আইনি বিপত্তিতে এবার সোনু সুদ, ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতারের নির্দেশ

Sonu Sood: অভিযোগ ছিল, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ওই আইনজীবীকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে বলেন। আর সেই সূত্রেই নাম জড়ায় সোনুর। 

আইনি বিপত্তিতে এবার সোনু সুদ, ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতারের নির্দেশ

Feb 07, 2025 | 12:28 PM

আইনি জটিলতায় এবার সোনু সুদ। গরীবের মসিহা এবার মহা সমস্যায়, গ্রেফতার করা হতে পারে অভিনেতাকে। কী এমন অপরাধ করলেন তিনি? নাহ, সোনু সুদের সরাসরি কোনও দোষ ছিল না। তবে আদালতের নির্দেশ অমান্য করায় এই পরিস্থিতি। লুধিয়ানার এক আইনজীবী রাজেশ খান্না এক আর্থিক জালিয়াতির মামলা করেছিলেন। তবে এই মামলায় সরাসরি সোনু সুদর বিরুদ্ধে অভিযোগ নেই। অভিযোগ ছিল, মোহিত শুক্লা নামের এক ব্যক্তি ওই আইনজীবীকে ‘রিজিকা কয়েন’ নামে একটি ভুয়ো বিনিয়োগ প্রকল্পে ১০ লাখ টাকা লগ্নি করতে বলেন। আর সেই সূত্রেই নাম জড়ায় সোনুর।

এই মামলায় সোনু সুদকে আদালতে সাক্ষ্য দিতে তলব করা হয়, কিন্তু তিনি আদালতেক দেওয়া নির্দিষ্ট দিনে উপস্থিত হননি। এর পর আদালত তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। আদালত জানায়, সোনু সুদকে মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের ফ্ল্যাট থেকে গ্রেফতার করে আদালতে হাজির করতে হবে। তাঁকে ১০ ফেব্রুয়ারির মধ্যে গ্রেফতার করতে না পারলে দিতে হবে জবাব। অর্থাৎ এই নির্দেশ যদি মানা সম্ভব না হয়, তবে এর কারণও আদালতকে জানাতে হবে। কারণ এই মামলার পরবর্তী শুনানি ১০ ফেব্রুয়ারি। যদিও এই প্রসঙ্গে এখনও মুখ খোলেননি সোনু সুদ।

 

Follow Us