হার্দিক পান্ডিয়া
আইপিএলের (IPL) সবচেয়ে আলোচিত নাম হার্দিক পান্ডিয়া। মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) হয়ে উত্থানের সময় থেকেই সুরাটের ছেলের ছয় মারার দক্ষতা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছিল। ব্যাট হাতে যেমন টিমকে টানতে জানেন, তেমনই বল হাতে এনে দিতে পারেন উইকেট। যে কারণে সব প্রতিপক্ষই তাঁর মতো কার্যকর অলরাউন্ডকে নিয়ে পরিকল্পনা করেই মাঠে নামে। মুম্বই থেকে উত্থান হলেও হার্দিক গুজরাট টাইটান্সের হয়ে খেলেছেন দুটো বছর। ক্যাপ্টেন হিসেবে উত্থান তখন থেকেই। প্রথম বারই IPLএ ট্রফি জিতিয়েছিলেন GTকে। পরের বার রানার্স হয় তাঁর টিম। সেই পুরস্কার পেয়ে গিয়েছেন। মুম্বই তাঁকে আবার ফিরিয়েছে আইপিএল টিমে। এ বার সরাসরি ক্যাপ্টেন করে। আর তা নিয়েই চরমে উঠেছে বিতর্ক। রোহিত শর্মা পাঁচবার আইপিএল জিতিয়েছেন মুম্বইকে। তাঁকে সরিয়ে হার্দিককে নেতা করা একেবারেই মেনে নিতে পারছেন না ভক্তরা। এ নিয়ে বিক্ষোভও হয়েছে। তবে মুম্বইয়ের তরফে পরিষ্কার করে দেওয়া হয়েছে, ভবিষ্যতের দিকে তাকিয়েই ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককে।
আইপিএলে উত্থানের পরই দ্রুত জাতীয় টিমে জায়গা পেয়ে যান হার্দিক। তিন ফর্ম্যাটেই কেরিয়ার শুরু করলেও এখন আর টেস্ট ক্রিকেট খেলেন না। শুধু সাদা বলের ক্রিকেট অর্থাৎ, ওয়ান ডে এবং টি-টোয়েন্টিতেই খেলেন দেশের হয়ে। দেশের সহ অধিনায়কও। হার্দিক বেশ কিছু ম্যাচে ভারতীয় টিমকে স্মরণীয় জয় এনে দিয়েছেন। কিন্তু চোট প্রবণতা বারবার ডুবিয়েছে তাঁকে। ২০২৩ সালে ভারতের মাটিতে ওয়ান ডে বিশ্বকাপের সময়ও চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। অনেকেই কপিল দেবের (Kapil Dev) সঙ্গে তুলনা করে তাঁর। কিন্তু নিজের প্রতিভার প্রতি কতটা সুবিচার করেছেন হার্দিক, সে প্রশ্ন আজও থেকে গিয়েছে।
Read MoreHardik Pandya Trade: অনিশ্চিত আইপিএল ভবিষ্যৎ, একটি শর্তেই গুজরাট টাইটান্স থেকেও প্রত্যাখ্যাত হার্দিক!
Mumbai Indians: ২০২২ সালে গুজরাট টাইটান্স হার্দিককে অধিনায়ক ও তিনি আশিষ নেহরার সঙ্গে জুটি বেঁধে দলকে চ্যাম্পিয়ন করেন। ২০২৩ সালেও তাঁর নেতৃত্বে ফাইনালে ওঠে গুজরাট। এরপর ২০২৩ সালের শেষেই মুম্বই কেনে হার্দিককে এবং রোহিত শর্মার বদলে অধিনায়ক করার সিদ্ধান্ত নেয়। এই সিদ্ধান্ত একপ্রকার ব্যুমেরাং হয়ে যায় তাঁর জন্য।
- TV9 Bangla
- Updated on: Aug 12, 2026
- 1:58 pm
Hardik Pandya Trade: হার্দিককে নিয়ে তৎপর CSK, KKR-সহ একাধিক দল, বড় সিদ্ধান্তের পথে মুম্বই?
IPL 2027: এর মধ্যে চর্চায় এসেছে সিএসকে-র নামও। কিন্তু সিএসকে বিশেষ বড় পদক্ষেপ নিতে চাইছে না বলে জানা গিয়েছে। এর প্রধান কারণ, প্রথমে নতুন হেড কোচের দিকে নজর দিচ্ছে চেন্নাই। স্টিফেন ফ্লেমিং সরে যাওয়ার পর নতুন কোচ নিয়োগে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় ও দলের প্রধান সম্পদ এমএস ধোনির সঙ্গে আলোচনা করেই ঠিক করা হবে।
- TV9 Bangla
- Updated on: Aug 11, 2026
- 11:44 am
Hardik Pandya New Look: নতুন লুকে হার্দিক পান্ডিয়া, তিরুমালার মন্দিরে পুজো দিয়ে চর্চায় ভারতীয় তারকা!
