Sunny Deol: নেতাজির বাড়িতে সানি দেওল, কেন জানেন?

Sunny Deol At Kolkata: ছবির প্রচারের কাজেই বুধবার তিলোত্তমায় পা রেখেছিলেন বলিউড তারকা সানি দেওল। তবে কেবল প্রচারের বাণিজ্যিক গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি অভিনেতা; শহরে পা রেখেই তিনি সোজা পৌঁছে যান এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবন ‘নেতাজি ভবন’-এ।

Sunny Deol: নেতাজির বাড়িতে সানি দেওল, কেন জানেন?

|

Aug 12, 2026 | 3:17 PM

আগামী শুক্রবার মুক্তি পেতে চলেছে পরিচালক রাজকুমার সন্তোষীর নতুন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’। ছবির প্রচারের কাজেই বুধবার তিলোত্তমায় পা রেখেছিলেন বলিউড তারকা সানি দেওল। তবে কেবল প্রচারের বাণিজ্যিক গণ্ডিতেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি অভিনেতা; শহরে পা রেখেই তিনি সোজা পৌঁছে যান এলগিন রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর ঐতিহাসিক বাসভবন ‘নেতাজি ভবন’-এ।

বুধবার কলকাতায় এসে পরিচালক রাজকুমার সন্তোষীকে সঙ্গে নিয়ে এলগিন রোডের নেতাজি ভবনে যান সানি দেওল। সেখানে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান অধ্যাপক সুগত বসু। তিনি সানি ও রাজকুমার সন্তোষীকে ঐতিহাসিক ভবনটির বিভিন্ন অংশ এবং নেতাজির ব্যবহৃত নানা স্মৃতিবিজড়িত জিনিসপত্র ঘুরিয়ে দেখান। দেশনায়কের ঘরের পরিবেশ ও তাঁর ব্যবহৃত জিনিসপত্র দেখে অভিভূত হন অভিনেতা। পরিদর্শনের পাশাপাশি নিজের মোবাইল ফোনে নেতাজি ভবনের টুকটাক ছবিও তুলে রাখেন সানি দেওল। মহান স্বাধীনতা সংগ্রামীর প্রতি শ্রদ্ধা জানাতেই তাঁরা নেতাজি ভবনে উপস্থিত হয়েছিলেন। তবে শুধু নেতাজির বাড়ি নয়, ভিক্টোরিয়া মেমোরিয়ালও দেখতে গেলেন সানি। হলুদ ট্যাক্সির সামনে দাঁড়িয়ে তুললেন ছবিও।

দেশভাগ এবং তৎকালীন রাজনৈতিক-সামাজিক প্রেক্ষাপটকে কেন্দ্র করে তৈরি রাজকুমার সন্তোষী ও সানি দেওল জুটির এই নতুন ছবি ‘বাটোয়ারা ১৯৪৭’ ঘিরে ইতিমধ্যেই অনুরাগী ও সিনেমাপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ দেখা দিয়েছে। এই ছবিতে সানি দেওলের পাশাপাশি মুখ্য ভূমিকায় দেখা যাবে প্রীতি জিন্টা এবং শাবানা আজমির মতো বর্ষীয়ান ও প্রভাবশালী তারকাদের। চলতি সপ্তাহের শুক্রবার ছবিটি বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। তার ঠিক আগেই কলকাতার বুকে এসে সানি দেওলের এই নেতাজি ভবন সফর ছবির প্রচারে এক বিশেষ মাত্রা যোগ করল।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us