AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

রোহিত শর্মা

রোহিত শর্মা

টেস্ট ক্রিকেটে ভারতের সর্বকালের সেরা ওপেনিং ব্যাটারের নাম সুনীল গাভাসকর হলে, সাদা বলের ক্রিকেটে সেরার তাজ পাবেন রোহিত শর্মা। ওয়ান ডে ক্রিকেটে একমাত্র ক্রিকেটার হিসেবে ৩টে ডাবল সেঞ্চুরি রয়েছে তাঁর নামে। সর্বোচ্চ ২৬৪ রানের বিশ্বরেকর্ডও তাঁরই দখলে। টি-টোয়েন্টি ফর্ম্যাটেও করেছেন ৫টা সেঞ্চুরি। এতেই শেষ নয়, ক্রিকেট বিশ্বকাপেও ৭টা সেঞ্চুরি রয়েছে রোহিতের। ভারতীয় টিমের বর্তমান ক্যাপ্টেন রোহিত শর্মা। তাঁর ক্যাপ্টেন্সিতেই ২০২৩ সালে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে উঠেছিল ভারত। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায়। মুম্বই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন হিসেবে জিতেছেন ৫টা খেতাব।

১৯৮৭ সালের ৩০ এপ্রিল জন্ম রোহিতের। বাবা গুরুনাথ ও পূর্ণিমা শর্মা। বাবার রোজগার কম ছিল। তাই নাগপুরে জন্ম হলেও মুম্বইয়ের বোড়িভলিতে কাকার বাড়িতে মানুষ। ছোট ভাইয়ের নাম বিশাল। কাকাই ১৯৯৯ সালে তাঁকে কোচ দীনেশ লাডের কাছে নিয়ে যান । কোচেরই পরামর্শে স্বামী বিবেকানন্দ ইন্টারন্যাশনাল স্কুলে ভর্তি হন। শুরুর দিকে অফস্পিনার ছিলেন রোহিত। তখনই কোচ দীনেশ লাড তাঁর ব্যাটিং প্রতিভার খোঁজ পান। সরাসরি ওপেন করাতে শুরু করেন রোহিতকে। হ্যারিস শিল্ড স্কুল টুর্নামেন্টে ওপেনার হিসেবে প্রথমবার মাঠে নেমেই সেঞ্চুরি করেন। ২০০৭ সালের ২৩ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে অভিষেক হয় রোহিতের। ওই বছরই ১৯ সেপ্টেম্বর ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেন প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী টিমের সদস্য ছিলেন। ২০১৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্ট অভিষেক। বিরাট কোহলি ক্যাপ্টেন্সি ছাড়ার পর তিনটে ফর্ম্যাটেই ভারতের অধিনায়ক হন রোহিত।

Read More

Shubhman Gill 200: ২য় দ্বিশতরান গিলের, সেঞ্চুরি হিটম্যানেরও! রেকর্ড রান তাড়া করে জয়ী ভারত

India vs West Indies Rohit Sharma Gill: জবাবে ব্যাট করতে নেমে প্রথম ওভার থেকেই মারকাটারি ব্যাটিং শুরু করেন দুই ওপেনার রোহিত শর্মা ও শুভমন গিল। এর আগের সিরিজ অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধেই কথা হচ্ছিল, হয়ত এটাই শেষ সিরিজ রোহিতের। কিন্তু না, হিটম্যান দেখালেন, তিনি ভয়ঙ্কর হলে বিপক্ষের বোলারদের সর্বনাশ ছাড়া কিছুই হয় না।

IND vs WI Scorecard: ৩ ব্যাটারের সেঞ্চুরি, বর্ষাপাড়ায় ভারতীয় বোলিংকে নিয়ে ছিনিমিনি খেলল ওয়েস্ট ইন্ডিজ

Indian Cricket: ২০১৫ সালে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা তুলেছিল ৪৩৮ রান। সেই দিনও সাউথ আফ্রিকা দলের ৩ জন সেঞ্চুরি করেছিলেন, কুইন্টন ডি কক (১০৯), ফাফ দু প্লেসি (১৩৩), এবি ডি'ভিলিয়ার্স (১১৯)। সেই ম্যাচ ২১৪ রানে জিতেছিল প্রোটিয়ারা। আজ কী হবে?

Rohit Sharma Accident: বাস থেকে নামার সময় পিছলাল পা, এখন কেমন আছেন রোহিত শর্মা? দেখুন ভিডিয়ো

IND vs WI: রবিবার ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ২৯৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ ব্যাটিং করেন বিরাট কোহলি ও ভারত ক্যাপ্টেন শুভমন গিল। শুভমন করেন ১১০। বিরাট ১৩৯ রানে অপরাজিত থাকেন। তাঁদের দুরন্ত ব্যাটে ভর করে ৮ ওভার বাকি থাকতেই ম্যাচ পকেটে পুরে নেয় দল।

Rohit Sharma: ক্রিকেট অতীত? সৌরভের দেখানো পথেই এবার নয়া ভূমিকায় রোহিত!

New TV Show: টেস্ট ও টি-টোয়েন্টি থেকে বহুদিন আগেই অবসর নিয়ে নিয়েছেন রোহিত শর্মা। এখন শুধুমাত্র ওয়ান ডে ক্রিকেট ও আইপিএল খেলতে দেখা যায় হিটম্যানকে। চলতি বছরেই ইংল্যান্ডের বিরুদ্ধে শেষবার ওয়ান ডে সিরিজে খেলেছেন রোহিত।

Rohit Sharma: ‘বারবার প্রশ্ন তোলার দরকার নেই’, ২০২৭ বিশ্বকাপে রোহিতকে নিয়ে বড় দাবি রাহানের!

