Akshay Kumar House: অক্ষয় কুমারের সমুদ্রমুখী স্বপ্নের রাজপ্রাসাদ! এই বাংলোর দাম কত জানেন?

Akshay Kumar Juhu bungalow price: মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে সমুদ্রের একেবারে কিনারে অবস্থিত অক্ষয়ের স্বপ্নের এই বাংলো। স্ত্রীর টুইঙ্কল খান্না, দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে এই রাজপ্রাসাদেই থাকেন অভিনেতা। কিন্তু জানেন কি, আরব সাগরের তীরে এই বহুমূল্য বাংলোটির বর্তমান বাজারমূল্য কত?

Akshay Kumar House: অক্ষয় কুমারের সমুদ্রমুখী স্বপ্নের রাজপ্রাসাদ! এই বাংলোর দাম কত জানেন?

|

Aug 25, 2026 | 7:57 PM

বলিউডের সবচেয়ে ব্যস্ত ও সফল তারকাদের তালিকায় প্রথম সারিতেই আসে অক্ষয় কুমারের নাম। বছরে একাধিক সুপারহিট সিনেমা উপহার দেওয়ার পাশাপাশি ফিটনেস ও নিয়মানুবর্তিতার জন্য সুপরিচিত ‘খিলাড়ি’ কুমার। আর তাঁর এই সফল জীবনের প্রতিফলন দেখা যায় তাঁর বিলাস বহুল জীবনযাত্রায়। মুম্বইয়ের অভিজাত এলাকা জুহুতে সমুদ্রের একেবারে কিনারে অবস্থিত অক্ষয়ের স্বপ্নের এই বাংলো। স্ত্রীর টুইঙ্কল খান্না, দুই সন্তান আরভ ও নিতারাকে নিয়ে এই রাজপ্রাসাদেই থাকেন অভিনেতা। কিন্তু জানেন কি, আরব সাগরের তীরে এই বহুমূল্য বাংলোটির বর্তমান বাজারমূল্য কত?

তথ্য অনুযায়ী, অক্ষয়ের এই আলিশান বাংলোর বর্তমান বাজারমূল্য প্রায় ৮০ কোটি টাকা! বাংলোর বারান্দা ও কাঁচের বিশাল জানালা খুললেই দেখা মেলে সুবিশাল আরব সাগর। সূর্যাস্ত উপভোগ করার জন্য এটি অভিনেতার অন্যতম প্রিয় জায়গা। এই বিলাসবহুল বাংলোর ভেতরের পুরো ইন্টেরিয়র ডিজাইন করেছেন অক্ষয়ের স্ত্রী, বিশিষ্ট লেখিকা ও ইন্টেরিয়র ডিজাইনার টুইঙ্কল খান্না নিজে। প্রকৃতি ও আধুনিকতার এক অসাধারণ মেলবন্ধন দেখা যায় বাড়ির আনাচে-কানাচে।

বাংলোর ভেতরে ও বাইরের বাগানজুড়ে রয়েছে প্রচুর গাছপালা, যা বাড়ির আবহাওয়াকে প্রকৃতির কাছাকাছি রাখে। রয়েছে বিশাল একটি সুইমিং পুল এবং হোম থিয়েটারও। বাড়ির ভেতরের দেওয়ালে শোভা পায় দেশ-বিদেশের দুর্লভ শিল্পকর্ম, পেইন্টিং এবং বেশ কিছু প্রাচীন ও সুদৃশ্য মূর্তি।

উল্লেখ্য, মুম্বইয়ের এই জুহু বাংলো ছাড়াও অক্ষয়ের ঝুলিতে রয়েছে আরও একাধিক মহামূল্যবান সম্পত্তি। মরিশাসে সমুদ্রতীরে তাঁর একটি বিলাসবহুল ভিলা রয়েছে, যার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি টাকা। এ ছাড়া কানাডার টরন্টোয় একটি পুরো অ্যাপারটমেন্ট এবং মুম্বই ও গোয়ায় আরও বেশ কিছু বাণিজ্যিক ও আবাসিক সম্পত্তি রয়েছে বলিউডের এই অ্যাকশন কিং-এর। তবে মুম্বইয়ের ৮০ কোটির এই জুহু বাংলোটিই অক্ষয়ের হৃদয়জুড়ে রয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us