Indian Cricket: শোনা গিয়েছিল, চোট সারিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন হার্দিক। আইপিএল ২০২৬-এর পর তিনি প্রথমে পিঠে ও পরে হাঁটুতে চোট পান। সেই কারণে দীর্ঘদিন ক্রিকেটের বাইরে কুংফু পান্ডিয়া। খবর শোনা গিয়েছে, বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্স-এ নিজের রিহ্যাব ও ফিটনেস পরীক্ষা পাশ করেছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Aug 2, 2026
- 3:48 pm
Hardik Pandya Transfer Rumour: মুম্বইয়ে আর নয়, আগামী সিজনে হার্দিককে নিজের দলে টানতে মরিয়া কারা?
Indian Premier League: হার্দিক পান্ডিয়া এখনও ভারতীয় ক্রিকেটের অন্যতম মূল্যবান অলরাউন্ডার। তিনি একজন কার্যকরী পেস বোলার, মিডল অর্ডারের নির্ভরযোগ্য ব্যাটার ও তাঁর নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতাও রয়েছে। সবচেয়ে বড় বিষয়, তিনি বিদেশী ক্রিকেটার নন ফলে দলে বিদেশি কোটার ওপর কোনও চাপ পড়বে না।
- TV9 Bangla
- Updated on: Jul 26, 2026
- 12:59 pm
ICC: বড় সিদ্ধান্ত ICC-র, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি২০ বিশ্বকাপের নিয়ম, জেনে নিন নতুন ফরম্যাট!
International Cricket Council: আইসিসির মতে, এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি প্রতিযোগিতা আরও জমে উঠবে এবং দর্শকরাও নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। এই নতুন নিয়মের অর্থ হল বিভিন্ন অঞ্চলের কম জনপ্রিয় দলগুলিকে বিশ্বকাপে ওঠার আরও সুযোগ করে দেওয়া।
- TV9 Bangla
- Updated on: Jul 15, 2026
- 6:29 pm
Indian Cricket: ৪ বছর পর বাংলাদেশ সফরে ভারত, পিছোতে পারে আফগানিস্তান সিরিজ!
BAN vs IND: মূলত এই সিরিজটি গত বছর হওয়ার কথা ছিল। কিন্তু, ভারত ও বাংলাদেশের মধ্যে রাজনৈতিক উত্তেজনার কারণে তা স্থগিত হয়ে যায়। বিসিবি-র সভাপতি হওয়ার পর তামিম ইকবাল জানিয়েছেন, তিনি এই সিরিজ নিয়ে খুব আশাবাদী।
- TV9 Bangla
- Updated on: Jul 14, 2026
- 4:47 pm
Indian Cricket Team: বিরাটের পর এবার হার্দিক, আফগানিস্তান সিরিজের আগে বড় ধাক্কা খেল ভারতীয় দল
Hardik Pandya: শেষবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে দেখা গিয়েছিল তাঁকে। ২০২৫ সালের মার্চে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেছিলেন হার্দিক। এমনিতেও চোটের কারণে আইপিএলে মুম্বইয়ের হয়ে সব ম্যাচে খেলেননি হার্দিক। পিঠের চোটের কারণে খেলতে পারেননি বেশ কিছু ম্যাচ।
- TV9 Bangla
- Updated on: Jun 10, 2026
- 2:24 pm
IPL 2026, KKR Playoff: মুম্বইকে হারিয়েও দুশ্চিন্তা নাইট শিবিরে, কোন অঙ্কে শেষ চারে খেলবেন রাহানেরা?
KKR vs MI Highlights: শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ?
- TV9 Bangla
- Updated on: May 21, 2026
- 11:42 am
BCCI, IND vs AFG Squad: আফগানিস্তান সিরিজের দল ঘোষণা ভারতের, দলে সুযোগ পেলেন একঝাঁক নতুন মুখ!
BCCI: আইপিএলে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এঁরা হলেন প্রিন্স যাদব, হর্ষ দুবে ও গুরনূর ব্রার। মূলত, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা সুযোগ পেয়েছেন। এই সিরিজে নেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, জাড্ডু। দলে সুযোগ পাননি হর্ষিত রানাও।
- TV9 Bangla
- Updated on: May 19, 2026
- 6:36 pm
IPL 2026 Highlights, PBKS vs MI : তিলকের ব্যাটে টানা ৫ হার শ্রেয়সদের, কোন সমীকরণে শেষ চারে পাঞ্জাব কিংস?
Tilak Verma Innings : প্রথমে টানা ৬ ম্যাচ জিতলেও এবার টানা ৫ ম্যাচে হেরে শেষ চারে খেলার আগেই প্রবল চাপে পাঞ্জাব কিংস। গতকাল তিলকের ব্যাটে অসম্ভবকে সম্ভব করেছে মুম্বই। এবার কোন অঙ্কে শেষ চারে যাবেন শ্রেয়স আইয়াররা?
- TV9 Bangla
- Updated on: May 15, 2026
- 11:48 am