AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB School Book Name Change: প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বদলাল ১৭টি বই!

WB Education Department New Books: নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বইগুলির নাম বদলানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হল—

WB School Book Name Change: প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত বদলাল ১৭টি বই!
স্কুলের পাঠ্যবইয়ে বদলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 10:43 AM
Share

কলকাতা: আগামী ২ জানুয়ারি থেকেই রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বইগুলির নাম বদলানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হল—

  • প্রথম শ্রেণি:

    • আমার বই-১ (ক) → নবপল্লব-১ (খণ্ড ১)

    • আমার বই-১ (খ) → নবপল্লব-১ (খণ্ড ২)

    • আমার বই-১ (গ) → নবপল্লব-১ (খণ্ড ৩)

  • দ্বিতীয় শ্রেণি:

    • আমার বই-২ (ক) → নবদিগন্ত-২ (খণ্ড ১)

    • আমার বই-২ (খ) → নবদিগন্ত-২ (খণ্ড ২)

    • আমার বই-২ (গ) → নবদিগন্ত-২ (খণ্ড ৩)

  • তৃতীয় শ্রেণি:

    • পাতাবাহার-৩ → নবাঙ্কুর-৩

  • চতুর্থ শ্রেণি:

    • পাতাবাহার-৪ → উন্মেষ-৪

  • পঞ্চম শ্রেণি:

    • পাতাবাহার-৫ → নবদিশারী-৫

  • ষষ্ঠ শ্রেণি:

    • অতীত ও ঐতিহ্য-৬ → প্রাচীন ইতিহাস-৬

    • আমাদের পৃথিবী-৬ → ভূ-পরিচয়-৬

  • সপ্তম শ্রেণি:

    • অতীত ও ঐতিহ্য-৭ → মধ্য ইতিহাস-৭

    • আমাদের পৃথিবী-৭ → ভূ-পরিচয়-৭

  • অষ্টম শ্রেণি:

    • অতীত ও ঐতিহ্য-৮ → আধুনিক ইতিহাস-৮

    • আমাদের পৃথিবী-৮ → ভূ-পরিচয়-৮

উল্লেখ্য, প্রাক-প্রাথমিক স্তরের দুটি বই মিলিয়ে মোট ১৭টি বইয়ের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন বছরে ‘বুক ডে’-তে অর্থাৎ ২ জানুয়ারি রাজ্যের সমস্ত সরকারি ও সরকার পোষিত স্কুলের পড়ুয়াদের হাতে এই নতুন নামের বইগুলি তুলে দেওয়া হবে।

Follow Us