AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Supreme Court on municipality election: বাংলায় পুরভোটের ভবিষ্যত কী? মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি

New delhi: এরপর ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। আর তখনই KMC-র নির্বাচনী জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন।

Supreme Court on municipality election: বাংলায় পুরভোটের ভবিষ্যত কী? মামলা শুনবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি
সুপ্রিম কোর্টImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 9:05 AM
Share

কলকাতা: পুরভোটের আইনি জটিলতা কোন পথে? আজ, সোমবার সুপ্রিমকোর্টে (Supreme Court) কলকাতা পুরভোট (Calcutta Municipality Election) নিয়ে রাজ্যের দায়ের করা মামলার শুনানি। গত ৬ নভেম্বর কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, কলকাতা পুরসভার ওয়ার্ডভিত্তিক আসন পুনর্বিন্যাস সংক্রান্ত মূল মামলার সিঙ্গেল বেঞ্চে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে ১৩ নভেম্বর সুপ্রিম কোর্টে রাজ্যের তরফে মামলা দায়ের করা হয়।

১৬ নভেম্বর ক্যাভিয়েট দাখিল করেছে মমতা তৃণমূল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে মূল মামলাকারী সিপিএম। মামলায় যুক্ত হয়েছে বিজেপি এবং কংগ্রেসও।ক্যাভিয়েট ফাইল করেছে রাজ্য নির্বাচন কমিশনও। সেই মামলারই শুনানি হবে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে শুনানি।

কলকাতা পুরসভার আসন সংখ্যা ১৪৪ থেকে বাড়িয়ে ২০৯টি করার প্রক্রিয়া শুরু করেছিল প্রশাসন। আর গোড়াতেই প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে সরব হয়েছিল বাম, কংগ্রেস, কালীঘাট তৃণমূল-সহ দলগুলি। পরে এই নিয়ে হাইকোর্টে মামলা করেছিলেন কসবার সিপিএম নেত্রী তথা প্রাক্তন কাউন্সিলর দীপু দাস। মামলাটি কলকাতা হাইকোর্টের বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের বেঞ্চে ওঠে। তবে, একক বেঞ্জ কোনও অন্তর্বর্তী নির্দেশ না দিয়ে উভয়পক্ষের কাছে হলফনামা চেয়েছিল। পরবর্তীতে সিঙ্গল বেঞ্চের সেই অবস্থানকে চ্যালেঞ্জ জানিয়ে মামলাকারীরা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন।

এরপর ডিভিশন বেঞ্চে হয় মামলার শুনানি। আর তখনই KMC-র নির্বাচনী জারির ওপরে অন্তর্বর্তী নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের নির্দেশ, কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। এরপরই রাজ্যে দ্বারস্থ হয় সুপ্রিম কোর্টের।

Follow Us