Suvendu on Mamata: ‘জ্ঞান দেব না, পরামর্শ দেব’, মমতাকে কী বললেন শুভেন্দু?

Suvednu Adhikari: শুভেন্দু অধিকারী বলেন, "জেট প্লাস নিরাপত্তা পান। আমরা সেটা তুলে নিইনি। যেখানে খুশি যেতে পারেন। ১৬৩ থাকলে আটকানো হয়। আমার ৩ মাসে বারুইপুরে ১৬৩ থাকাকালীনও যেতে দেওয়া হয়েছে। জ্ঞান দেব না। বয়সে বড় উনি আমার থেকে পরামর্শ দিতে পারি।"

Suvendu on Mamata: জ্ঞান দেব না, পরামর্শ দেব, মমতাকে কী বললেন শুভেন্দু?
শুভেন্দু কী বললেন মমতাকে নিয়েImage Credit source: Tv9 Bangla

| Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 10, 2026 | 1:08 PM

হালিশহর: পুলিশের লকাআপে তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি। রবিবার দলের কর্মীর বাড়িতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে, মৃতের পরিবারের সঙ্গে তাঁর দেখা হয়নি। উল্টে চোর স্লোগান শুনতে হয়। তাঁর দাবি পাথর ছোড়া হয়। সোমবার আবার সেই একই জায়গায় গেলেন রাজ্যের মুখ্য়মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি মৃত তৃণমূল কাউন্সিলরের স্ত্রীকে চাকরি দিয়েছেন তিনি। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেছেন তিনি।

শুভেন্দু অধিকারী বলেন, “জেট প্লাস নিরাপত্তা পান। আমরা সেটা তুলে নিইনি। যেখানে খুশি যেতে পারেন। ১৬৩ থাকলে আটকানো হয়। আমার ৩ মাসে বারুইপুরে ১৬৩ থাকাকালীনও যেতে দেওয়া হয়েছে। জ্ঞান দেব না। বয়সে বড় উনি আমার থেকে পরামর্শ দিতে পারি।” এরপর তাঁর অনুরোধ, “মুখমন্ত্রী হিসাবে অনুরোধ করব। সিপি কলকাতা, ADG-কে। আপানার যাঁকে পছন্দ। বা আপনার পার্টি আছে এখনও… আপনি মেল করে সিউিউল জানালে যে প্রোটেকশন পান সেটা পাবেন। কালকে না জানিয়ে এসেছেন। তবে, বিজেপির কোনও লোককে ছবিতে দেখিনি। আমাদের MLA বরঞ্চ জানার পর লোকজনকে সরানোর ব্যবস্থা করেছেন।”

তিনি এও বলেন, “আমি CP-কে ধন্যবাদ দিচ্ছি। DC-র নেতৃত্বে কয়োকশো পুলিশ ছিল। এই পুলিশ ফোর্স আনতেও সময় লাগে। পুলিশকে মমতা সুযোগ দেননি। কিছুই ঘটেনি। আর পাথরের গল্প মানুষ দেখেছে. পরামর্শ না দিয়ে অনুরোধ করব…আপনি আপনার সময় জানিয়ে আসবেন। যতটুকু ব্যবস্থা করার পুলিশ করবে। যেখানে খুশি যেতে পারেন। পনোরো বছরে ৩১৫ জন বিজেপি কর্মীকে খুন করেছেন। আপনি কোথাও একবার অপজিত থটের লোককে সহানুভূতি দেখিয়েছেন এ উদাহরণ নেই। আপনি মৃত্যুঞ্জয় বর্মনের পরিবারের পাশে দাঁড়াননি।”

Loading...
Unable to load recommendations.
Follow Us