
নয়া দিল্লি: সরকারি সংস্থায় কাজের সুযোগ সবসময় আসে না। প্রথমে জুনিয়র হিসেবে কাজে যোগ দিলেও পরে পদোন্নতির সুযোগ থাকে অনেক। আর কেন্দ্রীয় সরকারি সংস্থা হলে তো কথাই নেই। চাকরির জন্য কোথাও যেতে হবে না। বাড়িতে বসে সংস্থার ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। চাকরির কোনও পরীক্ষাও দিতে হবে না। ১১০০ শূন্যপদে আবেদন করতে হবে। হাতে এখনও আবেদন করার সময় আছে। তাই দেরী না করে আবেদন করুন।
১৬ জানুয়ারি, ২০২৪ আবেদন করার শেষ দিন।
জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ করা হচ্ছে।
কোথায় কত শূন্যপদ
ইলেকট্রনিক মেকানিক – ২৭৫টি শূন্যপদ
ইলেকট্রিশিয়ান- ২৭৫টি শূন্যপদ
ফিটার- ৫৫০ টি শূন্যপদ
বেতন
জুনিয়র টেকনিশিয়ান পদে নিয়োগ হলে মাসে বেতন মিলবে ২২ হাজার ৫৭৮ টাকা।
বয়সের উর্ধ্বসীমা
৩০ বছরের নীচে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা
২ বছরের আইটিআই ডিগ্রি থাকতে হবে। ইলেকট্রনিক মেকানিক, ইলেকট্রিশিয়ান বা ফিটার- এই সব বিষয়ে স্পেশালাইজেশন থাকতে হবে। এছাড়া ১ বছরের অ্যাপ্রেনটিশশিপ থাকতে হবে। এ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে। আইটিআই-তে ৬০ শতাংশ নম্বর থাকা জরুরি।
নিয়োগের প্রক্রিয়া
প্রার্থীরা যেমন আবেদন করবেন, তার ভিত্তিতে নিয়োগ করা হবে। সব তথ্য খতিয়ে দেখে চাকরিতে নেওয়া হবে।