AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Narendra Modi On Constitution Day: ‘আমাদের সংবিধান এবং গণপরিষদের অনন্য ধারা বজায় রেখেছে’, সংবিধান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর

Narendra Modi: তিনি বলেন, "আমাদের প্রচেষ্টা ছিল সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের যুবসমাজের সামষ্টিক চেতনার সঙ্গে এর সংযোগ আরও গভীর করা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরিহার্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করা।" সেই কারণেই এক দশকেরও বেশি সময় আগে ভারত সরকার ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

Narendra Modi On Constitution Day: 'আমাদের সংবিধান এবং গণপরিষদের অনন্য ধারা বজায় রেখেছে', সংবিধান দিবসে শ্রদ্ধাজ্ঞাপন মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: Facebook
| Updated on: Nov 26, 2026 | 9:54 AM
Share

নয়া দিল্লি: ভারতের সংবিধান দিবসে, সংবিধানের প্রতি শ্রদ্ধা জানিয়ে পোস্ট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি লিখলেন, “আমাদের সংবিধান এবং গণপরিষদের অনন্য ধারা বজায় রেখেছে।” ভারতের সংবিধান কীভাবে তাঁর জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে, তারও উল্লেখ করেন তিনি। লেখেন, “এনডিএ (NDA) সরকার যেভাবে সংবিধানকে শক্তিশালী করেছে।”

তিনি আরও লেখেন কীভাবে, পাঁচ দশক ধরে দেশ শাসন করেছেন, কীভাবে তাঁদের দ্বারা সংবিধান পদদলিত হয়েছে। কীভাবে একটি দল ‘বিরোধ পক্ষ’ (Virodh Paksh) থেকে ‘অবরোধ পক্ষে’  পরিণত হয়েছে।

মোদীর কথায়,  ভারতের মতো বৈচিত্র্যময় একটি দেশের ক্ষেত্রে—যেখানে অসংখ্য বিশ্বাস, ভাষা, প্রথা ও চিন্তাধারা রয়েছে—সংসদ ও আদালতের চৌহদ্দি ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত সংবিধানের অনুরণন পৌঁছানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, “আমাদের প্রচেষ্টা ছিল সাধারণ মানুষের, বিশেষ করে আমাদের যুবসমাজের সামষ্টিক চেতনার সঙ্গে এর সংযোগ আরও গভীর করা এবং ভারতের উজ্জ্বল ভবিষ্যতের জন্য অপরিহার্য ঐক্যের চেতনাকে শক্তিশালী করা।” সেই কারণেই এক দশকেরও বেশি সময় আগে ভারত সরকার ২৬ নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন বলে জানান তিনি।

মোদী বলেন, “আমার মতো কোটি কোটি ভারতীয়র কাছে ভারতের সংবিধান আমাদের জীবনযাত্রার একটি অবিচ্ছেদ্য অংশ। যখনই আমি আমার শৈশবের দিকে তাকাই, যে সাধারণ পরিস্থিতিতে আমি বড় হয়েছি, দৈনন্দিন জীবনের অংশ হয়ে ওঠা সেই সংগ্রামগুলোর কথা ভাবি, তখনই আমাদের সংবিধানের প্রতি অগাধ কৃতজ্ঞতায় আমার মন ভরে ওঠে।”

Follow Us