Calcutta High Court On Abhishek: কলকাতা হাইকোর্ট থেকে ‘জোড়া রক্ষাকবচ’ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
MP Abhishek Banerjee: এ দিকে, আজ আবার মগরাহাট পশ্চিমের মামতাপন্থী বিধায়ক শামিম আহমেদের মামলাও ওঠে কোর্টে। দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শামীম আহমেদের আইনজীবী কিশোর দত্ত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি জানান, "তালিকা অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। দ্রুত শুনানি সম্ভব নয়।"

কলকাতা: আবারও রক্ষাকবচ পেলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। দু’টি মামলায় আলাদা-আলাদা করে রক্ষাকবচ পেয়েছেন তিনি।অভিষেকের বিরুদ্ধে কালীতলা, ভবানীপুর ও বিষ্ণুপুর থানায় মামলা দায়ের হয়েছে। তদন্ত চলছে। সেই মামলাতেই রক্ষাকবচ বহাল রাখল হাইকোর্ট। আদালতে তিন মাস মেয়াদ বাড়ল রক্ষাকবচের। শুনানির সময় রাজ্যের আপত্তি ছিল। বিচারপতি সৌগত ভট্টাচার্যের এজলাসে রাজ্য জানায়, তদন্ত এখনো শেষ হয়নি। তবে, রাজ্যের আপত্তি থাকলেও, ২৬ ফ্রেবরুয়ারি পর্যন্ত রক্ষাকবচ বাড়ানো হয়েছে। আজ রিপোর্ট জমা দেয় রাজ্য।
অপরদিকে, সেবাশ্রয় মামলাতেও স্বস্তি পেয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনটি থানায় (ডায়মন্ড হারবার, বিষ্ণুপুর, রবীন্দ্রনগর) তদন্ত চলছে। বিশেষ পরিস্থিতির পরিবর্তন হয়নি। এই মামলাতেও রক্ষকবচ বহাল থাকল। ২৬ ফ্রেবরুয়ারি পর্যন্ত বাড়ানো হল মেয়াদ। বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ এই নির্দেশ দিয়েছেন।
২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের পরাজয়ের পর অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগে এফআইআর (FIR) দায়ের হয়েছে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে ১৬টি এফআইআর রুজু হয়। পুলিশের এফআইআর-কে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হন অভিষেক। এর আগেও বেশ কয়েকটি মামলায় রক্ষাকবচ পেয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।
এ দিকে, আজ আবার মগরাহাট পশ্চিমের মামতাপন্থী বিধায়ক শামিম আহমেদের মামলাও ওঠে কোর্টে। দ্রুত শুনানির আর্জি খারিজ করলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। শামীম আহমেদের আইনজীবী কিশোর দত্ত বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে মামলার দ্রুত শুনানির আর্জি জানান। বিচারপতি জানান, “তালিকা অনুযায়ী মামলা গ্রহণ করা হবে। দ্রুত শুনানি সম্ভব নয়।”
