Debashis Kumar: দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা, কমিশনকে চিঠি দিল তৃণমূল
WB Assembly Election 2026: গতকাল দেবাশিস কুমারের বাড়ি, পার্টি অফিস ও নির্বাচনী কার্যালয়ে হানা দিয়েছিল আয়কর দফতর। তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল। এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল। চিঠিতে, আয়কর দফতরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। তৃণমূলের দাবি, আইটি অভিযানের বৈধতা নেই।
দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানা। ক্ষুব্ধ তৃণমূল। গতকালই প্রচারসভা থেকে ক্ষোভ প্রকাশ করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবাশিস কুমারের বাড়িতে আয়কর হানার প্রসঙ্গে সরব হয়েছিলেন তিনি। এবার নির্বাচন কমিশনকে চিঠি দিল তৃণমূল। চিঠিতে, আয়কর দফতরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আর্জি জানানো হয়েছে। তৃণমূলের দাবি, আইটি অভিযানের বৈধতা নেই। তৃণমূলের আর্জি কমিশন দ্রুত এই বিষয়ে পদক্ষেপ করুক। গতকাল দেবাশিস কুমারের বাড়ি, পার্টি অফিস ও নির্বাচনী কার্যালয়ে হানা দিয়েছিল আয়কর দফতর। তাঁর শ্বশুরবাড়িতেও তল্লাশি চালানো হয়েছিল।
Published on: Apr 19, 2026 12:12 AM
Follow Us