কীভাবে আবাসনে পিটিয়ে পিটিয়ে খুন করা হল… ভয়ঙ্কর সেই ঘটনার CCTV ফুটেজ প্রকাশ্যে

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Apr 25, 2026 | 4:45 PM

Asansol: ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে। রীতিমতো মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে বলেও দেখা যাচ্ছে।  মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাঁকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ভোটের মাঝেই উঠল বড় অভিযোগ।

আসানসোলের ঘটনার ফুটেজ ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে, আবাসনের গেটের কাছে দেবদীপকে মাটিতে ফেলে পেটাচ্ছে কয়েকজন ব্যক্তি। ঘটনাস্থলে এক মহিলার উপস্থিতিও দেখা যাচ্ছে। রীতিমতো মাটিতে ফেলে লাথি মারা হচ্ছে বলেও দেখা যাচ্ছে।  মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। মৃতের নাম দেবদীপ চট্টোপাধ্যায়। অভিযোগ, রাতে আবাসনে ঢুকে তাঁকে মারধর করা হয়। শনিবার সকালে মৃত্যু হয় তাঁর। ভোটের মাঝেই উঠল বড় অভিযোগ।

Published on: Apr 25, 2026 04:45 PM
Follow Us