AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

mp3 and mp4 file: MP3-র পুরো নাম কী জানেন? MP4-এর সঙ্গে কোথায় পার্থক্য, ৯০% মানুষই জানেন না

Audio File Format: ১৯৯৩ সালে mp3 ফরম্যাট চালু হয়। কম স্পেসে গান বা অডিও সেভ করা যায় বলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সিডি থেকে কম্পিউটারের গান রাখার ক্ষেত্রেও mp3 গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আজও অধিকাংশ মোবাইল ও মিউজিক প্লেয়ারে সহজেই mp3 চালানো যায়।

| Updated on: Nov 25, 2026 | 3:44 PM
Share
 mp3 ও mp4 কী? - প্রযুক্তির দুনিয়াতে mp3 ও mp4 শব্দ দুটি খুব পরিচিত। মোবাইল বা কম্পিউটারে গান ও ভিডিও চালানোর ক্ষেত্রে এই দুই ফাইল ফরম্যাটের ব্যবহার হয়। নাম প্রায় এক হলেও কাজের দিক থেকে দুটির মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য। (Credit - AI Tool)

1 / 7
mp3 হল এক ধরণের অডিও ফাইল ফরম্যাট। এর পুরো নাম MPEG Audio Layer 3। এই ফরম্যাটে শুধু গান বা শব্দ সেভ করা যায়। মানুষের কানে ধরা পড়ে না, এমন কিছু শব্দ বাদ দিয়ে ফাইলের আকার ছোট রাখা হয়। (Credit - AI Tool)

2 / 7
১৯৯৩ সালে mp3 ফরম্যাট চালু হয়। কম স্পেসে গান বা অডিও সেভ করা যায় বলে এটি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। সিডি থেকে কম্পিউটারের গান রাখার ক্ষেত্রেও mp3 গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। আজও অধিকাংশ মোবাইল ও মিউজিক প্লেয়ারে সহজেই mp3 চালানো যায়। (Credit - AI Tool)

3 / 7
mp4 হল আর একটি মাল্টিমিডিয়া ফাইল ফরম্যাট। এর পুরো নাম MPEG-4 Part 14। এতে ভিডিও, অডিও, ছবি ও সাবটাইটেল সংরক্ষণ করা যায়। ২০০১ সালে এই ফরম্যাট চালু হয়। ভাল মান বজায় রেখেও তুলনামূলক কম জায়গায় ভিডিও সংরক্ষণ করা সম্ভব। (Credit - AI Tool)

4 / 7
বর্তমানে মোবাইল, কম্পিউটার ও বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে mp4 ব্যবহার বেশি করা হয়। ইউটিউবের মতো প্ল্যাটফর্মে ভিডিও চালানোর ক্ষেত্রে এই ফরম্যাট বেশ জনপ্রিয়। এতে ভিডিওর পাশাপাশি শব্দ, সাবটাইটেল ও অন্যান্য তথ্য রাখা যায়। শুধু অডিও ফাইল হিসেবেও mp4 ব্যবহার করা সম্ভব। (Credit - AI Tool)

5 / 7
mp3 ও mp4 এর মধ্যে মূল পার্থক্য হল, mp3 মূলত অডিও বা গান শোনার জন্য ব্যবহার করা হয়। অন্যদিকে, mp4 এ অডিও ও ভিডিও দুটোই রাখা যায়। সাধারণত mp3 ফাইলের আকার ছোট হয়। ভিডিও থাকার কারণে mp4 ফাইলের আকার বড় হয়। (Credit - AI Tool)

6 / 7
শুধু গান শুনতে চাইলে mp3 ব্যবহার করাই ভাল। কারণ, এই ফাইলের আকার ছোট ও অধিকাংশ ডিভাইসে সহজে চলে। অন্যদিকে ভিডিও, সাবটাইটেল বা কোনও ফাইল চালাতে এই ফরম্যাট বেশি দরকার। তাই প্রয়োজন বুঝি ফাইলের ফরম্যাট বুঝে নিন। (Credit - AI Tool)

7 / 7
Follow Us