মাত্র ৮ ঘণ্টা কাজ করেন অক্ষয় কুমার! শিফট বিতর্কে অভিষেককে পাশে পেলেন দীপিকা?

স্পষ্ট জানিয়েছেন, আট ঘণ্টার শিফট করাটা একেবারেই বলিউডে নতুন নয়। বহু নায়ক রয়েছেন যাঁরা প্রথম থেকেই আট ঘণ্টার শিফটে কাজ করেন। তবে একথা দীপিকা বললেও, কারও নাম উল্লেখ করেননি। ঠিক এই পরিস্থিতিতেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল অভিষেক বচ্চনের এক পুরনো ভিডিয়ো।

মাত্র ৮ ঘণ্টা কাজ করেন অক্ষয় কুমার! শিফট বিতর্কে অভিষেককে পাশে পেলেন দীপিকা?

|

Oct 11, 2025 | 11:21 PM

আট ঘণ্টার বেশি শিফট নয়! দীপিকা পাড়ুকোনের দাবি ঘিরে বলিউডে জোর চর্চা। আর শুধুই চর্চা নয়, এমন দাবি করার জন্য দীপিকার হাত ফসকেছে বিগ ব্যানারের বড় বড় ছবি। তবে দীপিকা এসবে দুঃখিত নয়, বরং তিনি দাবিতেই অনড়। সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই দাবি নিয়ে মন খুলে কথাও বলেছেন দীপিকা। স্পষ্ট জানিয়েছেন, আট ঘণ্টার শিফট করাটা একেবারেই বলিউডে নতুন নয়। বহু নায়ক রয়েছেন যাঁরা প্রথম থেকেই আট ঘণ্টার শিফটে কাজ করেন। তবে একথা দীপিকা বললেও, কারও নাম উল্লেখ করেননি। ঠিক এই পরিস্থিতিতেই এবার সোশাল মিডিয়ায় ভাইরাল হল অভিষেক বচ্চনের এক পুরনো ভিডিয়ো। যেখানে অক্ষয় কুমারের গোপন কাণ্ড ফাঁস করলেন অভিষেক। নেটিজেনরা মনে করছেন, অভিষেকের এই উক্তি একেবারেই দীপিকার সমর্থনে।

ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক। বেশ কয়েকমাস আগে হাউজফুল ছবির প্রচারে কপিল শর্মার শোয়ে হাজির হয়েছিলেন অভিষেক বচ্চন, অক্ষয় কুমার এবং রীতেশ দেশমুখ। সেখানে শুটিংয়ের প্রসঙ্গ উঠতেই অভিষেক বলেন, প্যাকআপ হলেই সবচেয়ে বেশি খুশি হতেন অক্ষয় কুমার। কেননা, আট ঘণ্টার বেশি অক্ষয়কে দিয়ে কাজ করানো যেত না। আট ঘণ্টা হলেই পোশাক বদলে, মেকআপ মুছে, শুটিং ফ্লোর থেকে বিদায় নিতেন অক্ষয়। তখন কাউকে সে চেনে না। অক্ষয় এ ব্যাপারে বড্ড কঠোর।

দীপিকার আট ঘণ্টা শিফটের দাবিতে দুভাগে বিভক্ত বলিউড। কেউ দীপিকার হয়ে কথা বলছেন, কেউ আবার দীপিকার বিরুদ্ধে। অনেকেই মনে করছেন নায়িকার মুখে এমন দাবি বলেই বলিউডে তোলপাড়। পুরুষতান্ত্রিক সমাজ এবং হিরোকেন্দ্রিক ইন্ডাস্ট্রিতে নায়কের মুখের উপর কথা বলে না কেউই। তবে দীপিকা এসবে পাত্তা দেন না। তিনি স্পষ্ট জানিয়েছেন, যাই হয়ে যাক আট ঘণ্টার বেশি শিফট নয়। কাজের সঙ্গে ব্যক্তিগত জীবনও গুরুত্বপূর্ণ।

Follow Us