AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Marriage Rules: কোথাও ময়লা ছোঁড়া, কোথাও সপরিবারে কান্না – নানা দেশে বিয়ের এই নিয়ম শুনে মাথা ঘুরে যাবে!

Weird Wedding: বিয়ে মানেই নতুন জীবনের শুরু। তবে বিশ্বের সব দেশে বিয়ের রীতিনীতি এক নয়। দেশ, ধর্ম ও সংস্কৃতি অনুযায়ী বিয়ের নিয়মেও রয়েছে নানা পার্থক্য। কোথাও বিয়ের আগে কনেকে এক মাস ধরে কাঁদতে হয়, আবার কোথাও বর-কনেকে একসঙ্গে কাঠ কাটতে হয়। জেনে নিন বিশ্বের নানা দেশের এমন ৭টি অদ্ভুত বিয়ের রীতি।

| Updated on: Nov 25, 2026 | 5:03 PM
Share
চিনের টুজিয়া সম্প্রদায়ের মধ্যে বিয়ের আগে কান্নার একটি পুরোনো রীতি রয়েছে। বিয়ের এক মাস আগে থেকেই প্রতিদিন ১ ঘন্টা করে কাঁদেন কনে। বিয়ের ২০ দিন আগে তাঁর মা ও ১০ দিন আগে ঠাকুমা/দিদিমা এই কান্নায় যোগ দেন। শেষের দিকে পরিবারের অন্য সদস্যরাও এতে অংশ নেন। (Credit - AI Tool)

1 / 7
জাপানের বিয়েতে বর-কোন ৩টি কাপ থেকে ৩বার পানীয় পান করেন। পরে তাঁদের বাবা-মাও একইভাবে পান করেন। এতে দুই পরিবারের সম্পর্ক মজবুত হয় বলে বিশ্বাস করা হয়। অন্যদিকে, দক্ষিণ কোরিয়ায় বর তাঁর শাশুড়িকে একজোড়া হাঁসের পুতুল উপহার দেন। এটি ভালবাসা ও বিশ্বস্ততার প্রতীক। (Credit - AI Tool)

2 / 7
ফিলিপিন্সে বর-কনে বিয়ের দিন একইসঙ্গে ২টি সাদা পায়রা আকাশে ওড়ান। তাঁদের বিশ্বাস, এর মাধ্যমে জীবনে সুখ ও শান্তি আসে। অন্যদিকে, সুইডেনে একটি মজার রীতিতে বর বা কোন নিজের আসন ছেড়ে গেলে অতিথিরা অন্যজনকে চুমু দেওয়ার সুযোগ পান। (Credit - AI Tool)

3 / 7
মঙ্গোলিয়ার একটি পুরোনো প্রথা অনুযায়ী, বিয়ের তারিখ ঠিক করার আগে বর-কনেকে একসঙ্গে একটি মুরগির ছানা কাটতে দেওয়া হয়। এরপর তার হৃদপিণ্ডের রং দেখা হয়। অন্যদিকে, ফিজিতে বিয়ের প্রস্তাব দেওয়ার সময় বরের কাছে কনের বাবাকে উপহার দেওয়ার জন্য তিমির দাঁত থাকা জরুরি বলে প্রচলিত আছে। (Credit - AI Tool)

4 / 7
দক্ষিণ আফ্রিকায় বর ও কনের বাবা-মা নিজেদের বাড়ির আগুন নিয়ে এসে নবদম্পতির বাড়ির আগুন জ্বালান। অন্যদিকে, গুয়াতেমালার বরের মা বিয়ের অনুষ্ঠানে একটি সাদা ঘন্টা ভাঙেন। এর ফলে নবদম্পতির সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। (Credit - AI Tool)

5 / 7
অস্ট্রেলিয়াতে বিয়ের সময় বর-কনেকে অনেক অতিথিরা রঙিন পাথর বা মার্বেল উপহার দেন। পরে সেগুলি বাড়িতে সাজিয়ে রাখা হয়। জার্মানিতে বিয়ের আগের রাতে আত্মীয়স্বজন কাঁচের জিনিস ভাঙেন। এরপর নবদম্পতি নিজেরা সেই কাঁচ পরিষ্কার করেন। বিয়ের পর একসঙ্গে কাঠ কাটারও রীতি আছে। (Credit - AI Tool)

6 / 7
পোল্যান্ডে বিয়ের অনুষ্ঠানে কনের সঙ্গে নাচার জন্য অতিথিদের টাকা দিতে হয়। সেই টাকা নবদম্পতির হানিমুনে খরচ করা হয়। আবার স্কটল্যান্ডে বিয়ের আগে দম্পতির গায়ে ছাই, ময়দা, পালক ও অন্য উপকরণ মেশানো নোংরা তরল ঢেলে দেন পরিবারের সদস্য ও বন্ধুরা। (Credit - AI Tool)

7 / 7
Follow Us