AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Kolkata Hotel: শহরের অভিজাত হোটেলে কী ঘটল জার্মান নাগরিকের সঙ্গে, বাড়ছে রহস্য

Body Recovered: খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিউ মার্কেট থানার পুলিশ। সঙ্গে রয়েছেচ কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা। হোটেলে গিয়ে ওই নাগরিকের সব তথ্য খতিয়ে দেখছেন অফিসাররা। তিনি কবে কলকাতায় এসেছিলেন, হোটেলে তাঁর সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

Kolkata Hotel: শহরের অভিজাত হোটেলে কী ঘটল জার্মান নাগরিকের সঙ্গে, বাড়ছে রহস্য
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 23, 2026 | 1:22 PM
Share

কলকাতা: হোটেলের ঘরে একাই ছিলেন জার্মান নাগরিক। সকাল থেকে কোনও সাড়াশব্দ ছিল না। হোটেলের কর্মীরা রুম পরিষ্কারের জন্য গিয়েও কোনও সাড়া পাননি। দুপুর পর্যন্ত অনেক ডাকাডাকির পর কোনও সাড়া না পেয়ে শেষ পর্যন্ত দরজা ভেঙে ভিতরে প্রবেশ করেন কর্মীরা। ঢুকেই চমকে যান তাঁরা।

হোটেলের তরফে জানা গিয়েছে, বিছানার উপর ওই জার্মান নাগরিককে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। জার্মান নাগরিকের মৃত্যু ঘিরে বাড়ছে রহস্য। অসুস্থতা নাকি অন্য কোনও কারণ? তা স্পষ্ট নয়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত ব্যক্তির নাম টমাস লিলি।

খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে নিউ মার্কেট থানার পুলিশ। সঙ্গে রয়েছে কলকাতা পুলিশের হোমিসাইড শাখার সদস্যরা। হোটেলে গিয়ে ওই নাগরিকের সব তথ্য খতিয়ে দেখছেন অফিসাররা। তিনি কবে কলকাতায় এসেছিলেন, হোটেলে তাঁর সঙ্গে কেউ দেখা করতে গিয়েছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানা যাচ্ছে।

ৃ

Follow Us