AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Miss Universe 2026: ২৭ বছরের এই মায়ের মাথাতেই উঠল মিস ইউনিভার্স ২০২৬-এর মুকুট! জেনিফার ব্যারেটোর আসল পরিচয় জানলে চমকে যাবেন

Jennifer Barreto: মিস ইউনিভার্স ২০২৬ জেনিফার ব্যারেটো ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেললেন। দীর্ঘ ২০ বছরের খরা কাটিয়ে পুয়ের্তো রিকোকে ষষ্ঠবারের জন্য বিশ্বসুন্দরীর মুকুট এনে দিলেন ২৭ বছরের এই মা, যাঁর আসল পেশা জানলে অবাক হবেন আপনিও।

| Updated on: Nov 26, 2026 | 9:50 AM
Share
দীর্ঘ ২০ বছরের অপেক্ষা শেষ, অবশেষে ষষ্ঠবারের জন্য পুয়ের্তো রিকোর ঘরে এল মিস ইউনিভার্সের মুকুট। সান হুয়ানের কলিসিয়ামে বসা ৭৫তম আসরে বাজিমাত করলেন , ২৭ বছরের জেনিফার ব্যারেটো। বিদায়ী বিশ্বসুন্দরী মেক্সিকোর ফাতিমা বশ নিজের হাতে জেনিফারের মাথায় পরিয়ে দিলেন ঝকঝকে এই মুকুট। ২০০১ সালের ডেনিস কুইনোনেসের পর নিজের দেশের মাটিতে দাঁড়িয়ে বিশ্বজয়ের নজির গড়লেন জেনিফার।

1 / 6
গ্ল্যামার দুনিয়ার ঝলকানির আড়ালে জেনিফার ব্যারেটোর আসল পরিচয় জানলে চমকে উঠবেন। ২০২১ সাল থেকে তিনি মার্কিন সেনাবাহিনীর টেক্সাসের ফোর্ট ক্যাভাজোসে একজন প্রিভেনশন স্পেশালিস্ট হিসেবে কাজ করছেন। মনস্তত্ত্ব ও সমাজসেবায় দক্ষ জেনিফার দিনরাত লড়েন সেনা পরিবারগুলির মানসিক স্বাস্থ্য, গার্হস্থ্য হিংসা ও শিশু নির্যাতন রুখতে। এক ফুটফুটে কন্যাসন্তানের মা হয়েও তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, সংসার সামলেও বিশ্বজয় করা যায়।

2 / 6
শুধু রূপ নয়, বিচারকদের মন জিতে নিয়েছে জেনিফারের ক্ষুরধার বুদ্ধি আর মানবিক উত্তর। ফাইনাল রাউন্ডে প্রশ্ন ছিল, বর্তমান বিশ্বে নেতাদের থেকে মানুষের ঠিক কী প্রয়োজন? জবাবে জেনিফার বলেন, এমন নেতা চাই যাঁরা মানুষকে কাঠগড়ায় না তুলে পেশাদারিত্ব ও সহমর্মিতার সঙ্গে পাশে দাঁড়াবেন। নিজের আদর্শে অনড় থেকে সমাজের সামনে উদাহরণ তৈরি করাই আসল নেতৃত্বের কাজ, আর এই উত্তরেই হাততালিতে ফেটে পড়ে গোটা হল।

3 / 6
এবারের আসরে ফার্স্ট রানার-আপ হয়েছেন ডোমিনিকান রিপাবলিকের মেলিসা নুনেজ এবং সেকেন্ড রানার-আপ ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েৎজ। ভারতের হয়ে মঞ্চে ঝড় তুললেও টপ ৩০-এ গিয়ে থেমে গিয়েছে ১৯ বছরের কাজিয়া লিজ মেজোর দৌড়, অল্পের জন্য হাতছাড়া হল টপ ১২। অন্যদিকে, মিস ইউনিভার্সের হীরক জয়ন্তী উপলক্ষে এবার তৈরি হয়েছিল বিশেষ মুকুট ‘দ্য রেডিয়্যান্স অফ অ্যান ইটারনাল লিগ্যাসি’। ৭৫ বছরের ঐতিহ্যকে কুর্নিশ জানাতে এই রাজকীয় মুকুটে বসানো হয়েছে মোট ৩,১৫০টি বহুমূল্য হিরে।

4 / 6
তবে জাঁকজমকের পাশাপাশি বিতর্কও পিছু ছাড়েনি মিস ইউনিভার্সের এই ৭৫তম সংস্করণের। ১৩০টিরও বেশি দেশ নাম লেখালেও ভিসা জটিলতা, অসুস্থতা ও ফ্র্যাঞ্চাইজি বিবাদের জেরে শেষমেশ সরে দাঁড়ায় ১৫টি দেশ। কর্পোরেট দ্বন্দ্বের কারণে এবারের মঞ্চে দেখা যায়নি থাইল্যান্ড, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়ার মতো হেভিওয়েট দেশগুলিকে। এছাড়া ন্যাশনাল কস্টিউম রাউন্ডে ইজরায়েলের প্রতিযোগী ড্যানিয়েল ইয়াবলোঙ্কার জেরুজালেম-থিমের পোশাক ঘিরে দর্শকদের একাংশের বিক্ষোভে রীতিমতো শোরগোল পড়ে যায়।

5 / 6
বিশ্বসুন্দরীর মুকুট মাথায় তুলেই থেমে থাকতে চান না পুয়ের্তো রিকোর এই লড়াকু কন্যা। আগামী এক বছর মিস ইউনিভার্সের মঞ্চকে কাজে লাগিয়ে তিনি মানসিক স্বাস্থ্য ও সমাজকল্যাণের বার্তা পৌঁছে দিতে চান বিশ্বের কোণায় কোণায়। জেনিফারের এই জয় যেন পৃথিবীর সমস্ত কর্মরত মায়েদের কাছে এক নতুন অক্সিজেন। প্রসঙ্গত, সব বিতর্ক পিছনে ফেলে মিস ইউনিভার্সের পরবর্তী অর্থাৎ ৭৬তম আসর বসতে চলেছে ভিয়েতনামে।

6 / 6
Follow Us