Investment in India: গুগল থেকে আমাজন- তাবড় সংস্থার হাজার হাজার কোটি বিনিয়োগ ভারতে

Global Companies Investment: গুগল ভারতে সমুদ্রগর্ভে সংযোগ, ডেটা সেন্টার, ক্লাউড ক্যাপাসিটি এবং এআই (AI)-এ দক্ষতা বৃদ্ধি করতে পাঁচ বছরের জন্য ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটির এআই পরিকাঠামোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে। আরও একাধিক ক্ষেত্রে বিনিয়োগের ঘোষণা রয়েছে।

Investment in India: গুগল থেকে আমাজন- তাবড় সংস্থার হাজার হাজার কোটি বিনিয়োগ ভারতে
Image Credit source: AI Generated Image

Jun 26, 2026 | 9:56 AM

নয়া দিল্লি: মধ্য প্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির জেরে সামগ্রিকভাবে ধাক্কা খেয়েছে অর্থনীতি। ধাক্কা খেয়েছে বাণিজ্য। কার্যত পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্বের অর্থনীতিতেই প্রভাব পড়েছে। কবে পরিস্থিতি আয়ত্তে আসবে, তা নিয়ে কপালে ভাঁজ পড়েছে তাবড় অর্থনীতিবিদদের। এই আবহেও ভারতে পরপর আসছে বিনিয়োগ। একাধিক আন্তর্জাতিক সংস্থার বিনিয়োগ আসতে চলেছে ভারতে।

কোন সংস্থা কত বিনিয়োগ করছে ভারতে

১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৫০০ কোটি ডলার বিনিয়োগ করেছে গুগল (Google)

গুগল ভারতে সমুদ্রগর্ভে সংযোগ, ডেটা সেন্টার, ক্লাউড ক্যাপাসিটি এবং এআই (AI)-এ দক্ষতা বৃদ্ধি করতে পাঁচ বছরের জন্য ১৫ বিলিয়ন বা ১৫০০ কোটির এআই পরিকাঠামোর পরিকল্পনার কথা ঘোষণা করেছে।

৯ মার্চ ২০২৬, এবিবি (ABB): ৭৫০ কোটি ডলার

শিল্প ক্ষেত্রে উৎপাদন বাড়াতে এবং গবেষণায় (R&D) জোর দিতে এবিবি ভারতে ৭৫০ কোটি বিনিয়োগের কথা ঘোষণা করেছে।

৫ জুন ২০২৬, এয়ারট্রাঙ্ক (AirTrunk): ৩০০০ কোটি ডলার

অস্ট্রেলিয়ার সংস্থা এয়ারট্রাঙ্ক ২০৩০ সালের মধ্যে ৫ গিগাওয়াট (GW) ডেটা সেন্টার তৈরি করতে ভারতে ৩০০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা করেছে।

১৭ জুন ২০২৬, সিপিপি ইনভেস্টমেন্টস (CPP Investments): ৭,০০০ কোটি টাকা

কানাডা পেনশন প্ল্যান ইনভেস্টমেন্ট বোর্ড ভারতে হাইপারস্কেল ডেটা সেন্টার তৈরি করতে ও ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার আরও পোক্ত করতে ৭,০০০ কোটি টাকা পর্যন্ত বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছে।

১৮ জুন ২০২৬ — সেন্ট-গোবেঁ (Saint-Gobain): ১০০০ কোটি ইউরো

সেন্ট-গোবেঁ ভারতের বাজারকে দ্রুত বর্ধনশীল হিসেবে ঘোষণা করেছে। আগামী পাঁচ বছরে ভারতে ১০০০ কোটি ইউরো বিনিয়োগের ঘোষণা দিয়েছে এই সংস্থা।

২৫ জুন ২০২৬, আমাজন (Amazon): ৪৮০০ কোটি ডলার

আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং নতুন এআই ও ক্লাউডের সম্প্রসারণে ২০৩০ সালের মধ্যে ভারতে আমাজন মোট ৪৮০০ কোটি ডলার বিনিয়োগ করতে চলেছে।

Follow Us