AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Live Updates: মেডিক্যাল ভাতা বাড়ানো নিয়ে আসতে পারে বিল, সামনের মাসেই শীতকালীন অধিবেশন বিধানসভায়

West bengal Assembly Election LIVE: শরীরে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে স্থানান্তর করা হয় কলকাতার। কী কারণে তিনি এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। নজর থাকবে সেইদিকে।

West Bengal News Live Updates: মেডিক্যাল ভাতা বাড়ানো নিয়ে আসতে পারে বিল, সামনের মাসেই শীতকালীন অধিবেশন বিধানসভায়
বিধানসভায় শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Updated on: Nov 23, 2026 | 11:03 AM
Share

LIVE NEWS & UPDATES

  • 23 Nov 2026 11:03 AM (IST)

    শক্তি বাড়াচ্ছে এনসিপিআই, সন্দেশখালিতে কার্যত শূন্যের পথে তৃণমূল

    সংসদীয় দলের মর্যাদা মেলেনি এখনও। এদিকে, বাংলায় শক্তি বাড়িয়েই চলেছে এনসিপিআই (NCPI)। একের পর এক গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি দখল করে সংগঠন ধীরে ধীরে পোক্ত করছে ন্যাশনাল সিটিজেন পার্টি অব ইন্ডিয়া। এদিকে, একের পর এক পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির দখল হারাচ্ছে তৃণমূল। এবার হাতছাড়া হওয়ার মুখে তৃণমূল পরিচালিত সন্দেশখালি ২ নম্বর পঞ্চায়েত সমিতি-সহ পাঁচটি গ্রাম পঞ্চায়েতের বোর্ড।  এই বোর্ডগুলি দখলে নিতে চলেছে NCPI।

    বিস্তারিত পড়ুন: NCPI: শক্তি বাড়াচ্ছে এনসিপিআই, সন্দেশখালিতে কার্যত শূন্যের পথে তৃণমূল

  • 23 Nov 2026 11:03 AM (IST)

    মায়াপুর যাওয়ার সরকারি বাস চালু হল এখান থেকে, মহিলারা যাবেন ‘ফ্রি’-তে

    চালু হল সরকারি বাস পরিষেবা। আর এই বাস পরিষেবা চালু হওয়ায় স্বাভাবিকভাবে খুবই খুশি সাধারণ মানুষজন। বলা ভালো উত্তরবঙ্গের মানুষের জন্য আরও সুবিধা হল। কারণ,বালুরঘাট মায়াপুরের মধ্যে এবার সরাসরি চালু হল সরকারি বাস পরিষেবা। সোমবার সকালে বালুরঘাট সরকারি বাস স্ট্যান্ডে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে সরকারি বাস পরিষেবার শুভ সূচনা করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলন ও ফিতে কেটে মায়াপুর গামী এনবিএসটিসির সরকারি বাসের শুভ সূচনা করেন বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। এছাড়াও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী বাপি সরকার, ভারতীয় মজদুর সংঘের জেলা সভাপতি সন্দীপ সরকার সহ অন্যান্য বিশিষ্টজনরা।

    বিস্তারিত পড়ুন: Balurghat News: সুখবর! মায়াপুর যাওয়ার সরকারি বাস চালু হল এখান থেকে, মহিলারা যাবেন ‘ফ্রি’-তে

  • 23 Nov 2026 11:02 AM (IST)

    মেয়ের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল, শোক কাটিয়ে ওঠার আগেই মায়ের জীবনে জটিলতা, কিছুতেই কুলকিনারা করতে পারছেন না বিনিতা

    মেয়েকে হারিয়েছেন আজ প্রায় দু’বছর। সেই শোক ভোলার মতো নয়। কিন্তু তারপর যে মায়ের জীবনেও এমন ভয়ঙ্কর সমস্যা তৈরি হবে কেউ আশা  করেননি। যার ফল ভুগতে হচ্ছে এখনও। শুধুমাত্র নার্সিংহোমের একটি ভুলে মৃত মেয়ের পরিবর্তে মায়ের আধার কার্ডে মৃত্যুর তথ্যের লিঙ্ক। জীবিত থেকেও সরকারি নথিতে মৃত বিনিতা পাল। পঞ্চায়েত থেকে কলকাতার আধার দফতর, আড়াই বছর ধরে প্রশাসনের দরজায় দরজায় ঘুরেও মেলেনি সমাধান। এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হুগলির গোঘাটের কুমুড়সা অঞ্চলের পাতুলসাড়া এলাকা।

