AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kneaded dough in fridge: আটা মাখা ফ্রিজে রাখলেই কালো হচ্ছে? জাস্ট কয়েক ফোঁটা এটা মাখিয়ে রাখলেই কেল্লাফতে

Soft roti tips: মাখা আটা (Kneaded Dough) ফ্রিজে রাখলেই কি কালো আর শক্ত হয়ে যাচ্ছে? মাত্র কয়েকটি সহজ নিয়ম মানলেই পরদিনও আটা থাকবে একদম তাজা, আর রুটি হবে নরম। কী কী করবেন? শিখে নিন চটপট।

| Updated on: Nov 23, 2026 | 1:31 PM
Share
সকালের ব্যস্ততায় সময় বাঁচাতে রাতের মাখা আটা ফ্রিজে তুলে রাখছেন? সাবধান! সঠিক কায়দা না জানলে সেই আটা পরদিনই কালো আর শক্ত হয়ে যাবে, এমনকি তাতে বাসা বাঁধতে পারে ক্ষতিকর ব্যাকটেরিয়া। Picture courtesy: AI Tool

1 / 8
মাখা আটায় জল থাকে, তাই তা ঘরের স্বাভাবিক তাপমাত্রায় ২-৩ ঘণ্টার বেশি ফেলে রাখাই বড় ভুল। বিশেষ করে গরমের দিনে বাইরে পড়ে থাকলে আটা চোখের পলকে নষ্ট হতে শুরু করে। Picture courtesy: AI Tool

2 / 8
আটা নরম রাখার আসল জাদু লুকিয়ে আছে মাত্র কয়েক ফোঁটা তেল বা ঘি-এ! ফ্রিজে তোলার আগে আটার গায়ে ভালো করে তেল মাখিয়ে নিলে উপরের স্তর শুকোবে না, পরদিনও তা থাকবে একদম তুলোর মতো নরম। Picture courtesy: AI Tool

3 / 8
খোলা বাটিতে আটা ফ্রিজে রাখার অভ্যাস আজই ছাড়ুন! ক্লিং ফিল্ম বা ফয়েল পেপারে ভালো করে মুড়ে, একটি পরিষ্কার ও হাওয়া ঢোকে না এমন কৌটোয় ভরে দ্রুত ফ্রিজে তুলে রাখুন। Picture courtesy: AI Tool

4 / 8
ফ্রিজে রাখলেই যে আটা দিনের পর দিন ভালো থাকবে, তা কিন্তু নয়! ঠান্ডায় ব্যাকটেরিয়া জন্মানোর গতি কমে মাত্র, পুরোপুরি বন্ধ হয় না—তাই ১২ থেকে ২৪ ঘণ্টার মধ্যেই সেই আটা শেষ করে ফেলা সবচেয়ে নিরাপদ। Picture courtesy: AI Tool

5 / 8
মাখা আটা দু’মাস পর্যন্ত তাজা রাখতে চান? তবে ভালো করে মুড়ে ডিপ ফ্রিজে রেখে দিন, আর রুটি বানানোর আগে সরাসরি বাইরে না রেখে সাধারণ ফ্রিজে নামিয়ে ধীরে ধীরে গলিয়ে নিন। Picture courtesy: AI Tool

6 / 8
ফ্রিজ থেকে বের করা আটা শক্ত লাগলে ভুলেও সরাসরি বেলতে যাবেন না! এক চামচ হালকা গরম জল আর সামান্য তেল দিয়ে আলতো মেখে ১০-১৫ মিনিট ঢেকে রাখুন, দেখবেন রুটি হচ্ছে একদম ফোলা আর নরম। Picture courtesy: AI Tool

7 / 8
বাসি আটায় রুটি বানানোর আগে একবার ভালো করে দেখে আর গন্ধ শুঁকে নেওয়া মাস্ট! যদি কড়া টক গন্ধ পান, আটা চটচটে লাগে বা গায়ে সাদা-কালো ছত্রাক দেখেন, তবে এক মুহূর্ত না ভেবে তা ফেলে দিন। Picture courtesy: AI Tool

8 / 8
Follow Us