AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cabinet meeting: কোনও বড় সিদ্ধান্তের ইঙ্গিত! মন্ত্রীদের ওপর জারি নিষেধাজ্ঞা, শুভেন্দুর তরফে দিল্লির ‘গোপন’ বার্তা গেল সকলের কাছে

Parliament special session: বুধবারের ক্যাবিনেট বৈঠকে বিশেষ অধিবেশনের জন্য মন্ত্রীদের সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, যেহেতু বাদল অধিবেশনের বর্ধিত অংশ হিসাবেই এই বিশেষ অধিবেশন আয়োজিত হতে পারে, তাই সেক্ষেত্রে মাত্র ৭২ ঘণ্টার নোটিসে অধিবেশন ডাকার জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানাবে মন্ত্রক।

Cabinet meeting: কোনও বড় সিদ্ধান্তের ইঙ্গিত! মন্ত্রীদের ওপর জারি নিষেধাজ্ঞা, শুভেন্দুর তরফে দিল্লির 'গোপন' বার্তা গেল সকলের কাছে
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Nov 26, 2026 | 10:12 AM
Share

নয়া দিল্লি:   ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফরের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই সংসদের বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন ডাকা হতে পারে। এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্যে একটি গোপন বার্তা পাঠানো হয়েছে। সূত্রের খবর, NCPI সাংসদদেরও তৈরি থাকতে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

জানা গিয়েছে, বুধবারের ক্যাবিনেট বৈঠকে বিশেষ অধিবেশনের জন্য মন্ত্রীদের সম্পূর্ণ প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রক সূত্রে খবর, যেহেতু বাদল অধিবেশনের বর্ধিত অংশ হিসাবেই এই বিশেষ অধিবেশন আয়োজিত হতে পারে, তাই সেক্ষেত্রে মাত্র ৭২ ঘণ্টার নোটিসে অধিবেশন ডাকার জন্য লোকসভার স্পিকারের কাছে আবেদন জানাবে মন্ত্রক।

অন্যদিকে, সংসদীয় রাজনীতির এই তৎপরতার আঁচ মিলেছিল আগেও। সূত্রের দাবি, প্রাথমিকভাবে ২০ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সম্ভাব্য বিশেষ অধিবেশনের জন্য তৈরি থাকার বার্তা গিয়েছিল বঙ্গ বিজেপি এবং এনসিপিআই সাংসদদের কাছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফেও এমন বার্তা দেওয়া হয়েছিল বলে খবর।

সব মিলিয়ে, ডিসেম্বরের মাঝামাঝি সময়ে সংসদের এই সম্ভাব্য বিশেষ অধিবেশন ঘিরে জাতীয় রাজনীতিতে ইতিমধ্যেই তীব্র জল্পনা শুরু হয়েছে। তবে অধিবেশনের মূল আলোচ্য বিষয় কী হতে চলেছে, তা নিয়ে এখনও চূড়ান্ত গোপনীয়তা বজায় রাখা হচ্ছে।

Follow Us