AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hardik Pandya: মুস্তাকে হার্দিক ম্যাজিক, ব্যাটে-বলে জমালেন বরোদা-পঞ্জাব ম্যাচ

SYED MUSHTAQ ALI Trophy: দীর্ঘদিন পর ২২ গজে ফিরলেন হার্দিক পান্ডিয়া। আর কামব্যাক ম্যাচেই পেলেন সেরার পুরস্কার। হায়দরাবাদে পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ৪২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন হার্দিক।

Hardik Pandya: মুস্তাকে হার্দিক ম্যাজিক, ব্যাটে-বলে জমালেন বরোদা-পঞ্জাব ম্যাচ
মুস্তাকে হার্দিক ম্যাজিক, ব্যাটে-বলে জমালেন বরোদা-পঞ্জাব ম্যাচImage Credit: X
| Edited By: | Updated on: Dec 02, 2025 | 7:15 PM
Share

কলকাতা: দীর্ঘদিন পর ২২ গজে ফিরলেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। আর কামব্যাক ম্যাচেই পেলেন সেরার পুরস্কার। হায়দরাবাদে পঞ্জাবের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে (SYED MUSHTAQ ALI Trophy) ৪২ বলে ৭৭ রানের অপরাজিত ইনিংস উপহার দেন হার্দিক। ক্রিকেট মহলে কান পাতলে শোনা যাচ্ছে, আগামিকাল অর্থাৎ ৩ ডিসেম্বর ঘোষণা হতে পারে ভারত-দক্ষিণ আফ্রিকার টি-২০ সিরিজের স্কোয়াড। তার আগে হার্দিকের এই ইনিংস নিঃসন্দেহে নির্বাচকদের দল বাছাইয়ে সাহায্য করবে।

হার্দিকের সুপার-ওয়াপসি…

হায়দরাবাদে অভিষেক শর্মার পঞ্জাবের বিরুদ্ধে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে হার্দিক পান্ডিয়াকে। প্রথমে ব্যাটিং করে ৮ উইকেটে ২২২ রান তোলে পঞ্জাব। হাফসেঞ্চুরি অভিষেক শর্মার। আনমোলপ্রীত সিংয়ের ব্যাটে আসে ৬৯ রান। আর নমন ধীর করেন ৩৯ রান। ৩ উইকেট নেন রাজ লিম্বানি। ১টি করে উইকেট হার্দিক পান্ডিয়া, রাসিখ সালাম ও অতীত শেঠের। বল হাতে ১ উইকেটের পর হার্দিক ৪২ বলে ৭৭ নট আউট হার্দিক। এই ইনিংস হার্দিক সাজিয়েছেন ৭টি চার ও ৪টি ছয় দিয়ে। ১৯.১ ওভারে ২২৪ রান তুলে ফেলে বরোদা। যার ফলে ৭ উইকেটে জয় ক্রুণালের দলের।

মাঠে ঢুকলেন হার্দিকের ভক্তরা

হায়দরাবাদে কয়েকবার বরোদা-পঞ্জাব ম্যাচের মাঝে বাধা তৈরি হয়েছিল। কারণ, হার্দিককে সামনে পেয়ে নিরাপত্তারক্ষীদের বুড়ো আঙুল দেখিয়ে তাঁর ভক্তরা মাঠে ঢুকে পড়েছিলেন। সোজা গিয়ে হার্দিকের পায়ে লুটিয়ে পড়েন তাঁর কয়েকজন ভক্ত। সঙ্গে সঙ্গে নিরাপত্তারক্ষীরা এসে তাঁদের মাঠের বাইরে নিয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় সেই সংক্রান্ত ছবি, ভিডিয়ো ভাইরাল হয়েছে।

Follow Us
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
কীভাবে আগুন বেকারিতে? কীভাবে হল অভিষেকের আমতলার কার্যালয়?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
তারামণ্ডলের সামনে মমতাদের শহিদ দিবস পালন নিয়ে খোঁচা মদনের, কী বললেন?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
ম্যানগ্রোভ ধ্বংস করে কীভাবে রিসর্ট? সামনে আসবে বড় নাম?
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
সর্বদল বৈঠক থেকে ওয়াকআউট বিরোধীদের, বিস্ফোরক বার্তা দিলেন মহুয়া
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
অটিজমে আক্রান্ত সন্তান, মায়ের বদলির আবেদনে সায় দিল হাইকোর্ট
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
আইনশৃঙ্খলা সংক্রান্ত বৈঠকে থাকবেন অমিত শাহ
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
দল হিসাবে সংসদে NCPI-র স্বীকৃতি স্পিকারের দফতরে বিচারাধীন
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
তৃণমূলের অ্যাকাউন্টে ১৬৪ কোটির গেরো! হিসেব মেলাতে নাজেহাল ED
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
ভিসার মেয়াদোত্তীর্ণ বিদেশিদের বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?
সাতসকালে হাজির হেলিকপ্টার, তারকেশ্বরে আজ হচ্ছেটা কী?