‘বহুদিন পর আমার সঙ্গে এমন ঘটল’, মহিলার প্রেম দেখে অবাক সৌরভ

Sourav Ganguly: শনি-রবিবার রাতে জি বাংলার পর্দায় চলে তাঁর দাদাগিরি। বহু স্টারদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাঁকে, বহু ভক্তরাও দাদাকে কাছ থেকে দেখে আবেগঘন হয়ে পড়লেন। এবার সৌরভই আবেগে ভাসলেন এক ভক্তের সঙ্গে দেখা করে। 

বহুদিন পর আমার সঙ্গে এমন ঘটল, মহিলার প্রেম দেখে অবাক সৌরভ

Feb 19, 2024 | 4:39 PM

সৌরভ গঙ্গোপাধ্যায়, ২২ গজে ঝড় তুলে ছক্কা হাঁকাতেন যে ক্রিকেটস্টার, বর্তমানে ক্যামেরার সামনে তিনিই সুপারস্টার। সঞ্চালনায় যে এভাবে সকলের মন জয় করবেন বাংলার মহারাজ, তা কতজন জানতেন? সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি প্রতিটা মুহূর্তে একই কথা ভেবেছিলেন, ক্যামেরার সামনে তিনি কীভাবে নিজেকে তুলে ধরবেন, তবে সেখানেও তিনি সকলরে মন জয় করলেন। রাতারাতি হয়ে উঠলেন বাঙালির ঘরের ছেলে। শনি-রবিবার রাতে জি বাংলার পর্দায় চলে তাঁর দাদাগিরি। বহু স্টারদের সঙ্গে আড্ডা দিতে দেখা যায় তাঁকে, বহু ভক্তরাও দাদাকে কাছ থেকে দেখে আবেগঘন হয়ে পড়লেন। এবার সৌরভই আবেগে ভাসলেন এক ভক্তের সঙ্গে দেখা করে।

রবিবার দাদাগিরিতে এক প্রতিযোগী সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলে বসেন, তিনি ছোট থেকে এটাই জানতেন সৌরভ গঙ্গোপাধ্যায় তাঁর ভবিষ্যত স্বামী। যখনই খবরের কাগজে সৌরভ গঙ্গোপাধ্যায়কে নিয়ে খবর বেরলে, সেই ছবি দেখিয়ে প্রতিযোগীক মা বলতেন, এনার সঙ্গেই তোমার বিয়ে হবে। শুনে হেসে ফেলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও থামেন না প্রতিযোগী, তিনি বলেন, সকলে এখানে আপনাকে দাদা-দাদা বলছেন, আমি পারছি না, কারণ আমি তো এভাবে কখনই ভাবিনি। আপনার জন্মদিনে বরকে পায়েস করে খাইয়েছি। শুনে অবাক সৌরভ গঙ্গোপাধ্যায়। হাসতে হাসতে বললেন, ‘এতদিন কোথায় ছিলেন?’

সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভক্তেদর সংখ্যা নেহাতই কম নয়। বহু প্রতিযোগী তাঁকে একবার চোখের দেখা দেখতেই আসেন এই রিয়্যালিটি শোয়ে। সৌরভও মন খুলে সকলের সঙ্গে গল্প করে থাকেন। কারও সঙ্গে নাচেন, কারও সঙ্গে ব়্যাম্পে হাঁটেন, কারও সঙ্গে নিজের সংসারিক গল্প ভাগ করে নিয়ে থাকেন তিনি। কখনও সানা কখনও আবার ডোনার সঙ্গে তাঁর সম্পর্কের কথা উঠে আসে চর্চায়। আকর দর্শকেরা সেই সকল পর্ব তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন।

Loading...
Unable to load recommendations.
Follow Us