
লাদাখের সমাজকর্মী তথা জলবায়ু ও শিক্ষা আন্দোলনের পুরোধা সোনম ওয়াংচুকের (Sonam Wangchuk) অনশন আন্দোলন ঘিরে দেশজুড়ে পারদ চড়ছে। দিল্লির যন্তর মন্তরে তাঁর এই আমরণ অনশন যত দীর্ঘ হচ্ছে, ততই উদ্বেগ বাড়ছে দেশবাসীর মনে। ইতিমধ্যেই ভারতের বিভিন্ন প্রান্ত থেকে আমজনতা ও বিশিষ্ট মহল সোনমের আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সোনমের স্বাস্থ্যের অবনতিতে গভীরভাবে উদ্বিগ্ন রাখি এক আবেগঘন বার্তা পাঠিয়ে তাঁকে অনশন তুলে নেওয়ার আকুল আর্জি জানিয়েছেন।
এমনকী রাখি স্পষ্ট জানিয়েছেন, তিনি নিজেই দিল্লি উড়ে গিয়ে যন্তর মন্তরে সোনম ওয়াংচুকের পাশে দাঁড়াতে চান এবং নিজের হাতে ওঁর অনশন ভাঙাতে চান। সম্প্রতি এক ভিডিও বার্তায় রাখি বলেন, “সোনমজি, আমি আপনার কাছে জোড়হাতে অনুরোধ করছি। আমি দিল্লির যন্তর মন্তরে আসতে চাই। দয়া করে এই সমস্ত মূল্যহীন মানুষদের জন্য নিজের মূল্যবান জীবন বিপন্ন করবেন না। আপনি দেশের জন্য ভীষণ দামি একজন মানুষ।”
Rakhi::
“Sonam sir should break the fast, this country needs people like him
I don’t want him to die for useless Indian people, you are precious sir
I’ll go to Jantar Mantar and make him break the fast ”
Rakhi has more spine than the entire “3 Idiots” cast pic.twitter.com/0rULDeCDK3
— Nehr_who? (@Nher_who) July 15, 2026
সোনম ওয়াংচুকের সমর্থনে বিনোদন জগৎ থেকে রাখি সাওয়ান্তই অবশ্য প্রথম নন। এর ঠিক আগেই প্রবীণ অভিনেত্রী শাবানা আজমিও (Shabana Azmi) প্রথিতযশা এই শিক্ষাবিদের পাশে দাঁড়িয়ে তাঁকে অনশন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছেন। শাবানার কথায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে ভারতের বুকে সোনমের মতো জোরালো ও সৎ কণ্ঠস্বরের আজ ভীষণ প্রয়োজন। তাই লড়াই জারি রাখতে হলে তাঁকে সবার আগে নিজের স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে।