PM Narendra Modi Speech Live: ‘ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের’, খোঁচা মোদীর
PM Narendra Modi Speech from Krishnanagar: প্রথম দফার ভোট চলছে বাংলায়। সেদিনই ফের বাংলায় প্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার ঝড় তুললেন কৃষ্ণনগরের প্রচার ময়দান থেকে। ফের সুর চড়ালেন পরিবর্তনের পক্ষে। মোদীর সাফ কথা, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি। রাজ্যে একটাই আওয়াজ, পাল্টানো দরকার।
কৃষ্ণনগর: প্রথম দফার ভোটের দিনই ফের বাংলায় প্রচারে ঝড় তুলছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবার কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলের তুলোধনা। ফের সুর চড়ালেন পরিবর্তনের পক্ষে। মোদীর সাফ কথা, পশ্চিমবঙ্গে পরিবর্তনের ঝড় দেখছি। রাজ্যে একটাই আওয়াজ, পাল্টানো দরকার। এখানেই না থেমে তিনি আরও বলেন, ভয়কে জয় করে ভরসার উৎসব দেখছি। শান্তিপূর্ণ ভোটের জন্য কমিশনকে ধন্যবাদ। অন্যদিকে ঝালমুড়ি বিতর্কেও খোঁচা দেন তৃণমূলকে। বলেন, ঝালমুড়ি আমি খেয়েছি, ঝাল লেগেছে তৃণমূলের।
Published on: Apr 23, 2026 12:58 PM
Follow Us

