AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AUS 4th T20: সূর্য ব্রিগেড কি পারবে অজিদের পিছনে ফেলে দিতে? কোথায় কীভাবে দেখবেন IND-AUS চতুর্থ টি-২০ ম্যাচ?

India vs Australia 4th T20 Live Streaming, Date and Time: অজিভূমে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল ভারত। তাতে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া। এ বার সেখানে চলছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে ১-১ দাঁড়িয়ে ভারত-অস্ট্রেলিয়া।

IND vs AUS 4th T20: সূর্য ব্রিগেড কি পারবে অজিদের পিছনে ফেলে দিতে? কোথায় কীভাবে দেখবেন IND-AUS চতুর্থ টি-২০ ম্যাচ?
সূর্য ব্রিগেড কি পারবে অজিদের পিছনে ফেলে দিতে?Image Credit: BCCI
| Updated on: Nov 05, 2025 | 12:59 PM
Share

লড়াই… পাল্টা লড়াই… এইভাবেই আপাতত ৫ ম্যাচের টি-২০ সিরিজে সমতা ফিরিয়েছে সূর্যকুমার যাদবের ভারত। এ বার সিরিজের চতুর্থ টি-২০ ম্যাচের পালা। অজিভূমে গিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে প্রথমে ৩ ম্যাচের ওডিআই সিরিজ খেলেছিল শুভমন গিলের নেতৃত্বাধীন ভারত (India)। তাতে ২-১ ব্যবধানে জিতেছে অস্ট্রেলিয়া (Australia)। এ বার সেখানে চলছে ৫ ম্যাচের টি-২০ সিরিজ। সেখানে আপাতত সিরিজের স্কোরলাইন ১-১। এই সিরিজের প্রথম ম্যাচ অমীমাংসিত হয়েছিল। দ্বিতীয়টিতে অজিরা জেতে। আর তৃতীয়টিতে ভারত। এ বার চতুর্থ ম্যাচ যে দল জিতবে, সিরিজে এগিয়ে যাবে। এই প্রতিবেদনে জেনে নিন কখন, কোথায় ও কীভাবে দেখবেন ভারত-অস্ট্রেলিয়া চতুর্থ টি-২০ (T20) ম্যাচ।

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কবে হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি আগামিকাল, বৃহস্পতিবার (৬ নভেম্বর) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে?

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি অস্ট্রেলিয়ার হেরিটেজ ব্যাংক স্টেডিয়ামে (Heritage Bank Stadium) হবে।

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটি কখন শুরু হবে?

ভারতীয় সময় অনুসারে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থটি-২০ ম্যাচটি শুরু হবে দুপুর ১.৪৫ মিনিট নাগাদ। ম্যাচের আগে দুপুর ১.১৫ মিনিটে টস হবে।

কোথায় দেখা যাবে ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং?

ভারত বনাম অস্ট্রেলিয়ার চতুর্থ টি-২০ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ্লিকেশনে। 

এক ঝলকে দেখে নিন ভারত-অস্ট্রেলিয়া প্রথম তিন ম্যাচের ফলাফল —

  • ২৯ অক্টোবর, প্রথম টি-২০ – ভারত বনাম অস্ট্রেলিয়া (অমীমাংসিত)। এই ম্যাচে ভারত ব্যাটিং করেছিল ৯.৪ ওভার। তাতে ১ উইকেট হারিয়ে তুলেছিল ৯৭ রান।
  • ৩১ অক্টোবর, দ্বিতীয় টি-২০ – ভারত বনাম অস্ট্রেলিয়া (৪ উইকেটে জয়ী অস্ট্রেলিয়া)। ভারত ১৮.৪ ওভার ব্যাটিং করে ১২৫ রানে অল আউট হয়েছিল। অজিরা ১৩.২ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২৬ রান তুলে ফেলে।
  • ২ নভেম্বর, তৃতীয় টি-২০ – ভারত বনাম অস্ট্রেলিয়া (৫ উইকেটে জয়ী ভারত)। অস্ট্রেলিয়া প্রথমে ব্যাটিং করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে তুলেছিল ১৮৬ রান। ভারত ১৮.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৮ রান তুলে ফেলে।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা