AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ছেলেকে নিয়ে কোথায় পার্টি করলেন রচনা?

পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন রচনা।

ছেলেকে নিয়ে কোথায় পার্টি করলেন রচনা?
ছেলের সঙ্গে রচনা।
| Updated on: Dec 27, 2020 | 7:02 PM
Share

লাল ড্রেস। খোলা চুল। লম্বা ঝোলা দুল। ডান হাতে চূড়ি। আর হাসিমুখ। ঠিক এভাবেই পার্টিতে (party) মেতে উঠলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachna Banerjee)। সঙ্গে ছেলে তো ছিলই। আর ছিলেন বন্ধুরা। কিন্তু এখন কীসের পার্টি? কোথায় পার্টি করলেন রচনা?

দিওয়ালি চলে গিয়েছে বেশ কিছুদিন আগেই। কিন্তু রচনার ঘনিষ্ঠ বন্ধু সোমা দিওয়ালি পার্টি দিয়েছেন। তাই সেখানে সপুত্র হাজির নায়িকা। পার্টির ছবি সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।

আরও পড়ুন, আসছে বনি-কৌশানীর ‘বিয়ে ডট কম’, চোখ রাখুন টিভিতে

রচনা বাংলা ইন্ডাস্ট্রির এমন একজন শিল্পী যাঁর নাকি বয়স এক জায়গায় থমকে রয়েছে। অন্তত তাঁর অনুরাগীদের মত তেমনটাই। দীর্ঘ কয়েক বছর ধরে দিদি নম্বর ওয়ান-এর মতো শো-এর সঞ্চালনা করছেন তিনি। আজও সেই শো-এর জৌলুস এতটুকু কমেনি। টিআরপি-র তালিকায় এখনও উপরে। একই সঙ্গে অভিনয় ছেড়ে সঞ্চালনা করার সময় কমেনি রচনার গ্ল্যামারও। স্ক্রিনে একই রকম সুন্দরী তিনি।

অভিনয়ের বিষয়ে রচনা আগেই জানিয়েছিলেন, পছন্দমতো স্ক্রিপ্ট পেলে তিনি কাজ করতে রাজি। কিন্তু কেরিয়ারের এই পর্যায়ে এসে আর সব ছবি করার কোনও যুক্তি নেই তাঁর কাছে। ভাল কাজের খিদে আজও রয়েছে তাঁর। পছন্দের স্ক্রিপ্ট পেলে তার যথার্থ মর্যাদা দিতে প্রস্তুত তিনি।

আরও পড়ুন, ‘মানি হাইস্ট’-এর বিহাইন্ড দ্য সিন শেয়ার করলেন পরিচালক

ছেলেকে নিয়ে আরবানায় থাকেন রচনা। সিঙ্গল মাদার হিসেবে ছেলের সব দায়িত্ব পালন করছেন যথাযথ ভাবে। একই সঙ্গে ছেলে তাঁর বন্ধুও। যত বড় হচ্ছে, মা-ছেলের বন্ধুত্ব বাড়ছেই। তাই অনেক অনুষ্ঠানেই ছেলেকে সঙ্গে নিয়ে যান। তাছাড়া শুটিংয়ের অবসরে অবশ্যই ছেলেকে সঙ্গ দেন মা রচনা।

আরও পড়ুন, দুবাইতে সাক্ষীর জন্মদিনের পার্টি, কারা হাজির ছিলেন?

Follow Us
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
বেসরকারি বাস পরিষেবা বন্ধ করলেন কর্মীরা, সমর্থন মালিকদেরও, কেন?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
আপাতত স্বস্তি 'যোগ্য' চাকরিহারাদের, এরপর কী হবে?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
মোবাইলের নেশায় বদলে যাচ্ছে ব্রেন?
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!
S-400-এর হদিশে ২০০ পাক চর! একেকটি তথ্যের জন্য ১০০ কোটির টোপ!