AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Purulia: পুরুলিয়ার গভীর জঙ্গলে খোঁজ মিলল ‘রহস্যের’! এতদিন বিশেষজ্ঞরা টেরটুকুও পাননি

বছরের পর বছর ধরে পশু চরাতে বা চাষের কাজে আসা গ্রামবাসীরা এই জল পান করেই তেষ্টা মেটান। ঘটনার নেপথ্যে রয়েছে ভূ-তাত্ত্বিক কারণ। বিশেষজ্ঞদের দাবি এলাকাটি ‘নর্থ পুরুলিয়া শিয়ার জোন’-এর অন্তর্ভুক্ত। ভূ-বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরার মতে, এটি একটি ‘জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং’।

Purulia: পুরুলিয়ার গভীর জঙ্গলে খোঁজ মিলল 'রহস্যের'! এতদিন বিশেষজ্ঞরা টেরটুকুও পাননি
পুরুলিয়ায় কীসের খোঁজImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Feb 25, 2026 | 9:53 PM
Share

ঝালদা: অযোধ্যার সীতা কুণ্ডের নাম তো শুনেছেন। পর্যটকদের কাছে অতি পরিচিত একটি জায়গা। কিন্তু এবার ঝালদার গভীর জঙ্গলে খোঁজ মিলল এক রহস্যময় উষ্ণ প্রস্রবণের। যেখানে মাটির নিচ থেকে অবিরাম উঠে আসছে স্বচ্ছ জলধারা। ঋতু পরিবর্তন অনুযায়ী যার তাপমাত্রার পরিবর্তন রীতিমতো অবাক করছে সকলকে।

পুরুলিয়ার ঝালদা ২ ব্লকের কলমা গ্রাম পঞ্চায়েতের গুরিডি গ্রাম। সুবর্ণরেখা নদীর অদূরে ‘কাড়িয়র’ জমানি খালের পাড়ে পাথুরে চাটানের মাঝে লুকিয়ে রয়েছে এক প্রাকৃতিক বিস্ময়। অত্যন্ত দুর্গম সেই জায়গা। প্রায় দেড়-দু’ফুট চওড়া এক কুণ্ডযেখানে সারাবছর থাকে জল। স্থানীয়দের দাবি, গ্রীষ্মে এর জল ঠান্ডা থাকলেও, শীতকালে হয়ে ওঠে মনোরম উষ্ণ।

বছরের পর বছর ধরে পশু চরাতে বা চাষের কাজে আসা গ্রামবাসীরা এই জল পান করেই তেষ্টা মেটান। ঘটনার নেপথ্যে রয়েছে ভূ-তাত্ত্বিক কারণ। বিশেষজ্ঞদের দাবি এলাকাটি ‘নর্থ পুরুলিয়া শিয়ার জোন’-এর অন্তর্ভুক্ত। ভূ-বিজ্ঞানী ডঃ বিশ্বজিৎ বেরার মতে, এটি একটি ‘জিওথার্মাল ন্যাচারাল হট স্প্রিং’। মাটির গভীর ফাটল দিয়ে জল চুঁইয়ে নিচে গেলে ভূ-গর্ভস্থ তাপে তা গরম হয়ে বুদবুদ আকারে বেরিয়ে আসে।

এই জলে সালফার ও খনিজ থাকার সম্ভাবনা থাকায় তা চর্মরোগ নিরাময়েও সহায়ক হতে পারে। এখন গ্রামবাসীদের দাবি, প্রশাসন উদ্যোগ নিয়ে এই কুণ্ডটি সংরক্ষণ করলে গুরিডি গ্রাম হয়ে উঠতে পারে পুরুলিয়ার অন্যতম পর্যটন আকর্ষণ।

Follow Us
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
আয়ুষ্মান কার্ডের জন্য় কীভাবে আবেদন করবেন, কী কী লাগবে
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
বাড়িতে কটা পাকা ঘর, কত জমি? অন্নপূর্ণার ফর্মে আর কী কী তথ্য দেবেন
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
প্রাণভয়ে দৌড়চ্ছেন TMC নেতা, হাতের নাগালে পেয়েই যা করলেন বাসিন্দারা...
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
বিয়ে ভাঙছে স্বরূপ বিশ্বাসের, ডিভোর্সের কথা সবটা বলে দিলেন স্ত্রী জুঁই.
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
২,২৪,০০,০০০ উদ্ধার হয়েছে, পাটগাছ সরালেই মাটির তলায় আরও গুপ্তধন!
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
অন্নপূর্ণা যোজনার ফর্ম ২ তারিখের মধ্যে ফিল আপ করতে না পারলে কী হবে?
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
'এই বুড়ো চোর' বলে সৌগত রায়কে দেখেই ডিম ছুড়ল... দেখুন সেই ভিডিয়ো
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
MLA মঞ্চে উঠতে পারেনি, অভিনেত্রীরা মমতার পাশে আলো করে থাকত: অরূপ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
রেড রোড নয়, ব্রিগেডে পড়া হচ্ছে ইদের নামাজ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ
গোশালয়ে পুজো দেবেন, শুভেন্দু চললেন নবদ্বীপ