Manosi Sengupta: গেরুয়া শিবিরে যোগ দিয়ে নয়া ইনিংস শুরু মানসী সেনগুপ্তর, কোন দায়িত্ব পেলেন অভিনেত্রী?

Manosi sengupta joins bjp: রাজনৈতিক সফরের এই প্রথম দিনটিকে নিজের জীবনের একটি বড় মাইলফলক বলে মনে করছেন মানসী। কাকতালীয়ভাবে, যে দিনটিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন, সেটি ছিল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দিন। ফলে দিনটির গুরুত্ব তাঁর কাছে অনেকটাই বেশি।

Manosi Sengupta: গেরুয়া শিবিরে যোগ দিয়ে নয়া ইনিংস শুরু মানসী সেনগুপ্তর, কোন দায়িত্ব পেলেন অভিনেত্রী?

|

Sep 05, 2026 | 4:40 PM

ছোটপর্দার অত্যন্ত চেনা ও জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। কখনও কূটচক্রান্তকারী খলনায়িকা, আবার কখনও গুরুত্বপূর্ণ পার্শ্বচরিত্র—নিজের অভিনয় দক্ষতায় তিনি বহুবার জয় করেছেন দর্শকদের মন। তবে এবার আর কেবল ক্যামেরার সামনেই নয়, বাস্তব জীবনের ময়দানেও নতুন ভূমিকা নিয়ে হাজির হলেন অভিনেত্রী। পদ্মফুল শিবিরের হাত ধরে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে পা রাখলেন মানসী। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন তাঁর এই রাজনৈতিক জীবনের নতুন অধ্যায়ের খবর।

জানা গিয়েছে, ভারতীয় জনতা মজদুর সেলের (BJMC) দক্ষিণ ২৪ পরগনা জেলা কমিটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। সম্প্রতি বিজেপি নেতৃত্বদের সঙ্গে সেই যোগদানের মুহূর্তের ছবি প্রকাশ্যে আনেন তিনি।

রাজনৈতিক সফরের এই প্রথম দিনটিকে নিজের জীবনের একটি বড় মাইলফলক বলে মনে করছেন মানসী। কাকতালীয়ভাবে, যে দিনটিতে তিনি গেরুয়া শিবিরে যোগ দেন, সেটি ছিল মহানায়ক উত্তম কুমারের জন্মশতবর্ষ উদযাপনের দিন। ফলে দিনটির গুরুত্ব তাঁর কাছে অনেকটাই বেশি। রাজনীতিতে যোগ দেওয়ার পর নিজের অবস্থান স্পষ্ট করে অভিনেত্রী জানান, এর আগে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর কোনও সরাসরি রাজনৈতিক যোগাযোগ বা সক্রিয় উপস্থিতি ছিল না। শাসক দলের কোনও সভা-সমাবেশ বা মিছিলেও তাঁকেও দেখা যায়নি। পুরনো রাজনীতি বা সরকারি খামতি নিয়ে কাদা ছোড়াছুড়িতে না গিয়ে, কেবল সাধারণ মানুষের উন্নয়নের জন্য কাজ করে যাওয়াই এখন তাঁর প্রধান লক্ষ্য বলে দাবি করেন মানসী।

টেলিভিশনের পর্দায় মানসী একটি অত্যন্ত পরিচিত নাম। ‘নিম ফুলের মধু’, ‘কী করে বলব তোমায়’, ‘কুঞ্জছায়া’, ‘উমা’ কিংবা ‘তারে ধরি ধরি মনে করি’-র মতো একাধিক জনপ্রিয় ধারাবাহিকে তাঁর অভিনয় প্রশংসিত হয়েছে। বিশেষ করে ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের নেগেটিভ রোল তাঁকে ঘরে ঘরে আলাদা পরিচিতি দিয়েছে।

কাজের পাশাপাশি অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও সম্প্রতি এসেছে লাইমলাইটে। চলতি বছরের মার্চ মাসেই স্বামী রাজীব বোসের সঙ্গে বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ্যে এনেছিলেন তিনি। দুই সন্তানের দায়িত্ব এখন এক হাতেই সামলাচ্ছেন এই সিঙ্গেল মাদার। জীবন ও কেরিয়ারের নানা চড়াই-উতরাই পেরিয়ে এবার রাজনীতিতে নতুন পদক্ষেপ। পর্দার মতো রাজনীতির মঞ্চেও তিনি সফল হতে পারেন কি না, এখন সেটাই দেখার।

Loading...
Unable to load recommendations.
Follow Us