সূর্যকুমার যাদব
ভারত এবং বিশ্ব ক্রিকেটে সূর্যকুমার যাদব পরিচিত নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি নামেই। মাঠের যে কোনও দিকেই শট খেলতে পারেন। বিশেষ করে আলোচনায় থাকে তাঁর সুপলা শট। অফস্টাম্পের বাইরের ডেলিভারি অনায়াসে থার্ডম্যান বাউন্ডারিতে পাঠাতে পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে তাঁর অভিষেক ৩০ বছর বয়সে। এরপর থেকেই সাদা-বলের ক্রিকেটে ভারতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেছেন। বিশেষ করে বলতে হয় টি-টোয়েন্টি ফরম্যাটের কথা। আইসিসি টি-টোয়েন্টি ব্যাটারদের ক্রমতালিকায় শীর্ষস্থানও দখলে নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই এই ফরম্যাটকে দেশের হয়ে বিদায় জানিয়েছেন রোহিত শর্মা। অতীতে রোহিতের অনুপস্থিতে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছেন সূর্যকুমার যাদব। শ্রীলঙ্কা সফরে তাঁকেই টি-টোয়েন্টি নেতা করা হয়েছে। মনে করা হচ্ছে, এই ফরম্যাটে স্থায়ী অধিনায়ক করা হবে সূর্যকেই। তুলনামূলক ভাবে বেশি বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হলেও সূর্যর লক্ষ্য মিস্টার ক্রিকেট মাইকেল হাসির মতো হওয়া। মাইক হাসি ২৮ ও ৩০ বছরে ওডিআই এবং টেস্ট অভিষেক করেছিলেন। যদিও একজন সফল ক্রিকেটার হিসেবেই অবসর নেন। সূর্যরও লক্ষ্য, যতদিনই আন্তর্জাতিকে খেলুন, মিস্টার ক্রিকেটের মতো ছাপ রেখে যেতে।
ICC: বড় সিদ্ধান্ত ICC-র, বদলে যাচ্ছে ওয়ানডে ও টি২০ বিশ্বকাপের নিয়ম, জেনে নিন নতুন ফরম্যাট!
International Cricket Council: আইসিসির মতে, এই পরিবর্তনের ফলে টুর্নামেন্টের শুরু থেকেই প্রতি ম্যাচের গুরুত্ব বাড়বে। পাশাপাশি প্রতিযোগিতা আরও জমে উঠবে এবং দর্শকরাও নতুন অভিজ্ঞতা অর্জন করবেন। এই নতুন নিয়মের অর্থ হল বিভিন্ন অঞ্চলের কম জনপ্রিয় দলগুলিকে বিশ্বকাপে ওঠার আরও সুযোগ করে দেওয়া।
- TV9 Bangla
- Updated on: Jul 15, 2026
- 6:29 pm
IND vs IRE: ব্যর্থ ভারতীয় ব্যাটিং, আইরিশদের দাপটে ম্লান হর্ষিত-অর্শদীপদের লড়াই!
Vaibhav Suryavanshi: এই ম্যাচে হারের ফলে খুব সম্ভবত আগামী ম্যাচে ভারতের জার্সিতে অভিষেক করতে পারেন ১৫ বছর বয়সী বিস্ময় বালক বৈভব সূর্যবংশী। শ্রেয়স বলেছিলেন, পরিচিত ব্যাটিং অর্ডার বদলাতে প্রথম ম্যাচে বৈভবকে খেলতে চায়নি ভারতীয় বোর্ড।
- TV9 Bangla
- Updated on: Jun 27, 2026
- 12:29 am
Indian Cricket: সচিনের ৩৭ বছরের রেকর্ড ভেঙে জাতীয় দলে বৈভব, বড় সিদ্ধান্ত নিল বিসিসিআই!
Indias T20 Squad: আজ শনিবার ভারতীয় বোর্ড আয়ারল্যান্ড সিরিজ, ইংল্যান্ড সিরিজ ও এশিয়ান গেমসের জন্য ভারতের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে। এই দলে একগুচ্ছ বদল ঘটিয়েছে বিসিসিআই। দলে সুযোগ পেয়েছেন ১৫ বছর বয়সী বৈভব সূর্যবংশী। সচিনের রেকর্ড ভাঙা থেকে আর মাত্র ১ ধাপ দূরে বৈভব।
- TV9 Bangla
- Updated on: Jun 6, 2026
- 2:59 pm
Suryakumar Yadav: টানা ফ্লপের মাশুল, সূর্যকে নিয়ে কঠোর সিদ্ধান্তের পথে বোর্ড?
Indian Cricket: সূর্যের পাশাপাশি বৈভব সূর্যবংশীকে নিয়েও সিদ্ধান্ত নিতে পারে ভারতীয় বোর্ড। আইপিএল ২০২৬ এ দুরন্ত ফর্মে ছিলেন বৈভব। জিতেছেন কমলা টুপিও। তাই বয়স মাত্র ১৫ হওয়ায় তাঁর কি আদৌ জাতীয় দলে শিকে ছিঁড়বে, এই বিষয়েই প্রশ্ন তুলছেন অনেকে।
- TV9 Bangla
- Updated on: Jun 4, 2026
- 1:24 pm
IPL 2026, KKR Playoff: মুম্বইকে হারিয়েও দুশ্চিন্তা নাইট শিবিরে, কোন অঙ্কে শেষ চারে খেলবেন রাহানেরা?
