AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কলকাতা পুরনিগম Kolkata Municipal Corporation

কলকাতা পুরনিগম Kolkata Municipal Corporation

কলকাতা পুরনিগম Kolkata Municipal Corporation – কলকাতা পুরনিগম হল পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের প্রধান স্থানীয় শাসন ও নাগরিক প্রশাসনিক সংস্থা। পুরসভার প্রতীক ও স্লোগান হলো ‘পুরশ্রী বিবর্ধন’। ১৭২৬ সালে ব্রিটিশ রাজকীয় সনদের (Royal Charter) মাধ্যমে প্রথম মেয়র ও অল্ডারম্যানদের নিয়ে কলকাতায় পৌর শাসনের সূচনা হয়। পুরসভা এলাকাটি নির্দিষ্ট সংখ্যক প্রশাসনিক ওয়ার্ড এবং বরোতে (Borough) বিভক্ত। প্রতিটি ওয়ার্ড থেকে নির্বাচিত কাউন্সিলররা নাগরিক স্বার্থের প্রতিনিধিত্ব করেন।

Read More

Supreme Court: হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ, কলকাতার ওয়ার্ড পুনর্বিন্যাস মামলায় এবার সুপ্রিম দরজায় রাজ্য

Kolkata Municipal Ward Delimitation Case: ডিভিশন বেঞ্চ ভোট ঘোষণার উপর স্থগিতাদেশ জারি করার পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট করে দিয়েছিলেন, এর বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে রাজ্য সরকার। ১৩ নভেম্বরের পর কলকাতার ২০৯টি ওয়ার্ডে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে বলেও স্পষ্ট করে দেন।

West Bengal News Live Updates: ইন্দ্রনীল সেনের কসবার বাড়িতে পুলিশ, চলছে তল্লাশি

West bengal News LIVE Updates: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুন রায় মুখোপাধ্যায়ের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের। শুক্রবার ডিভিশন স্পষ্ট করে দেয়, ওয়ার্ড পুনর্বিন্যাস সঠিকভাবে হয়েছে কিনা, সেটা সিঙ্গল বেঞ্চ সিদ্ধান্ত নেবে।

HC On KMC: কবে পুরসভা নির্বাচন? বড় নির্দেশ হাইকোর্টের

Calcutta High Court KMC Election Order: কলকাতা পুরসভার নতুন করে ওয়ার্ড বিন্যাস মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পুরসভার নির্বাচন সংক্রান্ত কোনও বিজ্ঞপ্তি জারি করতে পারবে না রাজ্য নির্বাচন কমিশন। নির্দেশ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য ও বিচারপতি অর্জুনরায় মুখোপাধ্যায়েরঅবকাশকালীন ডিভিশন বেঞ্চের।

Calcutta High Court on KMC Election: কলকাতা পুরভোটে আপাতত কোনও বাধা রইল না, আবেদন খারিজ করল কলকাতা হাইকোর্টের

বিরোধীদের করা মামলায় অন্তর্বতী নির্দেশ দেওয়ার আবেদন খারিজ করল হাইকোর্ট। বৃহস্পতিবার আবেদন খারিজ বিচারপতি করল হিরন্ময় ভট্টাচার্যের বেঞ্চ। তবে মামলা খারিজ নয়। পরের শুনানিতে উভয়পক্ষের হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। আপাতত কলকাতা পুরসভার ভোটে কোনও বাধা থাকছে না।

Samik Bhattacharya on Municipal Vote: ‘সংবাদ-মাধ্যমে খবর দেওয়ার জন্য ড্রপবক্স তৈরি করতে হয়, যেটা হওয়ার সেটা হয়ে আছে’,পুরভোটের টিকিট নিয়ে বললেন শমীক

Municipal election: এ দিন, ড্রপবক্স নিয়েও কার্যত মুখ খুলেছেন বিজেপির রাজ্য সভাপতি। কাদের প্রার্থী করা হবে, তাও একপ্রকার ঠিক হয়ে গিয়েছে বলে জানিয়েছেন শমীক ভট্টাচার্য। এ দিন একটু মজার ছলেই বিজেপি রাজ্য সভাপতি বলেন, "যা যা দেখার আমরা দেখে নিয়েছি। আরও কিছু দেখব। আর আপনাদের সংবাদ মাধ্যমে খবর দেওয়ার জন্য ড্রপ বক্স তৈরি করতে হয়। যেটা হওয়ার সেটা হয়ে আছে।"

Firhad on mamata: ‘এখন রক্ত তাঁর কাছে আসল, ভক্ত নয়’, মমতার কাছে কবে ফিরবেন? মুখ খুললেন ববি

কুণাল ঘোষ বলেন, "সেই ফিরহাদ হাকিম মাঝপথে চলে গেলে বলে কলকাতা পুরবোর্ড বিজেপি ভেঙে দিতে পারল। নইলে মানুষকে আরও পরিষেবা দিতে পারত। রাজনৈতিক ভাবে ফিরহাদ হাকিম বিজেপির কাছে আত্মসমর্পণকারী ব্যক্তি।"

KMC: চলবে ২০২৭ সাল পর্যন্ত! করখেলাপিদের জন্য বড় পদক্ষেপ সরকারের

KMC Tax: পুরসভার দেওয়া তথ্য অনুযায়ী, বর্তমানে কলকাতা পুর এলাকায় মোট কর খেলাপির সংখ্যা ৩,৮৬,২৮৮ জন। মোট বকেয়া সম্পত্তি করের পরিমাণ দাঁড়িয়েছে ৬৮৫৪.২৯ কোটি টাকা, যার মধ্যে জরিমানা বা পেনাল্টির পরিমাণই ৪০৩.৩৮ কোটি টাকা। এই ছাড়ের কর্মসূচির মাধ্যমে পুর কর্তৃপক্ষ আপাতত ৭৮৪ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

HC On KMC: হাইকোর্টে হাজিরা দিতে হল খোদ কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পাণ্ডেকে! কী বিষয়ে সতর্ক করলেন প্রধান বিচারপতি

KMC Commissioner Smita Pandey Summoned: হাইকোর্টের নির্দেশে পুর কমিশনার স্মীতা পাণ্ডে আদালতে হাজিরা দিলে প্রধান বিচারপতি মহারাষ্ট্রে তাঁর কাজের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি মন্তব্য করেন, মহারাষ্ট্রে বিএমসি, থানে, কল্যাণ-ডোম্বিভলি ও নভি মুম্বইয়ের মতো অন্তত ৮-১০টি পুরনিগমের মামলা সামলানোর অভিজ্ঞতা থেকে তিনি দেখেছেন—অধিকাংশ ক্ষেত্রেই কমিশনারদের কাছে মাঠপর্যায়ের সব খবর পৌঁছায় না।