Howrah: ‘দূর হঠাও’, বিজেপির প্রার্থী ঘোষণা হতেই হাওড়ায় ক্ষোভ
Howrah: দু'পক্ষের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধদের বক্তব্য, বহিরাগত সঞ্জয় সিংকে তাঁরা মানবেন না। বহিরাগত দূর হঠ স্লোগান দিতে থাকেন। অস্বস্তিতে পড়ে যান প্রার্থী। বিক্ষুব্ধ বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত বলেন, "৭০ জন বুথ সভাপতি পদত্যাগ করেছে বহিরাগত সঞ্জয় সিংকে প্রার্থী করানোর জন্য।" তাঁদের দাবি, এখানে বালির ভূমিপুত্র চাই। যাকে বিপদে আপদে পাওয়া যাবে।

হাওড়া: হাওড়ার বালি বিধানসভায় বিজেপির বহিরাগত প্রার্থী। বিক্ষোভ ক্ষুব্ধ বিজেপি কর্মীদের। প্রার্থীকে ঘিরে ‘দূর হঠও’ স্লোগান।পদত্যাগ সত্তর জন বুথ সভাপতির। বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বালি কেন্দ্রে বিজেপি প্রার্থী করা হয়েছে সঞ্জয় সিংকে। আর এনিয়ে ক্ষোভে ফেটে পড়লেন বালি কেন্দ্রের বিজেপি কর্মীদের একাংশ। বেলুড় লালমোহন মুখার্জি স্ট্রিটে সন্ধ্যায় নির্বাচন সংক্রান্ত বৈঠক চলাকালীন ক্ষুব্ধ কর্মীরা পার্টি অফিসে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সেই সময় উপস্থিত ছিলেন প্রার্থী সঞ্জয় সিং।
দু’পক্ষের স্লোগান পাল্টা স্লোগান চলতে থাকে। উত্তেজনা ছড়ায়। বিক্ষুব্ধদের বক্তব্য, বহিরাগত সঞ্জয় সিংকে তাঁরা মানবেন না। বহিরাগত দূর হঠ স্লোগান দিতে থাকেন। অস্বস্তিতে পড়ে যান প্রার্থী। বিক্ষুব্ধ বিজেপি নেতা ইন্দ্রনীল দাশগুপ্ত বলেন, “৭০ জন বুথ সভাপতি পদত্যাগ করেছে বহিরাগত সঞ্জয় সিংকে প্রার্থী করানোর জন্য।” তাঁদের দাবি, এখানে বালির ভূমিপুত্র চাই। যাকে বিপদে আপদে পাওয়া যাবে।
রাজ্য নেতৃত্বকে বিষয়টি জানিয়ে এসেছেন তাঁরা। প্রার্থী বদল না হলে ভোটে কাজ না করার হুঁশিয়ারি দিয়েছেন। প্রার্থী সঞ্জয় সিং বলেন, “যাঁদের সমস্যা আছে, তাঁরা এসে কথা বলুক।এটা নিজেদের মধ্যে ব্যাপার। এমনকিছু বড় বিষয় নয়।” অন্যদিকে এই ঘটনায় কটাক্ষ তৃণমূলের। বালি কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র বলেন, “বিজেপি নিজেদের দলীয় কোন্দল সামলাতে পারছে। এরপর জয়ের স্বপ্ন দেখছে।”
