Arjun Kapoor: ‘আমি বিয়ের জন্য রেডি!’, কাকে দেখে মালাইকা ভুললেন অর্জুন?

Arjun Kapoor Marriage: মালাইকা অরোরা খানের সঙ্গে দীর্ঘদিনের জমজমাট প্রেমের গল্পে আচমকা ইতি পড়ার পর, অর্জুনের সিঙ্গেল লাইফ নিয়ে বলিপাড়ায় ফিসফাসের অন্ত ছিল না। তবে এবার যা ঘটল, তাতে নেটপাড়ার চোখ চড়কগাছ! প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বনি-পুত্র! আর পাত্রী কে জানেন? নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’ (Lock Upp: Sach Ya Sazaa)-র অন্যতম চর্চিত প্রতিযোগী পামেলা সেরেনা।

Arjun Kapoor: আমি বিয়ের জন্য রেডি!,  কাকে দেখে মালাইকা ভুললেন অর্জুন?

|

Jul 17, 2026 | 1:49 PM

বলিউডের ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ অর্জুন কাপুর কি তবে এবার সত্যিই থিতু হতে চলেছেন? মালাইকা অরোরা খানের সঙ্গে দীর্ঘদিনের জমজমাট প্রেমের গল্পে আচমকা ইতি পড়ার পর, অর্জুনের সিঙ্গেল লাইফ নিয়ে বলিপাড়ায় ফিসফাসের অন্ত ছিল না। তবে এবার যা ঘটল, তাতে নেটপাড়ার চোখ চড়কগাছ! প্রকাশ্যেই বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন বনি-পুত্র! আর পাত্রী কে জানেন? নেটফ্লিক্সের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘লক আপ: সচ ইয়া সাজা’ (Lock Upp: Sach Ya Sazaa)-র অন্যতম চর্চিত প্রতিযোগী পামেলা সেরেনা।

আসলে সম্প্রতি এই রিয়্যালিটি শো-এর ‘জাজমেন্টাল ডে’ পর্বে স্পেশাল গেস্ট হিসেবে হাজির হয়েছিলেন বছর একচল্লিশের হ্যান্ডসাম হাঙ্ক অর্জুন কাপুর। আর সেখানে গিয়েই পামেলার রূপ আর গুণের জাদুতে ক্লিন বোল্ড অভিনেতা। শো-এর অন্যতম এন্টারটেইনিং সেগমেন্ট পামেলার ‘কলেশি কর্নার’-এর প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অর্জুন। আড্ডার মাঝেই হঠাৎ পরিবেশ হালকা করতে পামেলাকে উদ্দেশ্যে করে রসিকতার ছলে অর্জুন বলে বসেন, “আমি কিন্তু এখনও যথেষ্ট তরুণ এবং বিয়ের জন্য একেবারে রেডি!”

অর্জুনের মুখে এমন ‘ম্যারেজ প্রপোজাল’ শুনে তো লজ্জায় একেবারে লাল হয়ে যান পামেলা। তবে টুইস্ট এখানেই শেষ নয়। পাশেই দাঁড়িয়ে থাকা আর এক প্রতিযোগী আকাঙ্ক্ষা চামোলার দিকে তাকিয়ে অর্জুন টিপ্পনী কাটেন, “আমাদের চয়েস কিন্তু একদম সেম!”

সব মিলিয়ে অর্জুনের এই নতুন ফ্লার্টিং মুড দেখে জোর গুঞ্জন শুরু হয়েছে বি-টাউনে। নেটিজেনদের একাংশ বলছেন, মালাইকা অরোরা খানের সঙ্গে বহু বছরের হাই-প্রোফাইল রিলেশনশিপ ভাঙার ক্ষত কি তবে এবার শুকিয়ে গেল অর্জুনের? একসময়ের ‘পাওয়ার কাপল’ অর্জুন-মালাইকার প্রেম নিয়ে চর্চা কম হয়নি, কিন্তু সেই সম্পর্কে ফুলস্টপ পড়ার পর অর্জুন যে এখন নতুন করে জীবন সাজাতে এবং ছাদনাতলায় বসতে মানসিকভাবে তৈরি, তা ওঁর বডি ল্যাঙ্গুয়েজেই স্পষ্ট।

প্রসঙ্গত, ফারহা খান ও রিতেশ দেশমুখের সঞ্চালনায় নেটফ্লিক্সের এই শো-টি এখন মারাত্মক ট্রেন্ডিং। ২০২২ সালে কঙ্গনা রানাওয়াতের হাত ধরে শুরু হওয়া ‘লক আপ’-এর প্রথম সিজন জিতেছিলেন মুনাওয়ার ফারুকি। তবে এবারের দ্বিতীয় কিস্তি আরও বেশি কঠিন এবং মশলাদার। ১৪ জন কয়েদি আর ২ জন জেলরকে নিয়ে ৬ সপ্তাহের এই খেলাতে খাবার থেকে শুরু করে বেঁচে থাকার নূন্যতম রসদ পেতেও কালঘাম ছুটছে প্রতিযোগীদের। এই কঠিন পরিবেশেই এবার প্রেমের হাওয়া বইয়ে দিয়ে এলেন ‘ইশকজাদে’ খ্যাত অভিনেতা। সর্বশেষ তাঁকে ভূমি পেডনেকর ও রাকুল প্রীত সিংয়ের সঙ্গে ‘মেরে হাজব্যান্ড কি বিবি’ ছবিতে দেখা গিয়েছিল, তবে পর্দার রোম্যান্স ছেড়ে অর্জুন এখন বাস্তবের বিয়ের পিঁড়িতে বসার জন্য কতটা উন্মুখ, সেটাই এখন বলিপাড়ার সবচেয়ে বড় গসিপ!

Follow Us