বিচ্ছেদের জল্পনার মাঝে অর্জুনের পোস্ট, কোন ইঙ্গিত স্পষ্ট করলেন সব্যসাচী পুত্র?

Arjun Chakraborty: শনিবার রাতারাতি রটে যায় এমনই খবর। সোশ্যাল মিডিয়ায় নাকি স্বামীকে ফলো করা বন্ধ করেছিলেন তিনি। মুছেছিলেন নাকি বহু ছবি, পোস্ট। যদিও সেই সব জল্পনার উত্তর রাত পোহালেই স্পষ্ট করে দিলেন অভিনেতা।

বিচ্ছেদের জল্পনার মাঝে অর্জুনের পোস্ট, কোন ইঙ্গিত স্পষ্ট করলেন সব্যসাচী পুত্র?

Jul 21, 2024 | 1:57 PM

বেশ কিছুদিন ধরেই টলিউডের অন্দরমহলে একাধিক সম্পর্ক ভাঙনের জল্পনা উঁকি দিচ্ছে। সদ্য খবরের শিরোনামে জায়গা করে নিয়েছে নীলাঞ্জনা সেনগুপ্ত ও যিশু সেনগুপ্তর সম্পর্কে ফাটলের খবর। যদিও এই খবরে সিলমোহর দেননি কেউই। এরপর সামনে এল অন্য খবর। অভিনেতা সব্যসাচী চক্রবর্তীর পরিবারের অন্দরমহলের সমীকরণ নিয়ে উঠছে প্রশ্ন। তাঁর ছোট ছেলে অভিনেতা অর্জুন চক্রবর্তী ও শ্রীজা সেনের মধ্যে নাকি বাড়ছে দূরত্ব। শনিবার রাতারাতি রটে যায় এমনই খবর। সোশ্যাল মিডিয়ায় নাকি স্বামীকে ফলো করা বন্ধ করেছিলেন তিনি। মুছেছিলেন নাকি বহু ছবি, পোস্ট। যদিও সেই সব জল্পনার উত্তর রাত পোহালেই স্পষ্ট করে দিলেন অভিনেতা।

বহুদিনের সংসার তাঁদের। রয়েছে ছোট্ট একটি মেয়েও। তাঁদের পরিবার বরাবরই বেশ সাজানো সুন্দর ও সুখের। আর সেই পরিবারে ফাটল ধরা এতটাই কি সহজ? একেবারেই নয়। রবিবার সকাল সকাল জল্পনাকে বেশিদূর এগোতে না দিয়েই সবটা স্পষ্ট করে দিলেন অভিনেতা। রবিবার সোশ্যাল মিডিয়ায় স্ত্রীর সঙ্গে ছুটি কাটানোর একটি ছবি পোস্ট করে তিনি লিখলেন, ‘এই বছরের শুরুর দিকে রৌদ্রোজ্জ্বল গ্রীনিচের বাইরে,  যখন আমরা গ্রীষ্মের সবচেয়ে স্মরণীয় ছুটি কাটিয়েছি। খোলা জায়গার সৌন্দর্য এবং প্রকৃতির প্রশান্তি সত্যিই দারুণ।’

অর্জুনের এই পোস্ট দেখা মাত্রই সোশ্যাল মিডিয়ায় শোরগোল তুঙ্গে। ভক্তরা, যাঁরা গুঞ্জন কানে আসা মাত্রই উদ্বেগ প্রকাশ করেছিলেন, তাঁরাই যেন একচিলতে স্বস্তি পেলেন। যদিও তাঁর স্ত্রী সত্যি কেন কোনও ছবি সরিয়েছেন, তার কোনও উত্তর মেলেনি এখনও। তবে অর্জুন চক্রবর্তী বরাবরই ব্যক্তিজীবনকে লাইম লাইট থেকে সরিয়েই রেখেছেন। তাই এবারও যে তা নিয়ে খুব একটা জল গড়াতে দেবেন না তিনি, তা একপ্রকার জানাই ছিল। ফলে একটা পোস্টেই নেটিজ়েনদের মুখ বন্ধ করলেন অভিনেতা।

Follow Us