Bhaskar Banerjee: ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার? কেমন আছেন?

Bhaskar Banerjee hip surgery: পর্দায় শত জটিল চরিত্রকে বাস্তব রূপ দেওয়া এই বর্ষীয়ান অভিনেতা বাস্তব জীবনেও যে বড় মাপের এক ‘ফাইটার’, তা আবারও প্রমাণ করলেন। সম্প্রতি শারীরিক জটিলতার কারণে তাঁর একটি বড় মাপের হিপ অপারেশন বা নিতম্বের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বেডে চিকিৎসাধীন হলেও অভিনেতার চোখেমুখে সেই পরিচিত চেনা হাসির ঝলক।

Bhaskar Banerjee: ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের অস্ত্রোপচার, কী হয়েছে অভিনেতার? কেমন আছেন?

|

Aug 22, 2026 | 1:19 PM

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে অভিনয়ের মাধ্যমে মেগা ধারাবাহিক থেকে রুপোলি পর্দায় জনপ্রিয়তা পেয়েছেন টলিউড অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। পর্দায় শত জটিল চরিত্রকে বাস্তব রূপ দেওয়া এই বর্ষীয়ান অভিনেতা বাস্তব জীবনেও যে বড় মাপের এক ‘ফাইটার’, তা আবারও প্রমাণ করলেন। সম্প্রতি শারীরিক জটিলতার কারণে তাঁর একটি বড় মাপের হিপ অপারেশন বা নিতম্বের অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। সফল অস্ত্রোপচারের পর হাসপাতালের বেডে চিকিৎসাধীন হলেও অভিনেতার চোখেমুখে সেই পরিচিত চেনা হাসির ঝলক।

বাবার এই কঠিন লড়াই এবং ঘুরে দাঁড়ানোর মুহূর্তকে সোশাল মিডিয়ায় তুলে ধরেছেন তাঁর ছেলে ইন্দ্র বন্দ্যোপাধ্যায়। ফেসবুকে পোস্ট করা একটি ছবিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়, তবে তাঁর মুখে লেগে রয়েছে অমলিন হাসি।

বাবার ছবি শেয়ার করে আবেগঘন বার্তায় ছেলে ইন্দ্র লিখেছেন, “৪০ বছরেরও বেশি সময় ধরে বাংলা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অসংখ্য মানুষের ভালোবাসা অর্জন করা একজন অভিনেতা, আর আমার কাছে—তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি আমার Bubba।” বাবা ভাস্করের মানসিক শক্তিকে কুর্নিশ জানিয়ে তিনি আরও যোগ করেন, “হিপের অপারেশন সফলভাবে হয়েছে। অপারেশনের পরও যেভাবে শক্ত মনের মানুষ হয়ে হাসিমুখে আছো, সেটা দেখে আবারও বুঝলাম—তুমি সত্যিই একজন fighter। জীবনে অনেক চরিত্রে অভিনয় করেছো, অনেক কঠিন সময় পেরিয়েছো, কিন্তু আমার কাছে তোমার সবচেয়ে বড় পরিচয়—তুমি আমার Bubba।”

অভিনেতার এই দ্রুত আরোগ্য কামনা করে ছেলের বার্তা, “এই লড়াইটাও তুমি জিতবে। ধীরে ধীরে সুস্থ হয়ে আবার নিজের পায়ে দাঁড়াবে, আবার আগের মতো হাসবে।”

ইন্দ্রর এই পোস্ট প্রকাশ্যে আসতেই টলিপাড়ার সহশিল্পী থেকে শুরু করে অনুরাগী—সবাই অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় কমেন্ট বক্স ভরিয়ে দিয়েছেন। দীর্ঘ সময় ধরে ইন্ডাস্ট্রিতে একের পর এক জনপ্রিয় চরিত্রে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নেওয়া এই বর্ষীয়ান শিল্পী খুব জলদি সুস্থ হয়ে ফের লাইট-ক্যামেরা-অ্যাকশনের চেনা জগতে ফিরে আসবেন, এমনটাই প্রার্থনা সবার।

Loading...
Unable to load recommendations.
Follow Us