অস্কারের চেয়ে হাউজফুল বোর্ড বেছে নেব: সোজাসাপ্টা শাশ্বত 

Inside Story: জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, শাশ্বত চট্টোপাধ‍্যায় আর পরমব্রত চট্টোপাধ‍্যায় চারজনকে একই কনটেন্টে এভাবে দেখা যায়নি আগে। অভিনেতারা কে কাকে টেক্কা দেবেন, সেটাও দেখার অপেক্ষা। এই সিরিজে শাশ্বতর চরিত্রের নাম বাঘা।

অস্কারের চেয়ে হাউজফুল বোর্ড বেছে নেব: সোজাসাপ্টা শাশ্বত 

Mar 12, 2025 | 1:33 PM

সম্প্রতি এক সাক্ষাৎকারে শাশ্বত চট্টোপাধ‍্যায় সাফ জানিয়ে দিলেন, কোন ছবি ফেস্টিভ‍্যালে যাচ্ছে, তা নিয়ে তাঁর কোনও মাথাব‍্যথা নেই। বরং কোন ছবি সিনেমা হল ভরিয়ে দর্শকরা দেখছেন, সেই দিকেই নজর দিতে চান অভিনেতা। তাঁর কথায়, ‘আমি সেরকম ছবি দেখতে ঘৃণা করি, যেখানে পরিচালকের ভাবখানা হলো, ‘দেখো কেমন ছবি তৈরি করেছি আমি। অনেকেই বুঝতে পারলেন না, কিন্তু আমার ছবি বিভিন্ন ফেস্টিভ‍্যালে জায়গা পেয়েছে!’ আসলে আমার কাছে হাউজফুল বোর্ড, অনেক বেশি গুরুত্বপূর্ণ অস্কারের চেয়ে’। শাশ্বতকে সামনেই দেখা যাবে ‘খাকি: দ‍্য বেঙ্গল চ‍্যাপ্টার’-এ।

লক্ষণীয় জিৎ, প্রসেনজিৎ চট্টোপাধ‍্যায়, শাশ্বত চট্টোপাধ‍্যায় আর পরমব্রত চট্টোপাধ‍্যায় চারজনকে একই কনটেন্টে এভাবে দেখা যায়নি আগে। অভিনেতারা কে কাকে টেক্কা দেবেন, সেটাও দেখার অপেক্ষা। এই সিরিজে শাশ্বতর চরিত্রের নাম বাঘা। ট্রেলার দেখে অনেকেই সোশ‍্যাল মিডিয়াতে লিখেছেন, শাশ্বতর কাজ নজরকাড়া। বলিউডে প্রথম থেকেই নজর কাড়তে পেরেছেন এই অভিনেতা।

বিদ‍্যা বালনের পাশে তাঁকে দেখা গিয়েছিল ‘কাহানি’-তে। বব বিশ্বাস চরিত্র এতটাই জোরালো ছিল যে পরে সেই চরিত্রের নামে ছবি তৈরি হয়েছিল। শাশ্বতকে বাদ দেওয়া হয় ছবিটা থেকে। সেখানে আসেন অভিষেক বচ্চন। তবু বব বিশ্বাস চরিত্রে শাশ্বতর কাজ আজও দ‍্যুতি ছড়ায়। ‘কল্কি ২৮৯৮ এডি’ ছবিতে খলনায়কের চরিত্র করেও তাক লাগিয়ে দিয়েছেন শাশ্বত। সামনে একেনবাবু সিরিজের নতুন ছবির শুটিংয়ে বারাণসীতে যাচ্ছেন শাশ্বত। সেই ছবি মে মাসে মুক্তি পাবে। পুরো বছরজুড়ে শাশ্বতর আর কোন-কোন বাংলা ছবি মুক্তি পাবে, তার দিকে নজর রয়েছে সিনেমাপ্রেমীদের।

Loading...
Unable to load recommendations.
Follow Us