KKR vs MI Highlights: শেষ ৫ ম্যাচে ৪ জয়, রীতিমতো খাদের কিনারা থেকে ফিরে আসা। স্বপ্ন তো দেখবেনই সমর্থকরা। যদিও এই মুম্বইয়ের বিরুদ্ধে একসময় সেই চেনা ভুল করছিল কেকেআর। মাঠে ফেলে আসছিল ম্যাচ, কিন্তু ভাগ্য যার সঙ্গে থাকে, তাকে কি কেউ কোনওভাবে মারতে পারে ?
- TV9 Bangla
- Updated on: May 21, 2026
- 11:42 am
IPL 2026 Highlights, PBKS vs MI : তিলকের ব্যাটে টানা ৫ হার শ্রেয়সদের, কোন সমীকরণে শেষ চারে পাঞ্জাব কিংস?
Tilak Verma Innings : প্রথমে টানা ৬ ম্যাচ জিতলেও এবার টানা ৫ ম্যাচে হেরে শেষ চারে খেলার আগেই প্রবল চাপে পাঞ্জাব কিংস। গতকাল তিলকের ব্যাটে অসম্ভবকে সম্ভব করেছে মুম্বই। এবার কোন অঙ্কে শেষ চারে যাবেন শ্রেয়স আইয়াররা?
- TV9 Bangla
- Updated on: May 15, 2026
- 11:48 am
Bangladesh Cricket Board : টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেলার জের, কড়া সিদ্ধান্ত নিল বিসিবি!
T20 World Cup : আইপিএল ২০২৬ এর নিলামে বাংলাদেশী পেসার মুস্তাফিজুর রহমানকে ৯ কোটি টাকা দিয়ে কিনেছিল কলকাতা নাইট রাইডার্স। এরপরেই ভারত ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণে মুস্তাফিজুরকে ছেড়ে দেয় কেকেআর। এরপরেই বাংলাদেশ এই ঘটনার তীব্র প্রতিবাদ জানায়। বাংলাদেশ বোর্ড জানিয়েছিল, তারা ভারতে বিশ্বকাপ খেলতে চায় না।
- TV9 Bangla
- Updated on: May 12, 2026
- 5:10 pm
IPL 2026, Mumbai Indians : আবার অতীতের পুনরাবৃত্তি, শেষ ৬ বছরে চতুর্থ বার প্লে-অফ ‘মিস’ মুম্বইয়ের!
Mumbai Indians at IPL 2026 : ১১ ম্যাচে মাত্র ৩টি জয় নিয়ে এই মুহূর্তে পয়েন্টস্ টেবিলের নবম স্থানে মুম্বই। ব্যাটিং এবং বোলিং - দুই বিভাগেই ব্যর্থ সূর্যরা। বিপক্ষ দলের রানের গতি আটকালেও ১১ ম্যাচে মাত্র ৩ উইকেট পেয়েছেন দলের তারকা বোলার যশপ্রীত বুমরা। হাতে থাকা বাকি ৩ ম্যাচ এখন সম্মানরক্ষার লড়াই মুম্বইয়ের কাছে।
- TV9 Bangla
- Updated on: May 11, 2026
- 7:43 pm
RCB vs MI IPL 2026 Preview: ৮ বছর পর রায়পুরে আইপিএল ম্যাচ, আজ জিতলেই শীর্ষে কোহলিরা!
RCB vs MI Best Playing XI: মুম্বই শিবিরে যদিও সংশয় ছিল, অধিনায়ক কে হবেন। কারণ, হার্দিকের পিঠে চোট ছিল, সূর্যকুমার সন্তানের জন্মের কারণে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছিলেন। সেখানেই জানা গিয়েছে, দুজনেই দলের সঙ্গে যোগ দিয়েছেন তবে হার্দিক খেলবেন কি না, তা জানা নেই। সম্ভবত, আজ পল্টনদের নেতা সূর্যই।
- TV9 Bangla
- Updated on: May 10, 2026
- 11:46 am
IPL 2026, Mumbai Indians : নেই হার্দিক-সূর্য, কোহলিদের বিরুদ্ধে মুম্বইয়ের অধিনায়ক কে?
IPL 2026 : আইপিএলে এই মুহূর্তে ৯ নম্বরে মুম্বই ইন্ডিয়ান্স। তাদের বাকি আর ৪ ম্যাচ। সেই ৪ ম্যাচ জিতলেও মুম্বইয়ের পয়েন্ট হবে ১৪। সেই ক্ষেত্রে বাকি দলগুলির দিকেও নজর রাখতে হবে মুম্বইকে।
- TV9 Bangla
- Updated on: May 7, 2026
- 2:29 pm