AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DA মিটিয়ে দেওয়া হবে ঘোষণার পরও কলকাতা হাইকোর্টে মামলা কর্মীদের! কেন?

DA: মামলায় আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে এখনও ৪০ শতাংশ ডিএ পাওয়া থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দিনে ডিএ ধার্য করতে হবে অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনেই। এবার সেই দাবি কার্যকর করতে নতুন মামলা দায়ের হল হাইকোর্টে।

DA মিটিয়ে দেওয়া হবে ঘোষণার পরও কলকাতা হাইকোর্টে মামলা কর্মীদের! কেন?
কলকাতা হাইকোর্ট Image Credit: সংগৃহিত (Social Media)
| Edited By: | Updated on: Mar 20, 2026 | 10:01 PM
Share

 কলকাতা: পঞ্চম বেতন কমিশন অনুযায়ী বকেয়া ডিএ দেওয়া নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ এখনও কার্যকর হয়নি। এরইমধ্যে ষষ্ঠ বেতন কমিশন নিয়ে মামলা দায়ের হল হাইকোর্টে। বিচারপতি মধুরেশ প্রসাদের ডিভিশন বেঞ্চে মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম নামে একটি সংস্থা। মামলায় দাবি করা হয়েছে, ষষ্ঠ বেতন কমিশনের প্রথম কিস্তির টাকা অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনে দেওয়ার জন্য দাবি তোলা হয়েছে।

মামলায় আরও বক্তব্য, কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে এখনও ৪০ শতাংশ ডিএ পাওয়া থেকে পিছিয়ে রয়েছে রাজ্যের কর্মীরা। পঞ্চম বেতন কমিশনের বকেয়া ডিএ মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত জানিয়েছে, আগামী দিনে ডিএ ধার্য করতে হবে অল ইন্ডিয়া প্রাইজ ইনডেক্স মেনেই। এবার সেই দাবি কার্যকর করতে নতুন মামলা দায়ের হল হাইকোর্টে। সম্ভবত ৬ এপ্রিল মামলার প্রথম শুনানি। ভোটের নির্ঘণ্ট ঘোষণার এক ঘণ্টা আগেই মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়ে দেন মার্চ মাস থেকেই মিলবে বকেয়া ডিএ। ২০০৯ সালের ROPA অনুযায়ী বকেয়া DA দেবে রাজ্য সরকার।

DA নিয়ে দীর্ঘদিন ধরেই টানাপোড়েন চলছিল। বিধানসভা নির্বাচনের আগে ইস্তেহারে শুধু বকেয়া ডিএ মেটানোর প্রতিশ্রুতিই নয়, সেই সপ্তম পে কমিশন চালুর ঘোষণা এবং সামগ্রিক বেতন কাঠামো পুনর্বিন্যাসের ইঙ্গিত দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কদিন আগে রাজ্যে প্রচারে এসে সপ্তম বেতন কমিশন চালু করার প্রতিশ্রুতি দিয়েছিলেন অমিত শাহ। তার পরই ইস্তেহার প্রকাশের সময় ঘোষণা তৃণমূলের।

Follow Us