Sourav Chakraborty Exclusive: গোপনে বিয়ে করলেন ‘লক্ষ্মীঝাঁপি’র সৌরভ-শুভস্মিতা?

Sourav Chakraborty and Subhasmita Mukherjee secret marriage: বেশ কিছুদিন ধরেই সৌরভ ও শুভস্মিতার প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তবে মুখে তাঁরা স্বীকার না করলেও, এই প্রেমের খবর রটেছিল সোশাল মিডিয়ার নানা পোস্টে। নানা সময়ই তাঁরা পোস্ট করতেন একেসঙ্গে অনেক ছবি ও ভিডিয়ো।

Sourav Chakraborty Exclusive: গোপনে বিয়ে করলেন লক্ষ্মীঝাঁপির সৌরভ-শুভস্মিতা?

| Edited By: আকাশ মিশ্র

May 14, 2026 | 1:59 PM

টলিউডে নাকি ফের বেজেছে বিয়ের সানাই। অন্তত, গুঞ্জন তো তাই বলছে, শোনা যাচ্ছে, সবাইকে লুকিয়ে চুপি চুপি নাকি বিয়ে সেরে ফেলেছেন ‘লক্ষ্মীঝাঁপি’র দীপ-ঝাঁপি ওরফে সৌরভ চক্রবর্তী ও শুভস্মিতা মুখোপাধ্যায়! টলিউড সূত্রে খবর, গত ১০ তারিখ নাকি পরিবার ও খুব কাছের বন্ধুবান্ধবের সামনে রেখে আশীর্বাদ সেরেছেন সৌরভ ও শুভস্মিতা।

বেশ কিছুদিন ধরেই সৌরভ ও শুভস্মিতার প্রেমের গুঞ্জন উড়ে বেড়াচ্ছিল ইন্ডাস্ট্রির অন্দরে। তবে মুখে তাঁরা স্বীকার না করলেও, এই প্রেমের খবর রটেছিল সোশাল মিডিয়ার নানা পোস্টে। নানা সময়ই তাঁরা পোস্ট করতেন একেসঙ্গে অনেক ছবি ও ভিডিয়ো। সম্প্রতি ইনস্টাগ্রামে তাঁদের পোস্ট করা এক ছবি দেখেই বিয়ের খবরের ইঙ্গিত পান অনুরাগীরা। ছবির নীচে শুভেচ্ছাও জানিয়েছেন ইন্ডাস্ট্রির লোকজন। তবে এই বিয়ে নিয়ে একেবারেই স্পিক টি নট, সৌরভ ও শুভস্মিতা।

Tv9Bangla-র তরফ থেকে যোগাযোগ করা হয় সৌরভের সঙ্গে। তিনিও কিন্তু বিয়ের খবর পাশ কাটিয়ে গিয়েছেন। উল্টে সৌরভ জানিয়েছেন, ”না, না আমি বিয়ে করিনি। তবে একটা ছোট্ট অনুষ্ঠান হয়েছে শুধুমাত্র। বেশি কাউকে কিছু বলিনি, যাতে অযথা খবর না রটে। ” কয়েক মাস আগেই বিয়ে করলেন সৌরভের প্রাক্তন স্ত্রী মধুমিতা সরকার। আর এবার সৌরভের বিয়ের খবরে হইচই টলিপাড়ায়।

Follow Us