Anik Dutta: রহস্যজনক! ছাদ থেকে পড়ে গুরুতর আহত বাংলার প্রখ্যাত পরিচালক অনীক দত্ত

Anik Dutta Hospitalised: ছাদ থেকে পড়ে গুরুতর আহত টলিউডের জনপ্রিয় পরিচালক অনিক দত্ত। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গড়িয়াহাটে তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ভূতের ভবিষ্যত ছবির পরিচালক। তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক।

Anik Dutta: রহস্যজনক! ছাদ থেকে পড়ে  গুরুতর আহত বাংলার প্রখ্যাত পরিচালক অনীক দত্ত

|

May 27, 2026 | 3:08 PM

ছাদ থেকে পড়ে গুরুতর আহত টলিউডের জনপ্রিয় পরিচালক অনিক দত্ত। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বৃহস্পতিবার গড়িয়াহাটে তাঁর বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন ভূতের ভবিষ্যত ছবির পরিচালক। তাঁকে ভর্তি করা হয়েছে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে। অবস্থা সঙ্কটজনক।

বুধবার প্রথমে খবর পাওয়া যায়, ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন অনিক। তাঁকে সঙ্কটজনক অবস্থায় ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, বুধবার স্ত্রীয়ের হিন্দুস্থান পার্কের বাড়িতেই ছিলেন অনিক। সেই বাড়ির ৬ তলার ছাদ থেকেই পড়ে গুরুত আহত হন।

কেরিয়ারের শুরু থেকে অবশ্য সরাসরি ফিচার ফিল্মের সঙ্গে যুক্ত ছিলেন না তিনি। বিজ্ঞাপনের জন্যই ছবি বানাতে বানাতেন। তবে প্রথম বড়পর্দায় পরিচালক হিসেবে প্রথম ব্রেক তাঁর ভূতের ভবিষ্যৎ। প্রথম ছবিতেই অনিক বুঝিয়ে দিয়েছিলেন তাঁর পরিচালনার মুন্সিয়ানা। ভূতের ভবিষ্যত বাঙালি ছবির ক্ষেত্রে মাইলস্টোন। স্যাটারায়কে সঙ্গী করে দেশের রাজনীতি, অর্থনীতিকে তুলে ধরেছিলেন অনিক। এরপর অনিক তৈরি করেন আশ্চর্য প্রদীপ, মেঘনাদবধ রহস্য, ভবিষ্যতের ভূত, বরুণ বাবুর বন্ধু, অপরাজিত। গত পুজোতে মুক্তি পায় অনিকের শেষ ছবি, যত কাণ্ড কলকাতাতেই।

Follow Us