Rahane on Rohit: দিন কয়েক আগেই ভারতের ইংল্যান্ড সফরের সময় রোহিতের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ার নিয়ে বিতর্ক বেশ বেড়ে গিয়েছিল। একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ইংল্যান্ড সফর শেষ হওয়ার পরই প্রাক্তন ভারতীয় অধিনায়ক নিজের কেরিয়ারে ইতি টানতে পারেন। এরপর থেকে জল্পনা শুরু হয়।

BCCI: রোহিতকে সরাতে চাওয়ার মাশুল, আগরকরকে নির্বাচকের পদ থেকে সরাবে বিসিসিআই?

Ajit Agarkar: আগরকরের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এই বিষয়ে গম্ভীরের সঙ্গে আলোচনা করে পরের সিরিজগুলিতে রোহিতকে রাখতে চায়নি। তবে সেই ম্যাচে সেঞ্চুরি করেন রোহিত ফলে পরিস্থিতি বদলে যায়। তাঁর ইনিংসের পর টিম নির্বাচক ও টিম ম্যানেজমেন্টকে আবার চিন্তায় ফেলে দেয়।

England vs India: রোহিতের সেঞ্চুরিতেও হল না শেষরক্ষা, ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ হার ভারতের!

Rohit Sharma: আগেই শোনা গিয়েছিল এই ম্যাচ নাকি রোহিত শর্মার শেষ ম্যাচ। তবে এই তৃতীয় ওয়ান ডে-তে যাবতীয় জল্পনা উড়িয়ে সেঞ্চুরি করলেন রোহিত। নিজের ফর্মের ঝলক দেখালেন বিরাট কোহলিও। লর্ডসে প্রথম হাফ সেঞ্চুরি করলেন রানমেশিন কোহলি। রোহিত ভাঙলেন সৌরভের রেকর্ড।

Rohit Sharma Last ODI: আগামীকালই কি শেষ ম্যাচ রোহিতের? মুখ খুললেন বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া!

BCCI: বিভিন্ন রিপোর্টে জানা গিয়েছে, ২০২৭ বিশ্বকাপে রোহিত শর্মাকে নিয়ে ইতিবাচক কিছু ভাবছেন না নির্বাচকরা। গৌতম গম্ভীর ও অজিত আগরকরের সিদ্ধান্ত জানানো হয়েছিল রোহিতকে। স্বভাবতই, তিনি এই সিদ্ধান্ত মানতে পারেননি। এর ফলেই শুরু হয়েছিল জল্পনা, তাহলে কি লর্ডসেই বিদায় রোহিতের?

Rohit Sharma Retirement: রবিবার লর্ডসেই কি ভারতীয় জার্সিতে বিদায় রোহিতের? বড় সিদ্ধান্ত নিতে চলেছে বিসিসিআই!

Indian Cricket: গত বছরেই নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয় রোহিতকে। তারপর তিনি ১৩টি ওয়ান ডে ম্যাচে ৫৬৩ রান করেছেন। শতরান একটি, অর্ধ শতরান চারটি। সূত্রের খবর, নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগরকর এই মুহূর্তে ইংল্যান্ড সফরে ভারতীয় দলের সঙ্গে রয়েছেন ও কোচ গৌতম গম্ভীরের সঙ্গে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করেছেন তিনি।

Yashasvi Jaiswal, IND vs AFG: ইংল্যান্ড সিরিজের আগে ভারতের সবচেয়ে বড় অস্ত্র যশস্বী? গিলের মন্তব্যে জোর জল্পনা ভারত শিবিরে!

IND vs AFG: গতকাল প্রথমে ব্যাট করে ৩৬ রানের মধ্যে ৪ উইকেট পড়ে যায় আফগানদের। সেখান থেকেই কামব্যাক করেন গুরবাজরা। দুরন্ত সেঞ্চুরি করেন অধিনায়ক হাশমাতউল্লাহ শাহিদী (১০২)। আজমাতউল্লাহ ওমরজাইও রান পেয়েছেন। ৫৬ বলে খেলেছেন ৫০ রানের দুরন্ত ইনিংস। তবে প্রসিদ্ধ কৃষ্ণার সামনেই একপ্রকার ধসে যায় আফগানরা।

ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
ভবানীপুর ছেড়ে দিলে আবার দাঁড়ানোর সুযোগ পেয়ে যেত: শুভেন্দু
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
'সিপিএম লড়াইতে থাকবে', কাদের বার্তা দিলেন সেলিম
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
ফুটপাথ দেখেই রেগে আগুন অগ্নিমিত্রা, যা বলে গেলেন..
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
মাঝ আকাশে কী ঘটেছিল, মোদীকে সব জানালেন মচ্ছর
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কাশীপুর-বেলগাছিয়ায় রেড জ়োন, ডেঙ্গি নিয়ে পুরসভাকে তোপ BJP বিধায়কের
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
কীভাবে লড়াইয়ের সাহস পেয়েছিলেন? প্রধানমন্ত্রীকে বললেন ক্যাপ্টেন স্মিত
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'মমতা বাংলাদেশের আর রাহুল ইটালির প্রধানমন্ত্রীক হোক', কটাক্ষ শারদ্বতের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'ওঁরা প্রচার করছে অস্তিত্বরক্ষার জন্য', কংগ্রেসকে খোঁচা হাসিরানি রথের
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
'অধীর চৌধুরীকে ছুরি মেরেছেন হুমায়ুন', মন্তব্য শুভেন্দুর
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩
অভিযোগই দায়ের হল না, 'বাঘের' ওপর হামলা চালিয়েও রেহাই পেল ৩