হাসপাতালে জোজো, কী হয়েছে গায়িকার?

তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন গায়িকা। তিনি জানান, বছরের এই সময়টাতে শো বা লাইভ পারফরম্যান্সের চাপ তুলনামূলকভাবে কম থাকে। ফলে কোনও কাজের ক্ষতি না করেই তিনি নিজের সুস্থতার জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন।

হাসপাতালে জোজো, কী হয়েছে গায়িকার?

|

May 20, 2026 | 12:51 PM

সংসারে একের পর এক ঝোড়ো হাওয়া। সদ্যই ছেলেকে সুস্থ করে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়েছিলেন। কিন্তু স্বস্তির নিঃশ্বাস ফেলার আগেই এবার নিজেই হাসপাতালের বিছানায় জনপ্রিয় সঙ্গীতশিল্পী জোজো মুখোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই পুরোনো এক শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি। অবশেষে যন্ত্রণার হাত থেকে মুক্তি পেতে অস্ত্রোপচারের টেবিলে যেতে হল গায়িকাকে।

ঠিক কী হয়েছিল গায়িকার? জোজো জানিয়েছেন, বেশ কিছুদিন আগে একটি শুটিং চলাকালীন আচমকাই পড়ে গিয়ে চোট পেয়েছিলেন তিনি। সেই পুরোনো আঘাতই সময়ের সঙ্গে সঙ্গে গুরুতর রূপ নেয়। গায়িকার কথায়, “আসলে পড়ে গিয়ে আমার হিপ জয়েন্টে র‌্যাপচার হয়েছিল। দীর্ঘ সময় ধরে অসহ্য যন্ত্রণা  সহ্য করতে হয়েছে। সেই কষ্ট নিয়েই ‘সারেগামাপা’-র শুটিং সামলেছি। একের পর এক শো করতে গিয়ে ওই চোটের জায়গাতেই বারবার নতুন করে আঘাত লেগেছে। এতদিন পেইন কিলার আর ইঞ্জেকশন নিয়ে কোনওমতে কাজ চালিয়েছি। পরিস্থিতি এমনও হয়েছিল যে লাঠি হাতে শুটিং করতে হয়েছে। তাই শেষমেষ অস্ত্রোপচার করানো ছাড়া আর কোনও উপায় ছিল না। তবে এখন আমি অনেকটাই ভালো আছি।”

গত সোমবার জোজোর এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে আরও কয়েক দিন তাঁকে হাসপাতালেই কাটাতে হবে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার নাগাদ তিনি ছুটি পেয়ে বাড়ি ফিরতে পারেন।

তবে এই কঠিন পরিস্থিতির মধ্যেও ইতিবাচক দিক খুঁজছেন গায়িকা। তিনি জানান, বছরের এই সময়টাতে শো বা লাইভ পারফরম্যান্সের চাপ তুলনামূলকভাবে কম থাকে। ফলে কোনও কাজের ক্ষতি না করেই তিনি নিজের সুস্থতার জন্য পর্যাপ্ত সময় দিতে পারবেন। চিকিৎসকদের কড়া নির্দেশ— এখনই হাঁটাচলা একেবারেই নয়, আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে তাঁকে। অনুরাগীদের আশ্বস্ত করে জোজো জানিয়েছেন, এখন চিন্তার কোনও কারণ নেই। আপাতত সুস্থ হয়ে দ্রুত বাড়ি ফেরার অপেক্ষায় দিন গুনছেন টালিপাড়ার এই চনমনে গায়িকা।

Follow Us