চলছে অক্সিজেন, অসুস্থ অঙ্কিতা? ‘জগদ্ধাত্রী’র এ কোন ছবি এল সামনে

Ankita Mallick: পর্দায় জ্যাজ বা জগদ্ধাত্রী সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছে। সকলের প্রিয় সেই অঙ্কিতা মল্লিকের হল কী? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়।

চলছে অক্সিজেন, অসুস্থ অঙ্কিতা? জগদ্ধাত্রীর এ কোন ছবি এল সামনে

Nov 19, 2024 | 3:46 PM

অঙ্কিতা মল্লিক, সকলের প্রিয় জগদ্ধাত্রী। যাঁকে নিয়ে ভক্তমনে প্রথম থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে। ড্রইং রুমে গত দুই বছর ধরেই রাজত্ব করছেন তিনি। টানা TRP-র তালিকায় শীর্ষ স্থান দখল করে রেখেছিল একটা সময় এই ধারাবাহিক। পর্দায় জ্যাজ বা জগদ্ধাত্রী সকলের নজরের কেন্দ্রে রাতারাতি জায়গা করে নিয়েছে। সকলের প্রিয় সেই অঙ্কিতা মল্লিকের হল কী? সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করতেই তা ঝড়ের গতিতে ভাইরাল নেটপাড়ায়।

গলায় রক্তের দাগ, নাকে অক্সিজেন, তবে কি অসুস্থ অঙ্কিতা? ছবি দেখেই চমকে উঠছেন সকলে। তবে না, ভয়ের কোনও কারণ নেই, এই ছবি বাস্তবের নয়। পর্দার জগদ্ধাত্রী আহত। কিছুদিন আগেই সিরিয়ালে দেখানো হয়েছিল জগদ্ধাত্রী মারা গিয়েছে, তবে সেটা সত্যি নয়। এবার ফিরে এসেছে সে। সেই মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিলেন অঙ্কিতা।

ক্যাপশনে লিখলেন, ‘আপনারা কি আজকের পর্বটা দেখেছেন? আপনারা এনজয় করেছেন? আপনারা কি কেঁদেছেন? কারণ আমি শ্যুটিং করার সময় এই সবই অনুভব করেছি। অভিনেতা হিসেবে কী দুর্দান্ত একটা অভিজ্ঞতা! আমি দাদা এবং ব্লুজ প্রোডাকশন হাউজের কাছে কৃতজ্ঞ।’ অঙ্কিতা সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। মাঝে মধ্যেই নানা ছবি পোস্ট করে থাকেন তিনি। ভক্তের সংখ্যা নেহাতই কম নয়। ফলে মুহূর্তে এই ছবি ভাইরাল হতে সময় লাগল না।

Follow Us