    বিস্তারিত পড়ুন: Hooghly: মেয়ের মৃত্যুর পর থেকেই শুরু হয়েছিল, শোক কাটিয়ে ওঠার আগেই মায়ের জীবনে জটিলতা, কিছুতেই কুলকিনারা করতে পারছেন না বিনিতা

  • 23 Nov 2026 11:01 AM (IST)

    পাকা ধানে মই

    আকভান নয়।মাত্র ১.৮ মিলিমিটার বৃষ্টি পাকা ধানে মই দিয়ে দিলো।আর এতেই মাথায় হাত কৃষকদের।ক্ষতিপূরণ ইস্যুতে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    চলতি মাসে দুবার ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে জলপাইগুড়ি জেলায়।গত ১১ ই নভেম্বর ব্যাপক শিলাবৃষ্টি হয়।আর ২২ শে নভেম্বর জলপাইগুড়ি সদর ব্লকে ১.৮ মিলিমিটার বৃষ্টি হয়।কৃষকদের দাবি জেলার বিভিন্ন ব্লকে এই দুই দিনের বৃষ্টিতে তারা প্রচন্ড ক্ষতিগ্রস্ত।

  • 23 Nov 2026 11:01 AM (IST)

    ঝাড়গ্রামে তীব্র বোমাতঙ্ক

    প্তাহের শুরুর দিনেই সাতসকালে তীব্র চাঞ্চল্য ঝাড়গ্রাম শহরে।

    শহরের কোর্ট রোড এবং জুবিলি মার্কেট রোড সংলগ্ন ব্যস্ততম এলাকায় একটি পরিত্যক্ত লাল ব্যাগ পড়ে থাকাকে কেন্দ্র করে ছড়িয়ে পড়ল জোর বোমাতঙ্ক।

    মুহূর্তের মধ্যে থমথমে হয়ে ওঠে গোটা এলাকা, আতঙ্কে দোকানপাট খুলতেও ইতস্তত বোধ করতে শুরু করেন স্থানীয় ব্যবসায়ীরা।

  • 23 Nov 2026 11:00 AM (IST)

    ভোট মিটলেও ৪২ লক্ষ টাকার শুরু হওয়া রাস্তার কাজ বন্ধ।ভাঙ্গা ইটের রাস্তায় দুর্ভোগ

    ৪২ লক্ষ টাকা বরাদ্দ। শুরু হয়েছিল রাস্তা তৈরির কাজ। রাস্তা জুড়ে ফেলা হয়েছিল ইটের টুকরো।

    প্রতিশ্রুতি ছিল, ভোট মিটলেই দ্রুত শেষ হবে কাজ। কিন্তু ভোট মিটেছে, কেটে গিয়েছে প্রায় দশ মাস! অথচ রাস্তার কাজ এখনও থমকে।

    উন্নয়নের বদলে এখন ভোগান্তির শিকার কাটোয়ার আলমপুরের বাসিন্দারা।

  • 23 Nov 2026 11:00 AM (IST)

    দ্বিতীয় হুগলী সেতুতে বড় দুর্ঘটনা

    নবান্নের কাছে দুর্ঘটনা। দ্বিতীয় হুগলী সেতু যাবার সংযোগকারী রাস্তায় বাসের ধাক্কা।জখম দুজন। একজন বাইকারোহি। অন্যজন সিভিক ভলান্টিয়ার।

    দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।বাসটি সাতরাগাছি থেকে বারাসাত যাচ্ছিলো যাত্রী নিয়ে।পরপর একটি গাড়ি ও বাইককে ধাক্কা মারে।আটক বাস চালক।বাসটি ব্রেক ডাউন ভ্যান দিয়ে সরানো হয়েছে।

সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার বৈঠক হবে। এই বৈঠকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে বেশ কিছু অনুমোদন দেওয়া হতে পারে। বেলা ১২টা নাগাদ এই বৈঠক শুরু হবে বলে নবান্নের তরফে জানানো হয়েছে।

শরীরে বিষক্রিয়া। হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র। প্রথমে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। পরে স্থানান্তর করা হয় কলকাতার। কী কারণে তিনি এমন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন, তা নিয়ে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। নজর থাকবে সেইদিকে।

পুরভোটের আইনি জটিলতা কোন পথে? আজ সুপ্রিমকোর্টে কলকাতা পুরভোট নিয়ে রাজ্যের দায়ের করা মামলার শুনানি। গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না।

Published On - Nov 23,2026 10:55 AM

Follow Us