SIR: প্রাক্তন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম থেকে প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ! ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতিকে নিয়ে ট্রাইবুনাল গড়ল কমিশন
দু'টি উপায়ে আপিল করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।

কলকাতা: প্রাক্তন বিচারপতিদের নিয়ে ১৯টি ট্রাইবুনালে গঠন হল। ট্রাইবুনালে রয়েছেন কলকাতা হাই কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম, প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু, প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জিতকুমার বাগ, প্রাক্তন প্রধান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়-সহ ২৩ জেলার ১৯ জন প্রাক্তন প্রধান বিচারপতি। কারও নাম ভোটার তালিকায় না তোলা হয় বা কেটে দেওয়া হয়, তবে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা এই যাবে এই ট্রাইবুনালে। সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশের পরই আবেদন করা যাবে ট্রাইবুনালে।
দু’টি উপায়ে আপিল করা যাবে। এক, অনলাইনে। দুই, অফলাইনে। ECI NET মোবাইল অ্যাপ বা কমিশনের ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করা যাবে। জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে অফলাইনে আবেদন করা যাবে। এই ট্রাইবুনাল এখন থেকেই কাজ শুরু করতে পারবে। সব আপিল নিষ্পত্তি হয়ে গেলে এই ট্রাইবুনাল আর থাকবে না।
ট্রাইবুনালের তালিকা একনজরে, অর্থাৎ কোন প্রাক্তন বিচারপতি কোন কোন এলাকায় আবেদন শুনবেন, দেখে নিন…
১. প্রাক্তন প্রধান বিচারপতি টি. এস. শিবজ্ঞানম
উত্তর ২৪ পরগনা (এসি ভিত্তিক) এবং কলকাতা
২. প্রাক্তন প্রধান বিচারপতি প্রদীপ্ত রায়
উত্তর ২৪ পরগনা (এসি ভিত্তিক)
৩. প্রাক্তন প্রধান বিচারপতি তপেন সেন
পূর্ব মেদিনীপুর
৪. প্রাক্তন প্রধান বিচারপতি প্রণব কুমার দেব
কোচবিহার
৫. প্রাক্তন প্রধান বিচারপতি প্রভাত কুমার দে
পূর্ব বর্ধমান
৬. প্রাক্তন প্রধান বিচারপতি রঘুনাথ রায়
নদিয়া
৭. প্রাক্তন প্রধান বিচারপতি অশোক কুমার দাসাধিকারী
হাওড়া
৮. প্রাক্তন প্রধান বিচারপতি দীপক সাহা রায়
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার
৯. প্রাক্তন প্রধান বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী
পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম
১০. প্রাক্তন প্রধান বিচারপতি তৌফিক উদ্দিন
দক্ষিণ দিনাজপুর
১১. প্রাক্তন প্রধান বিচারপতি ইন্দ্রজিৎ চট্টোপাধ্যায়
মুর্শিদাবাদ (এসি ভিত্তিক)
১২. প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জিত কুমার বাগ
দক্ষিণ ২৪ পরগনা
১৩. প্রাক্তন প্রধান বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায়
হুগলি
১৪. প্রাক্তন প্রধান বিচারপতি মহম্মদ মমতাজ খান
পুরুলিয়া এবং বাঁকুড়া
১৫. প্রাক্তন প্রধান বিচারপতি মীর দারা শেকো
পশ্চিম বর্ধমান
১৬. প্রাক্তন প্রধান বিচারপতি দেবী প্রসাদ দে
উত্তর দিনাজপুর
১৭. প্রাক্তন প্রধান বিচারপতি বিশ্বজিৎ বসু
মুর্শিদাবাদ (এসি ভিত্তিক)
১৮. প্রাক্তন প্রধান বিচারপতি মনোজিত মণ্ডল
বীরভূম
১৯. প্রাক্তন প্রধান বিচারপতি সিদ্ধার্থ রায় চৌধুরী
মালদহ
