মহেন্দ্র সিং ধোনি
ভারতীয় ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা অধিনায়ক। সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) ক্যাপ্টেন হওয়ার পর দিশা বদলে দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের। বিদেশের মাঠে সিরিজ, টুর্নামেন্ট জেতার স্বপ্নপূরণ হয়েছিল সে সময়। মহেন্দ্র সিং ধোনি সেই কাজটাই এগিয়ে নিয়ে গিয়েছেন। তাঁর নেতৃত্বে ভারতীয় টিম তিনটে আইসিসি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন। ২০০৭ সালে টি-টোয়েন্টি ও ২০১১ ওয়ান ডে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে ভারত ধোনির নেতৃত্বেই। কেরিয়ার জুড়ে অনেক কিছু দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে। যে কারণে সারা বিশ্বে ছড়িয়ে রয়েছেন মাহি ভক্তরা। ওয়ান ডে হোক টি-টোয়েন্টি কিংবা টেস্ট, ধোনি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন টিমের। তরুণ প্রজন্মকে আগলে রেখেছেন। তাঁর হাত ধরে উঠে এসেছেন নতুন তারকা। ধোনির জমানাতেই বিরাট কোহলির উত্থান। ভারতীয় ক্রিকেটকে শক্ত ভিতের উপর রেখে গিয়েছেন ধোনি। ২০১৯ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন MSD।
অবসর নেওয়ার পরও ক্রিকেটে একই রকম প্রাসঙ্গিক থেকে গিয়েছেন ধোনি। আইপিএলের সৌজন্যে। তাঁর নেতৃত্বে Chennai Super Kings আইপিএলের অন্যতম শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। টানা পাঁচ বার আইপিএল জিতিয়েছেন CSkকে। চল্লিশ পার করা ধোনি আজও ফিনিশার রয়ে গিয়েছেন টিমের। উইকেটের পিছনে একই রকম ধারালো। ২০২৩ সালে চেন্নাইকে হাঁটুর চোট নিয়ে চ্যাম্পিয়ন করেছিলেন। মনে হয়েছিল, ওই মরসুমের পরই আইপিএল থেকেও অবসর নেবেন তিনি। তা হয়নি। এ বারও তাঁকে খেলতে দেখা যাবে। অনেকেই বলছেন, তাঁর মতো ফিট ক্রিকেটারের অবসরের কোনও মেয়াদ হয় না। ধোনি এ বারও চান টিমকে আইপিএল খেতাব জেতাতে।
MS Dhoni highest taxpayer: ২০ হাজার কোটি ট্যাক্স আদায়, বিহার-ঝাড়খণ্ডে সর্বোচ্চ আয়কর দিলেন ধোনি!
Bihar Jharkhand tax collection: গত অর্থবর্ষে ঝাড়খণ্ড থেকে ১২ হাজার কোটির রাজস্ব এসেছিল। বিহার থেকে ৮ হাজার কোটি আয় হয়েছিল। দুই রাজ্যের মোট রাজস্ব ২০ হাজার কোটি। এর মধ্যে ঝাড়খণ্ড থেকেই বেশি আয় হয়েছে সেখানকার শিল্প ও বাণিজ্যিক পরিকাঠামো থেকে।
- TV9 Bangla
- Updated on: May 9, 2026
- 2:33 pm
IPL 2026 Playoff Schedule : বিসিসিআই-এর বড় সিদ্ধান্ত, বেঙ্গালুরু থেকে সরল আইপিএল ফাইনাল!
IPL 2026 : বিতর্কের মূলে কংগ্রেস বিধায়ক বিজয়ানন্দ কাসাপ্পানাভা। তিনি বলেছেন, বিধায়করা ভিআইপি, তাই তাঁদের বিনামূল্যে টিকিট দিতে হবে। বিজয়ানন্দের দাবিকে সমর্থন করে অনেক বিধায়ক ৫টি করে টিকিট ও এক্সক্লুসিভ লাউঞ্জের দাবি করেছেন। এতে কর্ণাটক বোর্ড রাজি হলেও বিসিসিআই এই সংস্কৃতিতে ক্ষুব্ধ। টিকিটের আকাশছোঁয়া দাম ও হাহাকারের মাঝে বিধায়কদের এই বিনামূল্যে টিকিট বিলাসিতা দেখে চটেছেন ভক্তরা।
- TV9 Bangla
- Updated on: May 6, 2026
- 1:42 pm
IPL 2026 Highlights, DC vs CSK : ধোনিহীন চেন্নাইয়ের ত্রাতা সঞ্জু, প্লে-অফের আশা জিইয়ে রাখল সিএসকে!
IPL 2026 : শুরু ভাল না হলেও যত শেষের দিকে যাচ্ছে টুর্নামেন্ট, ততই যেন ছন্দে ফিরছে চেন্নাই সুপার কিংস। শেষ ৫ ম্যাচে এসেছে ৩ জয়। এভাবেই এবার প্লে-অফের আশা বাড়াচ্ছে চেন্নাই। বাকি ৪ ম্যাচের ৪টিতেই জিতলে শেষ চারের আশা বাড়বে ৫ বারের চ্যাম্পিয়নদের।
- TV9 Bangla
- Updated on: May 6, 2026
- 12:45 pm
CSK vs MI IPL 2026 Score: কার্তিক-রুতুর যুগলবন্দীতেই এই আইপিএলে ২ বার মুম্বই বধ চেন্নাইয়ের!
