Aamir Khan: ‘এক দান হয়ে যাক!’ পূজাকে ঘরে একলা পেয়ে কী করেছিলেন আমির? অবশেষে সবটা সামনে আনলেন অভিনেত্রী

Aamir Khan Pooja Bedi Story: তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো গুঞ্জন হেসেই উড়িয়ে দিলেন অভিনেত্রী পূজা বেদি। একই সঙ্গে অন্য একটি ছবির শুটিংয়ে আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর একলা ঘরে ঘটে যাওয়া এক অজানা ও চমকপ্রদ স্মৃতি ফের তাজা করলেন তিনি।

Aamir Khan: এক দান হয়ে যাক! পূজাকে ঘরে একলা পেয়ে কী করেছিলেন আমির? অবশেষে সবটা সামনে আনলেন অভিনেত্রী

|

Aug 13, 2026 | 4:02 PM

১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জো জিতা ওহি সিকান্দর’ (Jo Jeeta Wohi Sikandar) ছবির কথা উঠলেই সিনেমাপ্রেমীদের মনে পড়ে আমির খান ও পূজা বেদির রসায়নের কথা। সেই সময় এই দুই তারকার প্রেম নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো গুঞ্জন হেসেই উড়িয়ে দিলেন অভিনেত্রী পূজা বেদি। একই সঙ্গে অন্য একটি ছবির শুটিংয়ে আমিরের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর একলা ঘরে ঘটে যাওয়া এক অজানা ও চমকপ্রদ স্মৃতি ফের তাজা করলেন তিনি।

মনসুর খান পরিচালিত ‘জো জিতা ওহি সিকান্দর’ ছবিতে আমির ও পূজা ছাড়াও অভিনয় করেছিলেন আয়েশা জুলকা, দীপক তিজোরি এবং মামিক সিং। সম্প্রতি প্রবীণ সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে আমিরের প্রতি আকৃষ্ট হওয়ার তৎকালীন গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে এক গাল হেসে পূজা বলেন, “আপনি নির্ঘাত মজা করছেন!”

তবে এই সম্পর্কের জল্পনা উড়িয়ে দিলেও আমিরকে নিয়ে অন্য এক অভিজ্ঞতার কথা শোনান পূজা। ‘আতঙ্ক হি আতঙ্ক’ (Aatank Hi Aatank) ছবিতে একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। সেই ছবির জন্য আমিরের সঙ্গে একটি অত্যন্ত আবেগঘন ও ঘনিষ্ঠ ভালোবাসার দৃশ্যের শুটিং করেছিলেন তাঁরা। যদিও দৃশ্যটি শেষ পর্যন্ত চূড়ান্ত সিনেমায় রাখা হয়নি।

মুম্বইয়ের ফিল্ম সিটির কাছে একটি বাংলোতে চলছিল সেই শুটিং। পূজা জানান, তখনকার দিনে আজকের মতো অভিনেতাদের জন্য আলাদা ভ্যানিটি ভ্যানের ব্যবস্থা ছিল না। ফলে সেই অত্যন্ত ঘনিষ্ঠ দৃশ্যটির শুটিং শেষ হওয়ার পর দু’জনকেই একটি ঘরে গিয়ে অপেক্ষা করতে বলা হয়। সেই ঘরে একটি বড় বিছানাও ছিল।

তখন ইন্ডাস্ট্রিতে নতুন হওয়ায় পরিস্থিতি দেখে মনে মনে বেশ নার্ভাস হয়ে পড়েছিলেন পূজা। ঘরের দরজা বন্ধ, আর দু’জনে চুপচাপ বসে আছেন। পূজা জানান, সেই সময় তাঁর মাথায় হাজারটা চিন্তা ঘুরপাক খাচ্ছিল। বলিউড ও সহ-অভিনেতাদের নিয়ে তিনি আগে যেসব নানা ধরনের গল্প শুনেছিলেন, তাতে মনে মনে বেশ ভয় পাচ্ছিলেন তিনি— এরপর কী হতে চলেছে?

তবে সব জল্পনা আর ভয়ের মুহূর্তেই অবসান ঘটান আমির খান নিজেই। বন্ধ ঘরের থমথমে নীরবতা ভেঙে পূজার দিকে তাকিয়ে আমির হঠাৎই জিজ্ঞেস করে বসেন, “দাবা খেলবে নাকি? এক দান হয়ে যাক!”

আমিরের মুখ থেকে এই প্রশ্ন শুনতেই মুহূর্তের মধ্যে পূজার সমস্ত অস্বস্তি ও ভয় কেটে যায়। পূজা জানান, শুটিংয়ের ফাঁকে তাঁরা এমনিতেও ঘন ঘন দাবা খেলতেন। তাই আমিরের প্রস্তাবে তৎক্ষণাৎ রাজি হয়ে একটি দাবার বোর্ড আনিয়ে খেলায় মেতে ওঠেন দু’জনে।

স্মৃতিচারণ করতে গিয়ে পূজা বলেন, সেদিন আমিরের এই আচরণ তাঁকে ভীষণ স্বস্তি দিয়েছিল। আমির যে কতটা ‘ভদ্র’ ও ‘ভালো মানুষ’, তা তিনি সেই অভিজ্ঞতায় বুঝতে পেরেছিলেন। সুযোগসন্ধানী বা অসভ্য সহ-অভিনেতাদের তালিকায় যে আমিরকে ফেলা যায় না, সে কথা অকপটে স্বীকার করে আমিরের সৌজন্যবোধের প্রশংসায় পঞ্চমুখ হন পূজা বেদি।

Loading...
Unable to load recommendations.
Follow Us