Bachchan Family: অমিতাভ বচ্চনও স্ত্রীকে ভয় পান! জয়াকে লুকিয়ে রাতে কী করেন শাহেনশাহ?

Amitabh Bachchan: সাধারণ স্বামীদের মতোই জয়া বচ্চনকে ভয় পান অমিতাভ! রাতে বউকে ঘুম পাড়িয়ে ছেলে অভিষেককে নিয়ে কী গোপন কাজ করেন বিগ বি? কেবিসির মঞ্চে নিজেই খোলসা করলেন। কী বলেছেন তিনি?

Bachchan Family: অমিতাভ বচ্চনও স্ত্রীকে ভয় পান! জয়াকে লুকিয়ে রাতে কী করেন শাহেনশাহ?
কী বলেছেন বিগ বি?

Aug 17, 2026 | 11:11 AM

অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)—বলিউডের ‘শাহেনশাহ’। পর্দায় তাঁকে দেখে ভিলেনরা ভয় পেলেও, বাস্তবে তিনিও আর পাঁচজন সাধারণ স্বামীর মতোই! বিশ্বাস হচ্ছে না? স্ত্রী জয়া বচ্চনের বকুনির ভয়ে রাতে লুকিয়ে খেলা দেখার গল্প শুনলে আপনিও মজা পাবেন। সম্প্রতি ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র মঞ্চে বিগ বি নিজেই ফাঁস করলেন ছেলে অভিষেকের সঙ্গে তাঁর এই মজার কাহিনি।

বচ্চন পরিবারে বাবা ও ছেলে দু’জনেই খেলা দেখতে খুব ভালোবাসেন। কিন্তু সমস্যা হল, গভীর রাত পর্যন্ত টিভির পর্দায় চোখ রাখলে বউয়ের বকুনি জুটতে পারে। কেবিসি-র হটসিটে বসা এক প্রতিযোগী অমিতাভকে প্রশ্ন করেন, রাতে খেলা দেখলে তাঁর স্ত্রীও কি রেগে যান? প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন বিগ বি। তিনি জানান, তাঁর বাড়িতেও চিত্রটা একেবারেই এক। তবে স্ত্রীর বকুনির হাত থেকে বাঁচতে তাঁরা দারুণ এক ফন্দি বের করেছেন।

অমিতাভ জানান, জয়া বচ্চন যাতে বিরক্ত না হন, সেই জন্য তাঁরা নিজেদের জন্য আলাদা একটি টিভির ব্যবস্থা করেছেন। রাত একটু বাড়লেই তাঁরা জয়াকে বলেন, “অনেক রাত হয়েছে, তুমি এবার গিয়ে শুয়ে পড়ো।” জয়া ঘুমাতে গেলেই বাবা-ছেলের আসল কাজ শুরু হয়। তবে টিভির আওয়াজ যাতে কোনওভাবেই বাইরে না যায়, সেদিকে তাঁদের কড়া নজর থাকে। বিগ বি বলেন, “আওয়াজ যাতে নীচে না যায়, তাই আমরা কখনও হেডফোন লাগিয়ে খেলা দেখি, অথবা ভলিউম একেবারে কমিয়ে দিই।”

তবে এত সাবধানে থাকার পরেও মাঝে মাঝে সব গণ্ডগোল হয়ে যায়। পছন্দের দল গোল করলে বা ছক্কা মারলে কি আর চুপ থাকা যায়? আনন্দে দু’জনেই চিৎকার করে ওঠেন। আর সেই আওয়াজ শুনেই পরিবারের লোকজনের ঘুম ভেঙে যায়। তাঁরা ছুটে আসেন এটা ভেবে যে, নিশ্চয়ই খারাপ কিছু ঘটে গিয়েছে। তখন অমিতাভ ও অভিষেককে বোঝাতে হয়, চিন্তার কিছু নেই, শুধু তাঁদের দল জিতেছে! বাবা-ছেলের এই কাণ্ড শুনে কেবিসির মঞ্চে হাসির রোল ওঠে। বলাই বাহুল্য, মেগাস্টার হলেও ঘরের অন্দরে অমিতাভ বচ্চনও একজন নিখাদ ফ্যামিলি ম্যান।

Loading...
Unable to load recommendations.
Follow Us