CSK vs MI, IPL 2026 Score Updates: আইপিএলের ৪৪তম ম্যাচে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও মুম্বই ইন্ডিয়ান্স। পয়েন্টস টেবিলের ৯ নম্বরে আছেন রোহিতরা, ৭ নম্বরে আছে সিএসকে। গত সাক্ষাতে সঞ্জুর ব্যাটে হেরে গিয়েছিল মুম্বই। সেঞ্চুরি করেছিলেন সঞ্জু। আজ কি বদলা নিতে পারবে মুম্বই? আইপিএলে এখনও দর্শন হয়নি এম এস ধোনির। রোহিত শর্মাও চোটের কারণে নেই। এমতাবস্থায়, দলকে রক্ষা করবেন কে ? বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলায়।
- TV9 Bangla
- Updated on: May 2, 2026
- 11:20 pm
CSK vs MI IPL 2026 Preview: ‘নির্বিষ’ ক্লাসিকোয় আজ নজরে রোহিত ও ধোনি!
CSK vs MI IPL 2026 : ৮ ম্যাচ হয়ে গেলেও কবে মাঠে নামবেন ভারতীয় ক্রিকেটের দুই কিংবদন্তি, জানে না কেউই। রোহিত শুরুর দিকেই কয়েকটি ম্যাচ খেলে চোটের কারণে বাইরে চলে গিয়েছিলেন। মুম্বই আজ হারলে যেমন শেষ চারের আশা শেষ হয়ে যাবে সূর্যদের, তেমনই চেন্নাই হারলে তাদেরও শেষ চারের আশা প্রায় শেষ।
- TV9 Bangla
- Updated on: May 2, 2026
- 11:34 am
MI vs CSK Score, IPL 2026: প্রথমে সঞ্জু, পরে আকিল…দুজনের কাছেই মাথা নোয়াল মুম্বই!
Mumbai Indians vs Chennai Super Kings Indian Premier League 2026 Score: আইপিএলে আজ মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আজ এই ম্যাচে খেলতে পারেন মহেন্দ্র সিং ধোনি, এই কথাই শোনা যাচ্ছে সংবাদ মাধ্যমে। তবে কাফ মাসলের চোট এখনো সম্পূর্ণ সারেনি তাঁর। উল্টোদিকে, চোট রয়েছে রোহিতেরও। হ্যামস্ট্রিংয়ে টান ধরেছে তাঁর। ফলে, আজ তাঁরা কতক্ষন মাঠে থাকবেন, তাই নিয়ে প্রশ্ন উঠছে। তবে আজকের ম্যাচে যে দল জিতবে, তারাই অনেক এগিয়ে যাবে পয়েন্টস টেবিলে। বিস্তারিত জানতে চোখ রাখুন TV9 বাংলার ওয়েবসাইটে।
- TV9 Bangla
- Updated on: Apr 30, 2026
- 4:34 pm
MI vs CSK : আইপিএলের ‘এল ক্লাসিকো’ ইতিহাসের কিছু সেরা ম্যাচ, একঝলকে দেখে নিন!
IPL : আজ আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি মুম্বই ও চেন্নাই। এই আইপিএলের ইতিহাসে দুই দোল বহু রোমাঞ্চকর ম্যাচ খেলেছে। এক ঝোক নজর দেওয়া যাক, সেই সব ম্যাচগুলির দিকে, যেগুলি নিয়ে আজও চর্চা হয়।
- TV9 Bangla
- Updated on: Apr 23, 2026
- 1:28 pm
MI vs CSK IPL 2026 Preview: মাঠে প্রাক্তন সতীর্থের সঙ্গে খুনসুটি, আজ মাঠে নামবেন ধোনি?
Mumbai Indians vs Chennai Super Kings Best Playing XI: আজ আইপিএলের 'এল ক্লাসিকো'। মুখোমুখি মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। আইপিএল শুরুর পর ৪ সপ্তাহ হয়ে গেলেও এখনও সিএসকের জার্সিতে মাঠে দেখা যায়নি থালাকে। আজ মহেন্দ্র সিং ধোনি কি মাঠে নামবেন, এই দিকেই নজর থাকবে সমর্থকদের।
- TV9 Bangla
- Updated on: Apr 23, 2026
- 11:45 am
MS Dhoni injury update : সমর্থকদের জন্য সুখবর, কবে মাঠে নামবেন মাহি?
IPL 2026: চলতি আইপিএলে ভয়ঙ্কর ব্য়র্থ হচ্ছে সিএসকে। ৬ ম্যাচ খেলে মাত্র ২ ম্যাচে জিতেছে চেন্নাই। হেরেছে ৪ ম্যাচেই। জয় পেয়েছে একমাত্র কেকেআর ও দিল্লির বিরুদ্ধে। শুরুতেই আইপিএল থেকে চোটের কারণে খেলতে পারেননি ধোনি।
- TV9 Bangla
- Updated on: Apr 22, 2026
- 6:49 pm
CSK : চোটের কারণে ছিটকে গেলেন আয়ুষ মাত্রে, তাঁর বদলে দলে কে?
Ayush Mhatre : আইপিএলে ভাল ফর্মে ছিলেন আয়ুষ। গতকাল করেছিলেন ১৩ বলে ৩০ রান। দৌড়ে রান নেওয়ার সময় তাঁর পায়ের হ্যামস্ট্রিংয়ে টান ধরে। ফিজিওর কাছে শুশ্রূষা নেওয়ার পরেও ব্যাথা কমেনি। মাত্রের বদলে কে সুযোগ পাবে দলে, এই বিষয়েও জানালেন হাসি।
- TV9 Bangla
- Updated on: Apr 19, 2026
- 3:23 pm