AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MI vs CSK Score, IPL 2026: প্রথমে সঞ্জু, পরে আকিল…দুজনের কাছেই মাথা নোয়াল মুম্বই!

| Edited By: | Updated on: Apr 30, 2026 | 4:34 PM
Share

Mumbai Indians vs Chennai Super Kings Indian Premier League 2026 Score: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আজ এই ম্যাচে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি, এই কথাই শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। তবে কাফ মাসলের চোট এখনো সম্পূর্ণ সারেনি তাঁর। উল্টোদিকে, চোট রয়েছে রোহিতেরও। হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে তাঁর। ফলে, আজ তাঁরা কতক্ষন মাঠে থাকবেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই অনেক এগিয়ে যাবে পয়েন্টস টেবিলে। বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলার ওয়েবসাইটে।

MI vs CSK Score, IPL 2026: প্রথমে সঞ্জু, পরে আকিল...দুজনের কাছেই মাথা নোয়াল মুম্বই!
CSK beats MI by 103 runs.Image Credit: PTI

অবশেষে কি চেন্নাই সমর্থকদের জন্য সুখবর আসতে চলেছে? এমনই খবর শোনা গিয়েছে সদ্যই। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে ফিরতে পারেন সিএসকে দলের প্রাণভোমরা মহেন্দ্র সিং ধোনি। এই আইপিএলে এখনও অবধি হলুদ জার্সিতে মাঠে নামেননি ধোনি। কাফ মাসলের চোট থাকায় আইপিএলের শুরু থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। এর মধ্যেই শোনা গিয়েছে ধোনির সুস্থতার খবর। আজ আবার মুখোমুখি চেন্নাই ও মুম্বই। এই আইপিএলে দুই দলের অবস্থা শোচনীয়। আজ যে দল জিতবে, তারা আইপিএল টেবিলে অনেকটা এগিয়ে যাবে।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 23 Apr 2026 11:23 PM (IST)

    MI vs CSK | MI – 104/10 | Over – 20| মুম্বই অল আউট!

    দশম উইকেটের পতন মুম্বইয়ের। শেষ উইকেট নিলেন গুন্জনপ্রিত সিংহ। ১০৪ রানে অল আউট। ১০৩ রানে জিতে চেন্নাই উঠে গেল পয়েন্টস টেবিলের পঞ্চম স্থানে।

  • 23 Apr 2026 11:12 PM (IST)

    MI vs CSK | MI – 100/8 | Over – 17 | অবশেষে ১০০ পার মুম্বইয়ের!

    অবশেষে ১০০ রান পার করল মুম্বই। ১৭ ওভার শেষে তাদের স্কোর ১০০/৮। ১৮ বলে ১০৮ রান প্রয়োজন মুম্বইয়ের।

  • 23 Apr 2026 10:59 PM (IST)

    MI vs CSK | MI – 90/7 | Over – 14 | আকিল ঝড়ে উড়ল মুম্বই!

    আবার উইকেট। এবার সূর্যকুমার যাদবকে আউট করলেন আকিল হুসেন। ৪ ওভার বল করে ১৭ রান দিয়ে ৪ উইকেট নিলেন আকিল।৩৭ রানের মাথায় আউট হলেন সূর্য। ১৪ ওভার শেষে মুম্বই ৯০/৭।

  • 23 Apr 2026 10:51 PM (IST)

    MI vs CSK | MI – 87/6 | Over – 13 | মুম্বই ইনিংসে ধস নামালেন নূর আহমেদ!

    একই ওভারে পরপর দুই বলে আউট অধিনায়ক হার্দিক ও শারফেন রাদারফোর্ড। হার্দিক আউট হলেন ১ রানে। পরের বলে ক্রিজে এসেই আউট রাদারফোর্ড। ২০৮ রান তাড়া করতে গিয়ে ধুঁকছে মুম্বই। ১৩ ওভার শেষে তাদের স্কোর ৮৭/৬।

  • 23 Apr 2026 10:43 PM (IST)

    MI vs CSK | MI – 85/4 | Over – 12| আউট হলেন তিলক!

    চতুর্থ উইকেটের পতন মুম্বইয়ের। আকিল হুসেনের বল ব্যাটে লেগে উইকেটে লেগে প্লেড অন হলেন তিলক। ২৯ বলে ৩৭ রান করে আউট হলেন তিলক।

  • 23 Apr 2026 10:36 PM (IST)

    MI vs CSK | MI – 69/3 | Over – 10 | ১০ ওভারে পাল্টা লড়তে হবে মুম্বইকে!

    ১০ ওভারে মুম্বইয়ের স্কোর ৩ উইকেট হারিয়ে। সূর্যকুমার অপরাজিত ২৮ রানে। তিলক ভার্মা অপরাজিত ২৯ রানে। ১০ ওভারে এখনও ১৩৪ রান প্রয়োজন মুম্বইয়ের।

  • 23 Apr 2026 10:20 PM (IST)

    MI vs CSK | MI – 46/3 | Over – 8 | লড়ছে মুম্বই, ক্রিজে সূর্য!

    ধীরে ধীরে প্রতিরোধ গড়ে তুলছে মুম্বই। ৮ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৪৬/৩। সূর্যকুমার অপরাজিত ২০ রানে, তিলক অপরাজিত ১৬ রানে।

  • 23 Apr 2026 10:01 PM (IST)

    MI vs CSK | MI – 24/3 | Over – 5 | ক্রিজে লড়ছেন সূর্য ও তিলক!

    লক্ষ্য ২০৮। তিন ওভারেই তিন উইকেট পড়ে গিয়েছে ঘরের দল মুম্বইয়ের। এর মধ্যেই দলের হাল ধরেছেন সূর্যকুমার ও তিলক ভার্মা। ৫ ওভার শেষে মুম্বইয়ের স্কোর ৩ উইকেট হারিয়ে ২৪।

  • 23 Apr 2026 09:51 PM (IST)

    MI vs CSK | MI – 11/3 | Over – 3 | মহা ফাঁপরে মুম্বই!

    ৩ ওভারের মধ্যেই ৩ উইকেট পড়ে গিয়েছে মুম্বইয়ের। আকিল হুসেন নিলেন ২ উইকেট। তৃতীয় ওভার উইকেট মেডেন দিলেন আকিল। ৩ বলে ০ করে আউট হলেন নমন ধীর। মুম্বইয়ের স্কোর ১১/৩।

  • 23 Apr 2026 09:39 PM (IST)

    সেঞ্চুরি করলেন সঞ্জু স্যামসন!

    শেষ ওভারে সঞ্জুর শতরান। ২০০ রানের গন্ডি পেরোলো সিএসকে। ২০ ওভারে সিএসকে-র স্কোর ২০৭/৬।

  • 23 Apr 2026 07:04 PM (IST)

    টস শেষ, প্রথমে ব্যাটিং চেন্নাইয়ের!

    টস হয়ে গিয়েছে। টসে জিতে ফিল্ডিং করবে মুম্বই। ডার্সি শর্টের বদলে খেলবেন ভীর।

  • 23 Apr 2026 07:01 PM (IST)

    আজ মুম্বইয়ে মহারণ!

    আজ ওয়াংখেড়েতে মুখোমুখি দুই দল। যে জিতবে, তারাই পয়েন্টস টেবিলে উপরে উঠবে। আজ ধোনি খেলবেন কি না, সেদিকেই নজর থাকবে আমজনতার। পয়েন্ট টেবিলে সিএসকের অবস্থাও শোচনীয়। ৪ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ধোনিরা। সেখানে আজ মুম্বইকে হারিয়ে উপরের দিকে উঠতে পারার সম্ভাবনা রয়েছে সিএসকের।

Published On - Apr 23,2026 6:58 PM

Follow Us