থানীয় মানুষ ওই পোস্টারগুলি দেখে পুলিশে খবর দিলে, পুলিশ এসে পোস্টার গুলি তুলে নেয়।

Purulia News: 'গণ-আদালতে বিচার হবে', তৃণমূল নেতার নামে পড়ল মাওবাদী পোস্টার
পুরুলিয়ায় ভয়ঙ্কর ঘটনাImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 15, 2026 | 1:02 PM
Share

পুরুলিয়া: মাওবাদী (Maobadi) নামাঙ্কিত পোস্টার উদ্ধার। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার ঘিরে চাঞ্চল্য ছড়াল জঙ্গলমহলে। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে এই পোস্টার নিতান্তই চাঞ্চল্য ছড়িয়েছে।

জানা যাচ্ছে, রবিবার ভোর বেলায় বান্দোয়ান থানার কুমড়া অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এবং যজপুর প্রাথমিক বিদ্যালয় একাধিক মাওবাদী নামাঙ্কিত পোস্টার গুলি সাঁটানো ছিল। স্থানীয় মানুষ ওই পোস্টারগুলি দেখে পুলিশে খবর দিলে, পুলিশ এসে পোস্টার গুলি তুলে নেয়। পোস্টার গুলি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ, কে বা কারা কি উদ্দেশ্যে মাওবাদী নামাঙ্কিত এ ধরনের পোস্টার সাজিয়েছে তার খোঁজ শুরু করেছে বান্দোয়ান থানার পুলিশ।

তবে ওই পোস্টারে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ভবতোষ দাস সহ আরও আট জনের নামে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, গণ-আদালতে এদের বিচার হবে। পঞ্চায়েতের প্রকল্পের দুর্নীতি, চাকরি দেওয়ার নামে টাকা চুরি সহ একাধিক অভিযোগ করা হয়েছে ওই পোস্টারে আটজন তৃণমূল নেতৃত্বের নামে।

এখানে উল্লেখ্য, সাধারণতন্ত্র দিবসের দিনও বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার পড়েছিল। আর সেই পোস্টার উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। সোমবার সকালে বাঁকুড়ার তালডাংরা ও ওন্দা থানা এলাকার কোথাও গাছের গুঁড়িতে আবার কোথাও বাস স্টপেজের দেওয়ালে সাদা কাগজের উপরে লাল কালিতে লেখা মাওবাদী নামাঙ্কিত পোস্টারগুলি উদ্ধার করে পুলিশ। সর্বত্রই পোস্টারে নিহত মাওবাদী নেতা হিডমাকে সম্মান জানানো হয়েছে।

Follow Us