Tollywood: টলিউডে শাকিরা! চিনতে পারছেন অভিনেতাকে?

ভয়ে-আতঙ্কে যখন পারুলরা দিশেহারা, ঠিক তখনই সেই ডান্স বারে নাটকীয় প্রবেশ ঘটে রায়ানের। দিদি ও স্ত্রীকে গুণ্ডাদের হাত থেকে উদ্ধার করতে নিজের পরিচয় গোপন রেখে আইটেম ডান্সারের ছদ্মবেশেই বিপদসংকুল ডান্স বারে ঢোকে সে। আর পর্দার সেই রুদ্ধশ্বাস টুইস্ট থেকেই প্রকাশ্যে এসেছে উদয়ের এই ভাইরাল লুক!

Tollywood: টলিউডে শাকিরা! চিনতে পারছেন অভিনেতাকে?

|

Jul 28, 2026 | 5:08 PM

পরনে ঘাগড়া-চোলি, গলায় জড়ানো রঙিন পালকের স্কার্ফ। হাবেভাবে যেন এক পেশাদার আইটেম ডান্সার! কিন্তু প্রথম পলকে চমকে দেওয়া এই ‘আইটেম গার্ল’ আসলে টলিপাড়ার অত্যন্ত পরিচিত এক পুরুষ তারকা। তিনি আর কেউ নন—ধারাবাহিক ‘পরিণীতা’-র জনপ্রিয় মুখ উদয় প্রতাপ সিংহ!

ধারাবাহিকের মূল চরিত্র ‘রায়ান’-এর চরিত্রে অভিনয় করা উদয় সম্প্রতি নিজের এই অভিনব মেকওভারের ছবি সোশাল মিডিয়ায় ভাগ করে নিতেই মুহূর্তে তা ভাইরাল হয়ে যায়। ছবির ক্যাপশনে মজার ছলে অভিনেতা লেখেন, “শহরে নতুন শাকিরা এসেছে!”

উদয়ের এমন বোল্ড ও অপ্রত্যাশিত লুক দেখে চোখ কপালে উঠেছে অনুরাগী থেকে শুরু করে সহ-অভিনেতাদের। ছবিটিতে প্রতিক্রিয়া জানাতে ছাড়েননি ছোটপর্দার অন্য নায়করাও। অভিনেতা রণজয় বিষ্ণু কমেন্টে খোঁচা দিয়ে লেখেন, “বেবি তুমি কি সিঙ্গল?” রসিক উদয়ও ছাড়ার পাত্র নন, তিনিও পাল্টা উত্তর দেন, “শুধুমাত্র তোমার জন্যই তো আছি।”

পিছিয়ে ছিলেন না নীল ভট্টাচার্যও। তিনি মজা করে লেখেন, “আজ রাতে ডেটে যাবে?” আর এক অভিনেতা অভিষেক বীর শর্মা এক ধাপ এগিয়ে হিন্দি গানের সুর ভাঁজেন, “চলতি ক্যায়া ৯ সে ১২?” তবে সব মন্তব্যকে ছাপিয়ে নজর কেড়েছে উদয়ের বাস্তব জীবনের স্ত্রী, অভিনেত্রী অনামিকা চক্রবর্তীর কমেন্ট। স্বামীর নারী রূপ দেখে কৌতুক করে অনামিকা লেখেন, “তুমি কি আমার ছম্মক ছল্লো হবে?”

হঠাৎ কেন এমন ছদ্মবেশ ধারণ করতে হলো উদয় ওরফে রায়ানকে? ‘পরিণীতা’ ধারাবাহিকের আগামী পর্বে আসতে চলেছে এক চরম নাটকীয় মোড়।

জানা গিয়েছে, গল্পের ট্র্যাকে দেখা যাবে, শারীরিক পরীক্ষার জন্য সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে ডাক্তারের কাছে রওনা দেয় রুকু ও পারুল। রায়ান বারবার করে পারুলকে সাবধানে চেকআপ শেষ করে দ্রুত বাড়ি ফেরার কথা জানিয়েছিল। কিন্তু পথে গল্পে মশগুল থাকায় পারুলরা খেয়ালই করেনি যে গাড়িটি ভুল রাস্তায় যাচ্ছে। বিপদ বুঝতে পেরে পারুল প্রতিবাদ জানাতে গেলে চালক তাদের ওপর স্প্রে করে অজ্ঞান করে দেয়। নেপথ্যে ছিল যৌথ ষড়যন্ত্রকারী ‘সংযুক্তা’।

জ্ঞান ফিরলে রুকু ও পারুল নিজেদের আবিষ্কার করে এক অন্ধকার ঘরে, চারপাশে ঘিরে রয়েছে একদল গুণ্ডা। তাদের স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, নাচ গান করার জন্য তাদের সাজগোজ করে তৈরি হতে হবে—বাইরে কাস্টমার অপেক্ষা করছে!

ভয়ে-আতঙ্কে যখন পারুলরা দিশেহারা, ঠিক তখনই সেই ডান্স বারে নাটকীয় প্রবেশ ঘটে রায়ানের। দিদি ও স্ত্রীকে গুণ্ডাদের হাত থেকে উদ্ধার করতে নিজের পরিচয় গোপন রেখে আইটেম ডান্সারের ছদ্মবেশেই বিপদসংকুল ডান্স বারে ঢোকে সে। আর পর্দার সেই রুদ্ধশ্বাস টুইস্ট থেকেই প্রকাশ্যে এসেছে উদয়ের এই ভাইরাল লুক!

Loading...
Unable to load recommendations.
Follow Us